আজকের আলোচনার বিষয় “সাধারণ আংশিক ক্ষতি ও বিশেষ আংশিক ক্ষতির মধ্যে পার্থক্য ” যা নৌ বা সামুদ্রিক বীমা অধ্যায়ের অন্তর্ভুক্ত।
Table of Contents
সাধারণ আংশিক ক্ষতি ও বিশেষ আংশিক ক্ষতির মধ্যে পার্থক্য

বীমাকৃত অংশমাত্র বা আংশিক ক্ষতি হলে, তাকে আংশিক ক্ষতি বলে। নৌ-বীমা আইনের ৫৬(১১) ধারা অনুযায়ী ক্ষতি সামগ্রিক ও আংশিক হতে পারে। সামগ্রিকভাবে ক্ষতি না হলেই তা আংশিক ক্ষতি বলে গণ্য হবে।আংশিক ক্ষতিই আবার প্রধানতঃ দু’ধরনের। যথা : বিশেষ আংশিক ক্ষতি ও সাধারণ আংশিক ক্ষতি।নৌ-বীমা আইনের ৬৪ ধারা মোতাবেক সামুদ্রিক বিপদের কারণে বিশেষ বিষয়বস্তুর আংশিক ক্ষতি হলে তাকে বিশেষ আংশিক ক্ষতি বলে। অর্থাৎ বীমাকৃত বিষয়বস্তু একাধিক থাকলে তার কোন একটির আংশিক ক্ষতি হলে তাকে বিশেষ আংশিক ক্ষতি বলা হয়।
পক্ষান্তরে বিষয়বস্তু একাধিক হলে কোন দুর্ঘটনাজনিত কারণে সব ক’টি বা প্রায় সবক’টি বিষয়বস্তুরই আংশিক ক্ষতি হলে তাকে সাধারণ আংশিক ক্ষতি বলা হয়। R. S. Sharma-র মতে – “A General Average Loss is one which is caused by an extra-ordinary sacrifice or expenditure voluntarily and reasonably made or incurred, under fortuitious circumstances. for the sole purpose of preserving the common interest from an impending peril।”
উপরোক্ত বর্ণনা থেকে বুঝা যায় যে, বিশেষ আংশিক ক্ষতি ও সাধারণ আংশিক ক্ষতি-এ দু’টিই আংশিক ক্ষতি। সুতরাং, উভয়ের মধ্যে কিছু সাদৃশ্যও যেমন আছে, বেশ কিছু বৈসাদৃশ্য বা পার্থক্য ও রয়েছে।
নিম্নে সাধারণ আংশিক ক্ষতি ও বিশেষ আংশিক ক্ষতির মধ্যে বিদ্যমান পার্থক্যসমূহ সংক্ষেপে বর্ণিত হলো :
১। ক্ষতির প্রকৃতি বা ধরন (Nature of Loss) :
(বীমার বিষয়বস্তু যেখানে একাধিক সেখানেই সাধারণতঃ বিশেষ আংশিক ক্ষতি ও সাধারণ আংশিক ক্ষতির প্রশ্ন আসে ( যদিও আংশিক ক্ষতি একটিমাত্র বিষয়বস্তুর ক্ষেত্রেও হতে পারে)। কিন্তু, উক্ত একাধিক বিষয়বস্তুর মধ্যে কোন একটিমাত্র বিষয়বস্তুর আংশিক ক্ষতি সাধিত হলে তাকে বিশেষ আংশিক ক্ষতি বলা হয়; পক্ষান্তরে, সব কটি বা প্রায় সব কটি বিষয়বস্তুরই আংশিক ক্ষতি হলে তাকে সাধারণ আংশিক ক্ষতি বলে। [ যেমন : কোন সওদাগরী জাহাজে পণ্য বোঝাই করে সমুদ্র যাত্রা করলে পথিমধ্যে সামুদ্রিক বিপদের কারণে জাহাজ বা পণ্যের কোন একটির আংশিক ক্ষতি হলে তা বিশেষ আংশিক ক্ষতি-কিন্তু জাহাজ, পণ্য, মাসুল ইত্যাদির সাধারণভাবে সব ক’টির আংশিক ক্ষতি হলে তা সাধারণ আংশিক ক্ষতি নামে অভিহিত করা হয়।
২। ক্ষতির কারণ (Cause of Loss):
