দুর্ঘটনা বীমার প্রকারভেদ

আজকের আলোচনার বিষয় “দুর্ঘটনা বীমার প্রকারভেদ ” যা সামাজিক ও অন্যান্য ধরনের বীমাসমূহ অধ্যায়ের অন্তর্ভুক্ত।

দুর্ঘটনা বীমার প্রকারভেদ

 

দুর্ঘটনা বীমার প্রকারভেদ

 

মানুষের জীবন, সম্পত্তি এবং অন্যবিধ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অনেক রকম দুর্ঘটনাই ঘটতে পারে যার জন্যে প্রয়োজনানুযায়ী বিভিন্ন প্রকার দুর্ঘটনা বীমারও উদ্ভব ঘটেছে কালক্রমে। উল্লেখ্য যে—জীবন ও জীবিকার গতি এবং জটিলতা বৃদ্ধির সাথে সাথে দুর্ঘটনা ও অনিশ্চয়তা বেড়ে যাচ্ছে ক্রমাগত। তাই, দুর্ঘটনা বীমার আওতা করা হচ্ছে বিস্তৃততর। অর্থাৎ, এর আওতা ও পরিধিতে প্রবেশের দ্বার রাখা হয়েছে উন্মুক্ত যাতে করে জীবন, নৌ ও অগ্নিবীমার আওতায় যে সব নতুন নতুন দুর্ঘটনা সম্পর্কিত বিষয়কে যথার্থভাবে অন্তর্ভুক্ত করা যায় না, সেগুলোকে দুর্ঘটনা বীমার আওতায় আনা হচ্ছে অনেকাংশে। এমনকি প্রকৌশল ও নভশ্চরণ বা বিমান চালনা (Aviation) পর্যন্ত দুর্ঘটনা বীমারই আওতাধীনে এসে পড়ছে।

দুর্ঘটনা বীমা মূলতঃ তিন শ্রেণীর হতে পারে। যথা :-

১. ব্যক্তিগত দুর্ঘটনা বীমা ( Personal Accident Insurance) 

২. সম্পত্তি দুর্ঘটনা বীমা ( Property accident Insurance) ও 

৩. দায় বীমা | Liability insurance)।

উক্ত দুর্ঘটনা বীমাগুলি সম্পর্কে নিম্নে সংক্ষিপ্ত বর্ণনা প্রদান করা হলো :

১। ব্যক্তিগত দুর্ঘটনা বীমা (Personal accident Insurance) :

কোন দুর্ঘটনায় অথবা কোন নির্দিষ্ট রোগ-ব্যাধিতে বীমাগ্রহীতার উপার্জন ক্ষমতা সম্পূর্ণ বা আংশিক নষ্ট হয়ে গেলে তার জন্যে বীমাকারী কর্তৃক ক্ষতিপূরণ দানের প্রতিশ্রুতির ভিত্তিতে বীমাগ্রহীতা ও বীমাকারীর মধ্যে যে চুক্তি হয়, তাই ব্যক্তিগত দুর্ঘটনা বীমা নামে অভিহিত। মানসিক অক্ষমতার জন্যেও এ বীমা গ্রহণ করা যায়। আবার, আততায়ী কর্তৃক নিহত বা আহতের বেলায়ও এ ধরনের বীমাপত্র গ্রহণ করা যায়।

 

২। সম্পত্তি দুর্ঘটনা (Property Accident Insurance) :

আগেই উল্লেখ করা হয়েছে যে—নৌ, অগ্নি ও জীবন বীমার আওতায় যথার্থভাবে যে সব বীমা অন্তর্ভুক্ত হয় না—তেমন সব বীমা প্রায়ই এখন দুর্ঘটনা বীমার আওতাধীনে আনা হয় এবং সে কারণেই এ বিভাগটি এখন বলতে গেলে অনেকটা উন্মুক্ত এবং অনেক ধরনের বীমাপত্রই এ দুর্ঘটনা বীমা শাখা থেকে প্রদান করা হয়ে থাকে। সম্পত্তি সম্পর্কিত এমন সব বীমাকে সম্পত্তি দুর্ঘটনা বীমার অন্তর্ভুক্ত করা হচ্ছে। যথা :

(ক) চুরি বা সিধেল চুরি অথবা চৌর্য বীমা,

(খ) মোটর যান বীমা,

(গ) যাবতীয় ঠিকাদারী ঝুঁকি বীমা

(ঘ) ইঞ্জিনিয়ারিং বীমা,

(ঙ) নভশ্চরণ (Aviation) বীমা,

(চ) প্লেট-গ্লাস ইত্যাদি বীমা,

(ছ) শস্য বীমা,

(জ) গবাদি পশু বীমা,

(ঝ) যুদ্ধ-ঝুঁকি বীমা ইত্যাদি।

 

দুর্ঘটনা বীমার প্রকারভেদ

 

৩। দায় বীমা (Llability Insurance) :

দায় সম্পর্কিত যে সব বীমা দুর্ঘটনা বীমার আওতাভূক্ত করা হয় তা নিম্নে বর্ণিত হলো :

(ক) নিয়োগকারীর দায় বীমা | Employers liability Insurance). 

(খ) গণ দায় বীমা ( Public liability Insurance).

(গ) পণ্য দায় বীমা ( Product Liability Insurance). 

(ঘ) পেশাগত ক্ষতিপূরণ বীমা ( Professional Indemnity Insurance) ইত্যাদি।

এছাড়াও, মোটরযান ও বিমানপোত চালনার জন্যে তৃতীয় পক্ষের উপর সৃষ্ট দুর্ঘটনাজনিত দায়ও এ জাতীয় বীমার অন্তর্ভুক্ত হয়।

Leave a Comment