আজকের আলোচনার বিষয় “দায়বীমার ক্ষেত্র” যা সামাজিক ও অন্যান্য ধরনের বীমাসমূহ অধ্যায়ের অন্তর্ভুক্ত।
দায়বীমার ক্ষেত্র

দায়-বীমা দুর্ঘটনা বীমার প্রধান তিনটি শ্রেণীর একটি। সুতরাং, সঙ্গতকারণেই, দুর্ঘটনা বীমার ক্ষেত্রে বীমাদাবী বা ক্ষতিপুরণ দাবীর পদ্ধতির সাথে দায় বীমার অধীন ক্ষতিপুরণ দাবীর মিল রয়েছে। তবে, প্রকৃতিগত কারণে খানিকটা তারতম্যও রয়েছে।
যেমন : নিয়োগকারীর দায়-বীমা (Employer’s Liability Insurance)- এর ক্ষেত্রে কোন কর্মচারী বা নিয়োজিত শ্রমিক যদি দুর্ঘটনা কবলিত হয়, তবে নিয়োগকারীকে সে মর্মে অবশ্যই তৎক্ষনাৎ বা যুক্তি সঙ্গত সময়ের মধ্যে জানাতে হবে। অন্যথায়, বীমাগ্রহীতা ক্ষতিপূরণ দাবীর ব্যাপারে আগাতে পারেন না।
কেবলমাত্র যথার্থ আনুষ্ঠানিকতার মাধ্যমে তিনি অবগত হলেই বীমা প্রতিষ্ঠানের স্মরণাপন্ন হতে পারবেন এবং তারপরে অন্যান্য আনুষ্ঠানিকতা (যেমন : ফর্ম পূরণ করিয়ে দেয়া, খোঁজ খবর নেয়া, চিকিৎসকের সহায়তা নেয়া ইত্যাদি) পালন সাপেক্ষে ক্ষতিপুরণ দাবীর প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।
এ প্রসঙ্গে উল্লেখ্য যে বিভিন্ন দুর্ঘটনা বীমার ক্ষেত্রে বীমাদারী পরিসীমা (Coverage) কালক্রমে সুনির্দিষ্ট করে নেয়া হয়েছে এবং সে মোতাবেক ক্ষতিপুরণ দেয়া হয়। পরিশেষে বলতে হয় যে—দুর্ঘটনা বীমার আওতা যেমন আজও অনেকটা উন্মুক্ত রয়েছে, যুগ-পরিবর্তনের ধারায় প্রয়োজন মাফিক — দুর্ঘটনা বীমার ক্ষতিপুরণ দাবীর পদ্ধতির ক্ষেত্রেও সে উন্মুক্ততা এখনও কার্যকর রয়েছে সমভাবে।

দায় বীমার ক্ষেত্রে পরার্থ দায় (Vicarious Liability)’র গুরুত্ব
সাধারণত যে কোন ব্যক্তি তার নিজ অবহেলা বা অপরাধের জন্য নিজেই দায়ী হয়। কিন্তু টর্ট আইনে এর একটি ব্যতিক্রম আছে। তা হল কোন ব্যক্তি কোন অবহেলা বা অপরাধ না করেও অপরাধী বা দায়িত্ব অবহেলাকারী হিসেবে গণ্য হয় এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদান করেন। এই নীতি হলো টর্ট আইনে Vicarious Liability বা পরার্থ দায়। দায় বীমা কভারেজ এবং দাবি নিস্পত্তির ক্ষেত্রে এই পরার্থ দায় একটি গুরুত্বপূণ বিষয়।
পরার্থ দায়ের কিছু ক্ষেত্র এখানে তুলে ধলা হল-
১। মালিক তার কর্মচারী টর্টের জন্য দায়
২। প্রিন্সিপাল তার প্রতিনিধি টর্টের জন্য দায়।
৩। নিয়োগ কর্তা তার স্বাধীন ঠিকাদারে টর্টের জন্য দায়।
৪। কোম্পানী তার কোম্পানী পরিচালকের টর্টের জন্য দায়।
৫। ফার্ম- ফার্মের অংশীদারে টর্টের জন্য দায়।
৬। অভিভাবক- প্রতিপাল্যের টর্টের জন্য দায়।
অর্থাৎ মালিকের চাকরিকালীন কোন কর্মচারী কোন টর্ট করলে তার জন্য মালিক দায়ী হবে। যদিও মালিক সরাসরি নিজে কোন টর্ট করে নাই। একইভাবে প্রতিনিধি যদি কোন টর্ট করে সেই ক্ষেত্রে প্রিন্সিপাল দায়ী হবে।
তাই দায় বীমার কভারেজ দেয়ার ক্ষেত্রে এবং দায় বীমা দাবি নিস্পত্তির ক্ষেত্রে Vicarious Liability বা পরার্থ দায় একটি গুরুত্বপূর্ণ বিষয়।
এ জন্য দায় বীমার অবলিখন কর্মকর্তা ও দাবি কর্মকর্তার এ বিষয়ে ধারনা থাকা প্রয়োজন।
