জীবন বীমার বিশেষ কার্যাবলী- নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা” বিষয়ের ” বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ ” বিভাগের একটি গুরুত্বপূর্ণ পাঠ।
Table of Contents
জীবন বীমার বিশেষ কার্যাবলী

জীবনের ক্ষেত্রে বীমা যেসব কার্য সম্পাদন করে থাকে তা সংক্ষেপে নিম্নরূপঃ
ক. বীমাগ্রহীতা এবং নির্ভরশীলদের আর্থিক উন্নতি ও কল্যাণ নিশ্চিত করে (Ensures the financial betterment and welfare to the Insured and the dependents) :
জীবন বীমা গ্রহণ করলে বীমাকারী বীমাগ্রহীতাকে মেয়াদান্তে বা বীমাকৃত ঘটনা সংঘটনের প্রেক্ষিতে অথবা বীমাগ্রহীতার মৃত্যুতে তার নির্ভরশীলদের বীমাদাবী পরিশোষ করে আর্থিক বিপর্যয় থেকে রক্ষা করে এবং / অথবা উপার্জনকারী সদস্যের অনুপস্থিতিতে নির্ভরশীলদের অশেষ কল্যাণ বিধান করে থাকে। অন্যকথায়, জীবন বীমা মানুষের ব্যক্তিগত পারিবারিক ও সংশ্লিষ্টদের আর্থিক সংগতি, উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ নিশ্চিত করে।
খ.সঞ্চয় গড়ে তোলে ( Mobilises savings) :
উপার্জন কম যাই হোক না কেন, মানুষ সব সময় সঞ্চয়ী নাও হতে পারে। অথবা বেশী আধুনিক বীমা প্রতিষ্ঠানসমূহ মানুষকে নিরাপদ ও নিশ্চিত সঞ্চয় গড়ার জন্যে ব্যক্তিগত ও মানবিক আবেগ, অনুভূতি, উপলব্ধি ও জীবন-জীবিকার অপরিহার্য দুর্বল স্থানগুলির দিকে দৃষ্টি আকর্ষণে আকৃষ্ট করে সঞ্চয়মুখী করে তুলছে।
একবার কোনভাবে কাউকে এ দিকে আকৃষ্ট করা গেলে এবং বিশেষতঃ কোন জীবন বীমাপত্র গ্রহণ করাতে পারলে প্রদত্ত অর্থ হারানো বা প্রাপ্তি প্রশ্নে ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকায় বীমাগ্রহীতার মনে বীমাপত্রটিকে বাচিয়ে রাখার একটি অবিরাম তাড়ার কারণে বাহুল্য বায় থেকে নিবৃত্ত করে করে প্রায় বাধ্যতামূলকভাবে সঞ্চয়ে প্রবৃত্ত করে থাকে। বীমা এভাবে এক এক করে অনেককে এবং ক্রমাগত কোন জাতিকে সঞ্চয়ী করে তোলে। আর, এমনি করে হতে পারে এক বিপুল মূলধন সমাবেশ যা দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমের অর্থসংস্থানে হয়ে উঠে অভাবনীয়ভাবে সহায়ক — ত্বরান্বিত করে দেশ ও জাতির আর্থ-সামাজিক উন্নতি, সমৃদ্ধি ও অগ্রগতি।
গ. ব্যক্তিগত ও পারিবারিক বহুমুখী প্রশ্নে মা এবং কল্যাণ নিশ্চিত করে (Mitigates multifarious needs and ensures welfare of individual & family):
how the বীমাগ্রহীতাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের বহুমুখী কর্মকাণ্ডে সো করে থাকে। যেমনঃ
(1) সন্তানদের বিবাহ ও লেখাপড়ার খরচ বহনে সহায় করে (Helps in bearing the children’s marital and educational expenses) :
সন্তানদের লেখাপড়া এবং বিবাহ দানের জন্যে প্রয়োজন মোতাবেক চুক্তি গঠনে যে কোন মানুষ বীমাকারীর কাছ থেকে বীমাপত্র গ্রহণ করতে পারে এবং বীমাকারী সেভাবে খরচ মিটাতে সহায়তা করে থাকেন। যেমন : – নির্দিষ্ট সময়ান্তর সন্তানদের শিক্ষা খরচ বাবদ অর্থ প্রদান করতে থাকা নির্দষ্ট মেয়াদান্তে নির্ধারিত পরিমাণ অর্থ প্রদান করে সন্তানদের বিবাহ সম্পন্ন করতে সহায়তা করা ইত্যাদি।
(ii) সন্তানদের কর্মজীবনে প্রতিষ্ঠার কাজে সাহায্য করা (To help in establishing in the lives of the children) :
বীমাগ্রহীতা শুধু সন্তানদের শিক্ষা নয়, জীবনে প্রতিষ্ঠা লাভের ব্যাপারেও বীমাকারীর কাছ থেকে বীমাপত্র গ্রহণ করতে পারেন।
(iii)গৃহ ক্রয় প্রকল্প (House purchase schemes ) :
অনেক সময় কর্জ গ্রহণে বা ধারে গৃহ ক্রয়ের ব্যাপারেও বীমাপত্র গ্রহণ করা যেতে পারে। অর্থাৎ, এ ব্যাপারেও জীবন বীমা তার পরিধি সম্প্রসারিত করে বীমাগ্রহীতাকে সাহায্য করছে।
(iv) বন্ধকী সম্পত্তি পুনরুদ্ধারে জীবন বীমা সাহায্য করে (Life insurance helps in getting back the mortgaged properties):
বন্ধক প্রদান করে কর্জ গ্রহন করার ক্ষেত্রে কর্জ পরিশেষে অক্ষমতার কারণে বন্ধকী সম্পত্তি হারানোর বিপরীতে জীবন বীমা প্রতিষ্ঠান বীমাপত্র প্রদান করে বীমাগ্রহীতাকে সম্পত্তি পুনরুদ্ধারে সাহায্য করে থাকে।
(v) পেনশন আকারে অর্থ প্রদান ও মূলধন গঠন বিষয়ে জীৱন বীমা সহায়তা করে (Helps in giving pension and creating capital):
জীবন বীমায় বিশেষতঃ মেয়াদী ধরনের (Endowment Type) বীমাপত্র বৃদ্ধ বয়সে পেনশন প্রদানের ব্যবস্থার মাধ্যমে সহায়তা প্রদান করে থাকে এবং এ ব্যবস্থার মাধ্যমে অবসর গ্রহণের পরে কোন কারবার শুরু করার জন্যেও মূলধন সৃষ্টিতে সহায়তা করে।

ঘ. সমাজকল্যাণ ও জাতির প্রতি সেবা (Social welfare & service to the nation):
উপরের আলোচনা থেকেই প্রতিভাত হয়েছে যে, ব্যক্তির সঞ্চয় থেকে পরিবারের কল্যান এবং এভাবে সমাজ ও মানুষের কল্যল সংহত হতে পারে। উপরন্তু, বীমা প্রতিষ্ঠানসমুহ বিশেষতঃ জীবন বীমা প্রতিষ্ঠানগুলি প্রিমিয়াম হিসেবে সংগৃহীত অর্থ সমাবেশে এক বিপুল পরিমাণ মূলধন সৃষ্টি করে চলেছে যা জাতীয় উন্নয়নের ক্ষেত্রে বৈদেশিক ঋণের বিকল্প মূলধনের আভ্যন্তরীণ শক্তিশালী ও কার্যকর উৎস হিসেবে পরিগণিত হচ্ছে।
