অগ্নিবীমার বিশেষ কার্যাবলী | বীমার মৌলিক ও-সাধারণ আধেয়সমূহ, বীমার কার্যাবলী সম্পর্কে গ্রন্থকারগণ একই ধারায় বর্ণনা প্রদান করেননি, বিভিন্নজন বিভিন্ন দৃষ্টিকোন থেকে কার্যাবলী বর্ণনা করেছেন। গ্রন্থকার এম.এন. মিশ্র কার্যাবলীকে প্রাথমিক ও পরবর্তী এ দু’টি পর্যায়ে বিন্যস্ত করেছেন।

এ. এইচ. চৌধুরী সাধারণ কার্যাবলী (General Functions) ও বীমার কয়েকটি প্রধান প্রধান শ্রেণী ভিত্তিক বিশেষ কার্যাবলী ( Specific Functions ) – শিরোনামে বীমার কার্যাবলীকে শ্রেণী বিভাগ দেখিয়েছেন। কেউ কেউ সাধারণভাবে বর্ণনা করেছেন ; *আবার কেউ কেউ এ প্রসঙ্গেই যাননি। তবে, সাধারণ ও বিশেষ – এ মূল দুটি ধারায় উপ-বিভক্ত করে বর্ণনা করাই নবীশদের জন্যে সহায়ক হবে বিধায় তন্নিরীখে বীমার কার্যাবলী সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা প্রদান করা হলো।
অগ্নিবীমার বিশেষ কার্যাবলী | বীমার মৌলিক ও-সাধারণ আধেয়সমূহ | বীমা ও ঝুঁকি-ব্যবস্থাপনা
অগ্নিবীমার-বিশেষ কার্যাবলী নিম্নরূপ : –
আর্থিক ক্ষতির বিরুদ্ধে প্রতিরক্ষা বিধান করে (Provides protection against financial loss) : অগ্নিবীমা বীমাগ্রহীতাকে বীমাকৃত সম্পদ-সম্পত্তি অগ্নিকাণ্ডে বিনষ্ট বা ক্ষতিগ্রস্ত হলে, তার ক্ষয়ক্ষতি পূরণ করে দেয়। অর্থাৎ, ক্ষতির বিরুদ্ধে প্রতিরক্ষা বিধান করে।

ক্ষতি প্রতিরোধ ও হ্রাস করে ( Prevents & protects against losses ) : ক্ষতি যাতে না হতে পারে তার জন্যে অগ্নিবীমা প্রাক-পরামর্শ প্রদান ও ব্যবস্থা গ্রহণে বীমাগ্রহীতা এবং বীমাকারী – উভয়কে সাহায্য করে : অস্ততঃ ক্ষতি হলে যাতে কম হয়, সে লক্ষ্যে আগাম ব্যবস্থা নেয়। উপরন্তু, ক্ষতি সংঘটিত হলে তার মাত্রা কমাতে সাহায্য করে। এ ব্যাপারে অগ্নিবীমায় বীমাকারী, পরিদর্শন নির্বাহীবৃন্দ ও জরিপকারীগণ বিভিন্ন পর্যায়ে তাদের পরামর্শ ও সাহায্য সহযোগিতা প্রদান করে থাকেন।
