পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ফনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯৩ পয়সা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৫৯ পয়সা।
অন্যদিকে, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৬১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ২২ পয়সা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে ফনিক্স ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৯৫ পয়সা।
