ব্যক্তিগত দুর্ঘটনা বীমার বীমাদাবী পদ্ধতি

আজকের আলোচনার বিষয় “ব্যক্তিগত দুর্ঘটনা বীমার বীমাদাবী পদ্ধতি ” যা সামাজিক ও অন্যান্য ধরনের বীমাসমূহ অধ্যায়ের অন্তর্ভুক্ত।

ব্যক্তিগত দুর্ঘটনা বীমার বীমাদাবী পদ্ধতি

 

ব্যক্তিগত দুর্ঘটনা বীমার বীমাদাবী পদ্ধতি

 

জীবন বীমা যেমন ক্ষতিপূরণের বীমা নয়। ব্যক্তিগত দুর্ঘটনা বীমাও তেমনি ব্যক্তির জীবনে দুর্ঘটনা বিধায় ক্ষতিপূরণের বীমা নয়। যদিও অন্যান্য দুঘটনা বীমা সবই ক্ষতিপূরণের বীমা। উক্ত কারণেই ব্যক্তিগত দুর্ঘটনা বীমার ক্ষতিপুরণ দাবীর পদ্ধতি না বলে বীমাদাবীর পদ্ধতি বলা হয়েছে।

যাই হোক,যে ব্যক্তির জীবনের উপর দুর্ঘটনা বীমাপত্র গ্রহণ করা হয়, সে ব্যক্তি দুর্ঘটনা কবলিত হয়ে নিহত বা আহত অথবা ক্ষতিগ্রস্ত হলে বীমাপত্রগ্রহীতাকে অবশ্যই যথাশীঘ্র সম্ভব বীমাকারী বা বীমা কোম্পানীর কাছে, সে মর্মে বিজ্ঞপ্তি বা যথানিয়মে খবর পাঠাতে হয়। তখন, বীমাকারী বা রীমা প্রতিষ্ঠান বীমাকৃত ব্যক্তি বা তার মৃত্যুতে মনোনীত ব্যক্তি বা প্রতিনিধি অথবা বীমাপত্রধারীকে একটি দাবীপত্র (Claim form) পাঠিয়ে দেন যা যথারীতি পূরণ করে একটি চিকিৎসা সনদপত্র (Medical Certificate) সহকারে আবার বীমাকারীর কাছে ফেরত পাঠাতে হয়।

বীমাপত্রধারী ও বীমাকৃত ব্যক্তি ভিন্ন হলে এবং বীমাকৃত ব্যক্তি দুর্ঘটনা কবলিত হলে স্বভাবতঃই বীমাপত্রধারী দারীপত্র পূরণ ও প্রেরণ করবেন। কিন্তু, বীমাপত্রগ্রহীতা ও বীমাকৃত ব্যক্তি যদি একই ব্যক্তি হন এবং দুর্ঘটনার কারণে মারা যান, তাহলে তার মনোনীত ব্যক্তি উক্ত দাবীপত্র পূরণ করবেন এবং মৃত্যুর প্রমাণপত্র (Death Certificate) সহ তা বীমাকারীর কাছে প্রেরণ করবেন।

 

বীমাকারী বা বীমা কোম্পানী উক্ত পূরণকৃত দাবীপত্র ফেরৎ পাওয়ার পর তার যথার্থতা ও বৈধতা যাচাইয়ের জন্যে প্রতিষ্ঠানের চিকিৎসা উপদেষ্টা (Medical adviser) -র সাথে আলাপ করবেন। যদি দুর্ঘটনাজনিত ক্ষতি অল্প হয় তাহলে বীমাকারী বীমাগ্রহীতার চিকিৎসকের পরামর্শ মতোই দাবী পরিশোধ করে দিবেন। কিন্তু, ক্ষতি যদি মারাত্মক হয় বা বীমাগ্রহীতা মারাত্মকভাবে আহত হলে, বীমাকারী অপেক্ষা করে দেখবেন যে—কতদিন পর্যন্ত বীমাকৃতের শারীরিক অক্ষমতা চলতে থাকে এবং শারিরীক অক্ষমতা দূর হয়ে যাওয়ার পর বীমাগ্রহীতা ও তার চিকিৎসক আর একটি ফর্ম পূরণ করবেন এবং তারই ভিত্তিতে যথারীতি বীমাদাবী পরিশোধিত হবে।

অসুস্থতা বীমা (Sickness Insurance)-র ক্ষেত্রে বীমা প্রতিষ্ঠান দাবীপত্র ও চিকিৎসা সনদপত্র পাওয়ার পর ধার্য্যকৃত বা অনুমানকৃত (Estimated) অসুস্থতার মেয়াদের উপর ভিত্তি করেই দাবী মিটিয়ে থাকে। বীমাগ্রহীতা যদি তা গ্রহণে অস্বীকার করেন, তাহলে তা বীমাকৃতের অক্ষমতার মেয়াদ পর্যন্ত দাবী পূরণের জন্যে উন্মুক্ত থাকবে। কিন্তু কোন অবস্থাতেই বীমাপত্রে উল্লেখিত মেয়াদ কালের পরে তা পরিশোধ্য হবে না, এমনকি, যদি উক্ত মেয়াদের পরেও অসুস্থতা চলতে থাকে।

 

ব্যক্তিগত দুর্ঘটনা বীমার বীমাদাবী পদ্ধতি

Leave a Comment