আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সেনা ইন্স্যুরেন্স পিএলসি মঙ্গলবার (১ ডিসেম্বর) আস্থা লাইফের প্রধান কার্যালয়ে একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চুক্তিতে স্বাক্ষর করেছেন আস্থা লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবসরপ্রাপ্ত) এবং সেনা ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম, পিএসসি (অবসরপ্রাপ্ত)।
এই চুক্তির আওতায় সেনা ইন্স্যুরেন্সের সকল কর্মকর্তা ও কর্মচারী আস্থা লাইফের গ্রুপ বীমার মাধ্যমে জীবন ও স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন।
আস্থা লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি গ্রাহক সেবা, স্বচ্ছতা এবং দায়িত্বশীলতায় নতুন মান স্থাপন করেছে।
চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি ‘নতুন ধারার বীমা’ সেবা প্রদান করে সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা এবং আস্থা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। এই চুক্তি গ্রুপ বীমার সুযোগ বৃদ্ধি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এজে
