দুর্ঘটনা বীমার ক্ষেত্রে বীমা দাবী

দুর্ঘটনা বীমার ক্ষেত্রে বীমা দাবী – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা” বিষয়ের ” জীবন বীমা ” বিভাগের একটি গুরুত্বপূর্ণ পাঠ।

দুর্ঘটনা বীমার ক্ষেত্রে বীমা দাবী

দুর্ঘটনা বীমার ক্ষেত্রে বীমা দাবী | জীবন বীমা | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

দুর্ঘটনার কারণে বীমাগ্রহীতার মৃত্যু হলে, সে ব্যাপারে বিজ্ঞপ্তি মারফৎ অবিলমে বীমাকারীকে অবহিত করতে হয়। যে দুর্ঘটনায় বীমাগ্রহীতার মৃত্যু হয়েছে, তা বীমাকৃত থাকলে বীমাকারী বীমাদাবী পরিশোধ করতে দায়বদ্ধ হন। তাই, মৃত্যুর নিকটতম বা প্রত্যক্ষ কারণ নির্ধারণ করার জন্যে পুলিশের রিপোর্ট এবং সরকারী ডাক্তার কর্তৃক ময়না তদন্তের রিপোর্ট প্রদান করতে হয়।

উপরক্ত, সাধারণ জীবন বীমার দাবী উত্থাপন ও পরিশোধের জন্যে যে সব আনুষ্ঠানিকতা ও প্রমাণপত্রাদি প্রয়োজন হয়, দুর্ঘটনা বীমার দাবী পূরণের জন্যে সেগুলিও প্রয়োজন হয়। সব কিছু উপস্থাপনের পর পরীক্ষা-নিরীক্ষা করে বীমাকারী যদি মনে করেন যে বীমাগ্রহীতার উত্তরাধিকারীদের দাবী যথার্থ, তাহলে বীমাদারী পরিশোধ করে দেন।

উল্লেখ্য যে, দুর্ঘটনার কারণে ব্যক্তিগত অক্ষমতা বা অঙ্গহানির জন্যে প্রদেয় বীমাদাবী পরিশোধ করার জন্যে দুর্ঘটনার তারিখ থেকে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে বীমাকারী সংক্রান্ত বিজ্ঞপ্তি (উই) দেয়া প্রয়োজন। এরূপ দাবী পেশ করার জন্যে প্রয়োজনীয় ডাক্তারী রিপোর্ট ও প্রমাণ পত্রাদি বীমাগ্রহীতার নিজ খরচে সংগ্রহ ও দাখিল করতে হয়। আর, যীমাগ্রহীতার অক্ষমতা যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে বীমাকারী নিজ মনোনীত ডাক্তারের সাহায্যে বীমাগ্রহীতাকে পরীক্ষা-নিরাক্ষা করে ছাত্রী পরিশোষ করার ব্যবস্থা গ্রহণ করেন। অনেকসময় অসুস্থতা বা দুর্ঘটনাজনিত অক্ষমতা সম্পর্কে বীমা কোম্পানীকে নিয়মিতভাবে রিপোর্ট পাঠাতে হতে পারে।

 

আবার, বীমাগ্রহীতার চিকিৎসার জন্যে হাসপাতাল বা ক্লিনিকের ব্যয় পরিশোধ্য বীমায় কোন কোন বীমা প্রতিষ্ঠান বা বীমাকারী চিকিৎসা প্রতিষ্ঠানের সাথে সরাসরি যোগাযোগ করে যথা প্রয়োজন খরচ বহন করতে পারেন। কখনও আবার, বীমাকারী বীমাগ্রহীতার উক্ত অঙ্গের চিকিৎসার ব্যয় সরাসরি নগদ প্রদান করতে পারেন।

বীমাদারী পরিশোধ্য হলে, বীমাকারী তা এককালীন পরিশোধ করে দিতে পারেন। তবে, বীমাগ্রহীতাদের বিভিন্ন সুবিধা ও পছন্দের বিষয়ে এবং স্বীয় স্বার্থ নিরীখে বীমাকারীগণ বিভিন্ন পদ্ধতি প্রবর্তন করেছেন।

নিম্নে সংক্ষেপে তা উল্লেখ করা হলো –

(১) সম্পূর্ন বীমাকৃত অর্থ এককালীন পরিশোধ করা;

(২) বীমাকৃত অঙ্কের শুধু সুদ নির্দিষ্ট হারে কয়েকটি কিস্তিতে পরিশোধ করা এবং মেয়াদশেষে বীমার মূল দাবীর অর্থ এককালীন পরিশোধ করা;

(৩) বীমার টাকার কয়েক বছরে বার্ষিক সমান কিস্তিতে পরিশোধ করা;

(৪) বীমাকৃত অর্থ ও তার সুদ সমান কিস্তিতে কয়েক বছরে পরিশোধ করা এবং

(৫) বীমাকৃত অর্থ বৃত্তি আকারে পরিশোধ করা।

 

দুর্ঘটনা বীমার ক্ষেত্রে বীমা দাবী | জীবন বীমা | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

জীবন বীমায় বীমাদাবী উত্থাপন ও আদায় করতে দাবীদারকে যে সব বিবৃতি ও প্রমাণপত্র বীমাকারীর কাছে উপস্থাপন করতে হয়, তার প্রায় প্রত্যেকটির জন্যেই বীমাকারী বা বীমা প্রতিষ্ঠানসমূহ কর্তৃক মুদ্রিত ফরম থাকে। যেমনঃ দাবীদারের বিবৃতি, মৃত্যুকালীন চিকিৎসারত ডাক্তারের ঘোষণাপত্র, মৃত বীমাগ্রহীতার পরিচয়পত্র, নিয়োগকর্তার ঘোষণা ইত্যাদি।

Leave a Comment