অগ্নিবীমাপত্রের নবায়ন 

আজকের আলোচনার বিষয় “অগ্নিবীমাপত্রের নবায়ন  ” যা অগ্নিবীমা অধ্যায়ের অন্তর্ভুক্ত।

অগ্নিবীমাপত্রের নবায়ন 

 

অগ্নিবীমাপত্রের নবায়ন 

 

 

অগ্নি বীমাপত্র সাধারনতঃ ১ (এক) বছর মেয়াদের জন্যে প্রদানকরা হয়। এ ধরনের বীমাপত্র বার্ষিক বীমাপত্র (Annual Policy) হিসেবে অভিহিত হয়। তবে, এক বছরের কম সময়ের জন্যেও অগ্নিবীমাপত্র ইস্যু করা হয় যা স্বল্প মেয়াদী বীমা | Short-term Policy) হিসেবে আখ্যায়িত এবং এক বছরের বেশী মেয়াদের জন্যেও প্রদান করা হয় যা দীর্ঘমেয়াদী বীমাপত্র ( Long-term Policy) হিসেবে আখ্যায়িত হয়। তবে, অধিকাংশ অগ্নি বীমাপত্রই এক বছরের জন্যে প্রদান করা হয়।

মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে স্বাভাবিকভাবেই বীমাপত্র বাতিল হয়ে যাওয়ার কথা। কিন্তু, বীমাগ্রহীতাকে বীমাপত্র নবায়ন করার সুযোগ দানের উদ্দেশ্যেই মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও বীমাকারীগণ ১৫ দিন বাড়তি সময় প্রদান করে থাকেন যা অনুগ্রহের দিন | Days of grace) হিসেবে অভিহিত হয়। তবে, এই অনুগ্রহণের দিন স্বল্প মেয়াদী বীমাপত্রের বেলায় প্রদান করা হয় না।

 

বীমাপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই বীমাগ্রহীতা ইচ্ছা করলে বীমাকারীকে নতুনভাবে বীমা সেলামী বা প্রিমিয়াম প্রদানকরে বীমাপত্র নবায়ন করিয়ে নিতে পারেন। তবে, যদিও কোন বাধ্যবাধকতা বা অপরিহার্য দায়িত্ব নেই, এতাপিও বীমাকারীই প্রথাগতভাবে মেয়াদ শেষ হওয়ার আগেই বীমাপত্র নবায়ন করিয়ে নেয়ার জন্যে বিজ্ঞপ্তি প্রদান করে থাকেন। মেয়াদের মধ্যে না পারলেও মেয়াদ হওয়ার পরবর্তী ১৫ দিনের ( অনুগ্রহের দিনের) মধ্যে প্রিমিয়াম প্রদান করে রীমাগ্রহীতা বীমাপত্র নবায়ন করে নিতে পারেন।

তাই, উক্ত অনুগ্রহের দিনের মধ্যেও বীমাকৃত সম্পত্তির ক্ষতি হলে বীমাকারী তা পুরণ করে দেন। কিন্তু, বীমাগ্রহীতা যদি বীমাপত্র নবায়ন না করার ইচ্ছা থেকে বরং, অন্য কোন বীমাকারীর সাথে নতুন চুক্তি করার চেষ্টা করেন এবং বীমাকারী যদি তার প্রমাণ পান, তাহলে তিনি অনুগ্রহের দিনসমূহের মধ্যে সংঘটিত ক্ষতির দাবীপুরণে অস্বীকার করতে পারেন। কেননা, নবায়নের বিজ্ঞপ্তি বা অনুগ্রহের দিন প্রদান করা বীমাকারীর জন্যে বাধ্যতামূলক বা আইনগত বাধ্যবাধক কোন বিষয় নয়।

 

অগ্নিবীমাপত্রের নবায়ন 

বীমাপত্রের নবায়ন হলে পূর্বতন চুক্তি শেষ হয়ে যায় এবং নতুন চুক্তি সম্পাদিত হয়। তাই বীমাগ্রহীতাকে নতুন ভাবে সব তথ্যাদি সম্পর্কে বীমাকারীর কাছে অবহিত করতে হয় এবং ঝুঁকি সংক্রান্ত কোন পরিবর্তন হয়ে থাকলে তাও জানাতে হয়। বীমাপত্র নবায়ন করার সময় বীমাকারী বীমার শর্তাদি ও সেলামী পুনঃ নির্ধারণ করতে পারেন।

Leave a Comment