আজকের আলোচনার বিষয় “সম্পত্তি দুর্ঘটনা বীমার ক্ষতিপূরণ দাবীর পদ্ধতি ” যা সামাজিক ও অন্যান্য ধরনের বীমাসমূহ অধ্যায়ের অন্তর্ভুক্ত।
সম্পত্তি দুর্ঘটনা বীমার ক্ষতিপূরণ দাবীর পদ্ধতি

বীমাকৃত সম্পত্তি দুর্ঘটনা কবলিত হলে বীমাগ্রহীতা অবশ্যই যথাশীঘ্র সম্ভব দুর্ঘটনার খবর জানিয়ে বীমাকারীকে প্রয়োজনীয় দলিলপত্র সহকারে বিজ্ঞপ্তি প্রদান করবেন। বীমাকারী বা বীমা প্রতিষ্ঠান তখন বিজ্ঞপ্তি মোতাবেক দুর্ঘটনা সংক্রান্ত খোঁজ-খবর নিয়ে দুর্ঘটনা সংঘটনের ব্যাপারে নিশ্চিত হলে—দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করবেন।
যদি অনুসন্ধানে দুর্ঘটনাজনিত ক্ষতিকে বীমা চুক্তি মোতাবেক ক্ষতির অব্যবহিত কারণ বলে গণ্য করা হয়, তাহলে এ ব্যাপারে বীমাগ্রহীতাকে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি ও বিবরণ প্রদানের অনুরোধ জানাবেন এবং সাথে সাথে বীমাকারী জরিপকারী (Surveyer) কর্তৃক ক্ষয়-ক্ষতির জরিপ করিয়ে নিবেন।
অবশ্য, বিভিন্ন প্রকার সম্পত্তি দুর্ঘটনা বীমার ক্ষেত্রে নিয়ম-কানুনের কিছুটা হেরফের হয়ে থাকে।কোন কোন ক্ষেত্রে বীমাকারী সরাসরি অর্থপ্রদানে ক্ষতিপূরণ প্রদান না করে পুনরায় একই সম্পত্তি সংস্থানের (Replace) জন্যে পারস্পরিক সম্মতির প্রশ্নে সচেষ্ট থাকেন। ঐ ছাড়া, অন্যান্য কিছু আনুষ্ঠানিকতা (যেমন- যদি কোন সমন্বয়ের প্রয়োজন হয়) পালন সাপেক্ষে ক্ষয়ক্ষতির যথার্থতা প্রমান পূর্বক ক্ষতিপুরণ দাবী করা হয়।

