আংশিক ক্ষতির দাবী আদায়ের পদ্ধতি 

আজকের আলোচনার বিষয় “আংশিক ক্ষতির দাবী আদায়ের পদ্ধতি ” যা নৌ বা সামুদ্রিক বীমা অধ্যায়ের অন্তর্ভুক্ত।বলা বাহুল্য যে—সামগ্রিক ক্ষতির দাবী আদায়ের জন্যে যে সব আনুষ্ঠানিকতা পালন বা দলিলপত্রাদি উপস্থাপন করতে হয় আংশিক ক্ষতির দাবী পূরণের জন্যেও তা পালন ও উপস্থাপন করতে হয়।

আংশিক ক্ষতির দাবী আদায়ের পদ্ধতি 

 

আংশিক ক্ষতির দাবী আদায়ের পদ্ধতি 

 

 এছাড়াও আংশিক ক্ষতির দাবী পূরণের প্রশ্নে নিম্নে বর্ণিত কতকগুলি বিশেষ আনুষ্ঠানিকতা পালন করতে তথা দলিলপত্র উপস্থাপন করতে হয়। যথা :-

(ক) জরীপকারীর প্রতিবেদন ( The Surveyor’s Report) :

আংশিক ক্ষতির বেলায় দায়গ্রাহক বা বীমাকারীর জরীপ প্রতিনিধি কর্তৃক ক্ষতি নিরূপণ তথা হিসেব করার জন্যে জরীপ কাজ সম্পন্ন করা হয় এবং জরীপের একটি প্রতিবেদন বীমাদাবী পূরণের জন্যে অন্যান্য দলিলপত্রের সাথে উপস্থাপন করতে হয় ।

(খ) বিক্রয় বিল (Bill of sale ) :

ক্ষতিগ্রস্ত পণ্য থাকলে এবং তা বিক্রয় করা হলে তার একটি বিল উপস্থাপন করতে হয়।

 

(গ) স্থলাভিষিক্ততার পত্র ( Letter o Subrogation) :

ক্ষতি সংঘটিত হলে বীমাকারী কর্তৃক বীমাগ্রহীতাকে ক্ষতি পূরণ প্রদান করা হয়। ক্ষতিগ্রস্ত কোন বিষয়বস্তুর জন্যে পূর্ণ ক্ষতি পূরণ দান করার প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত বিষয়বস্তুর অবশিষ্টাংশের মালিকানা বীমাকারীর কাছে আর্পিত হবে মর্মে যদি কোন পত্র প্রদান করা হয়, তাহলে তাকে স্থলাভিষিক্ততার পত্র বলা হয়।

(ঘ) নিরাপত্তা সংক্রান্ত খরচ (Cost of Protection) :

ধীমানাবীটি যদি প্রমান সাপেক্ষে সফল বা প্রাপ্য প্রতীয়মাণ হয়, তাহলে বিশেষ আংশিক ক্ষতি ছাড়াও দায়গ্রাহকগণ কর্তৃক নিরাপত্তা ব্যয় প্রদান করা হয়। কিন্তু, বীমাকারীগণ অসফল বা অপ্রদেয় বীমাদাবীর ক্ষেত্রে এসব খরচ প্রদান করেন না।

 

আংশিক ক্ষতির দাবী আদায়ের পদ্ধতি 

 

 এছাড়াও স্থানিক ও প্রাতিষ্ঠানিক কিছু আনুষ্ঠানিকতা পালন করতে হতে পারে। তবে, মোটামুটিভাবে, উপরে বর্ণিত দলিলপত্র উপস্থাপন ও আনুষ্ঠানিকতাগুলি করা একান্ত অপরিহার্য।

Leave a Comment