জীবন বীমায় বীমাযোগ্য স্বার্থ

জীবন বীমায় বীমাযোগ্য স্বার্থ – পাঠটি “বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা” বিষয়ের “জীবন বীমা” অধ্যায়ের একটি পাঠ। জীবন বীমা, জীবন বীমার বিষয়বস্তু হলো জীবন। হতে পারে তা নিজের অথবা অন্যের – তবে, আসে জীবনের উপর কোন আর্থিক স্বার্থ না থাকলে অন্যের জীবনের উপর বীমা করা যায় না।

জীবন বীমায় বীমাযোগ্য স্বার্থ

 

জীবন বীমায় বীমাযোগ্য স্বার্থ | জীবন বীমা | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

বীমার বিষয়বস্তুর উপর এই যে আর্থিক স্বার্থ – একে বলা হয় বীমাযোগ্য স্বার্থ। Dabit L. Bickelhaupt ( ডেবিট এল. বিকেলহাস্ট) -এর মতে – An insurable interest is a right or relationship in regard to the subject-matter of an insurance contract such that the insured can suffer financial loss from damage, loss or destruction to it. [বীমাযোগ্য স্বার্থ হলো কোন বীমাচুক্তির বিষয় বস্তুতে বিদ্যমান এমন একটি অধিকার বা সম্পর্ক যার কারণে (উক্ত বীমাকৃত সম্পত্তির ক্ষয়, ক্ষতি বা রিনাসে বীমাগ্রহীতা আর্থিক ক্ষতি ভোগ করে]”। বীমাযোগ্য স্বার্থ না থাকলে বীমাচুক্তি হতে পারে না। তবে, বীমাযোগ্য স্বার্থ অন্যান্য বীমা চুক্তির জন্যেও অপরিহার্য, কিন্তু, বীমাচুক্তি ছাড়া অন্যান্য চুক্তির জন্যে তা অপরিহার্য নয়। তাই একে সকল বীমাচুক্তিরই বিশেষ শর্ত বা উপাদান বলা হয়।

 

প্রসঙ্গতঃ এম. এন. মিশ্র যেভাবে বীমাযোগ্য স্বার্থকে পর্যায়িত করেছেন তদ্দষ্টেই বীমাযোগ্য স্বার্থের শ্রেণী বিন্যাস সংক্ষেপে নিম্নে সন্নিবিষ্ট করা হলো। তাঁর মতে বীমাযোগ্য স্বার্থকে প্রথমতঃ দু’ভাগে বিন্যস্ত করা যেতে পারে। যথা : –

(ক) নিজের জীবনের উপর বীমাযোগ্য স্বার্থ ও

(খ) অন্যের জীবনের উপর বীমাযোগ্য স্বার্থ।

অন্যের জীবনের উপর বীমাযোগ্য স্বার্থকে আবার দু’ট পর্যায়ে বিভক্ত করা যেতে পারে। যেমন : –

(১) যেখানে প্রমাণের প্রয়োজন হয় না এবং

(২) যেখানে প্রমাণের প্রয়োজন হয়।

 

বীমাযোগ্য স্বার্থ | জীবন বীমা | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

দ্বিতীয়টি আবার দুধরনের হয়ে থাকে –

(i) কারবারী সম্পর্কযুক্ত ব্যক্তিদের জীবনে এবং

(ii) পারিবারিক সম্পর্কযুক্ত ব্যক্তিদের জীবনে।

Leave a Comment