সাধারণত: ভয়বহ কোন সামুদ্রিক বিপদই হয় সাধারণ আংশিক ক্ষতির কারণ কিন্তু সাধারণ সামুদ্রিক বিপদই বিশেষ আংশিক ক্ষতির কারণ। [ যেমন : প্রবল তরঙ্গাঘাত বা সমুদ্রের তলদেশে বিদ্যমান পাহাড় অথবা কঠিন কিছুতে মারাত্মক আঘাতের ফলে জাহাজের ক্ষতি হলে এবং সেই সাথে জাহাজ রক্ষার্থে বেশ কিছু পণ্য সমুদ্রে নিক্ষেপ করা হলে মাসলেরও ক্ষতি হয় যা সাধারণ কোন কারণে জাহাজ হাল্কা করার প্রয়োজনে কিছু পণ্য সমুদ্রে ফেলেদিলে শুধু পণ্যের আংশিক ক্ষতি হয় অথবা জাহাজে আঘাত লেগে শুধু জাহারে কোন ক্ষতি হলে তাকে জাহাজের বিশেষ আংশিক ক্ষতি বলা হয়। যেহেতু, মাত্র একটি বিষয়ের আংশিক ক্ষতি হয়েছে।
৩। দুঘর্টনার প্রকৃতি (Nature of accident) :
সাধারণ আংশিক ক্ষতি আকস্মিক কোন দুর্ঘটনার কারণে সাধিত হয়, কিন্তু বিশেষ আংশিক ক্ষতি স্বাভাবিক ধরনের দুর্ঘটনার কারণে এবং ইচ্ছাকৃতভাবে সাধিত হয়ে থাকে। [ যেমনঃ সমুদ্রের তলদেশে অস্বাভাবিক কোন কিছুর সাথে আকস্মিকভাবে জাহাজ আটকে গেলে বা আঘাত লেগে ক্ষতিগ্রস্ত হলে এবং একাধারে জাহাজ, পণ্য, মাসুল ইত্যাদির ক্ষতিহলে তা সাধারণ ক্ষতি হিসেবে গণ্য হয় আর, স্বাভাবিক ঝড়-কভার করলে পড়লে জাহাজ হালকা আংশিক ক্ষতি হিসেবে পরিগণিত হয়।]
৪। ক্ষতির কারণ এবং ক্ষতির- মাত্রা ও প্রকৃতি ( Extent or Degree of Loss & the Cause of Loss) :
আংsি ক্ষতি সাধারণত: অধিক এবং অস্বাভাবিক প্রকৃতি ও মাত্রার হয়ে থাকে; কিন্তু বিশেষ আংশিক ক্ষতির এবং ক্ষতি কারণ স্বাভাবিক মাত্রার ও প্রকৃতির হয়ে থাকে।
৫। ক্ষতির পরিমাণ ( Amount of Loss) :
সাধারণ আংশিক ক্ষতির পরিমাণ স্বাভাবিক কারণেই অপেক্ষাকৃত বেশী হয় এবং বিশেষ আংশিক ক্ষতির পরিমাণ সাধারণতঃ অপেক্ষাকৃত কম হয়।
৬। কারও স্বার্থ রক্ষার্থে ব্যবস্থা গ্রহণ ( To take the measure for the safeguard of someone) :
সাধারণতঃ কোন পক্ষের স্বার্থ রক্ষার্থে বা নিরাপদে রক্ষার জন্যে বিশেষ আংশিক ক্ষতি সাধিত হয় (যেমন: জাহান রক্ষার্থে সমুদ্রে আংশিক পণ্য নিক্ষেপ); কিন্তু, সাধারণ আংশিক ক্ষতির বেলায় এরূপ সুযোগ কম থাকে (যদিও আকস্মিকতার হতবুদ্ধিতে অনেকসময় একই ধরনের কাজ করা হয়)।
৭। ক্ষতিপূরণ বা বীমাদাবী আদায়ের পদ্ধতি ( Procedure for making a claim) :
আংশিক ক্ষতি ও বিশেষ আংশিক ক্ষতির দাবী আদায় বা ক্ষতিপূরণ প্রদানের পদ্ধতিতে প্রভেদ রয়েছে। অর্থাৎ, সাধারণ আংশিক ক্ষতির দাবী আদায়ের জন্যে আনুষ্ঠানিকতা অপেক্ষাকৃত বেশী এবং বিশেষ আংশিক ক্ষতির দাবী আদায়ের আনুষ্ঠানিকা স্বাভাবিক কারণেই একটু কম। কেননা, বিশেষ আংশিক ক্ষতি হয় একটিমাত্র বিষয়বস্তুর উপর আর সাধারণ আংশিক ক্ষতি সাধিত হয় একাধিক বিষয়বস্তুর উপর।

এছাড়া আরও কিছু পার্থক্য রয়েছে, তবে, প্রধান প্রধান পার্থক্যগুলিই এখানে তুলে ধরা হলো।
