পণ্য নিক্ষেপ বা জেটিসন

আজকের আলোচনার বিষয় “পণ্য নিক্ষেপ বা জেটিসন ” যা নৌ বা সামুদ্রিক বীমা অধ্যায়ের অন্তর্ভুক্ত। সহজ কথায় – জাহাজ এবং জাহাজের পণ্যকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য বা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য স্বেচ্ছায় কিছু পণ্য ফেলে দেওয়াকে পণ্য নিক্ষেপন বলা হয়। এরূপ পণ্য নিক্ষেপণের উদ্দেশ্য হলো পণ্যবাহী জাহাজকে কিছুটা হালকা করে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করা। পণ্যের অংশবিশেষ সমুদ্রে ফেলায় আংশিক সামগ্রিক ক্ষতির উদ্ভব হয়।

পণ্য নিক্ষেপ বা জেটিসন

 

পণ্য নিক্ষেপ বা জেটিসন

 

নৌ তথা সমুদ্র পথে সওদাগরী জাহাজ বা বাণিজ্যতরী বিভিন্ন বিপদ ও ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। তার মধ্যে অন্যতম একটি বিপদ হচ্ছে—সমুদ্র চড়ায় অথবা অন্য কিছুতে পণ্য বোঝাই জাহাজ আটকে পড়া অথবা ঝড় ও সমুদ্র -তরঙ্গে কবলিত হওয়া।

এরূপ অবস্থায় অনেক সময়ই পণ্যবোঝাই জাহাজ থেকে কিছু পরিমাণ পণ্য ইচ্ছাকৃতভাবে সমুদ্রে ফেলে দিয়ে জাহাজকে হাল্‌কা বা বিপদমুক্ত করতে হয়। পরিস্থিতির প্রেক্ষিতে ইচ্ছাকৃতভাবে এরূপ পণ্য ফেলে দেয়ার কাজকেই পণ্য- নিক্ষেপ বা জোটসন বলে।

 

উল্লেখ্য যে, দুর্ঘটনাজনিত কারণে পণ্য পড়ে যাওয়াকে জেটিসন বা পণ্য- নিক্ষেপ বলে না এবং পণ্যের অন্তর্নিহিত কোন কারণে পণ্য বিনষ্ট হওয়াকেও পণ্য -নিক্ষেপ হিসেবে গণ্য করা হয় না।

 

পণ্য নিক্ষেপ বা জেটিসন

Leave a Comment