নৌ-বীমার সংজ্ঞা ও তাৎপর্য

আজকের আলোচনার বিষয় “নৌ-বীমার সংজ্ঞা ও তাৎপর্য ” যা নৌ বা সামুদ্রিক বীমা অধ্যায়ের অন্তর্ভুক্ত।নৌ-বীমা মূলতঃ একটি সম্পত্তি বীমা (Property Insurance)। কেননা, মানব জীবন নয়, জীবন-জীবিকার জন্যে অপরিহার্য এবং অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোন সম্পত্তির ক্ষতির অনিশ্চয়তা বা ঝুঁকির বিরুদ্ধে যে বীমা ব্যবস্থা, তাকেই সম্পত্তি বীমা বলা হয়।

নৌ-বীমার সংজ্ঞা ও তাৎপর্য

 

নৌ-বীমার সংজ্ঞা ও তাৎপর্য

 

সম্পত্তি বীমা প্রধানতঃ দুধরনের। যথা : (১) নৌ- বীমা ও (২) অগ্নি বীমা। তাহলে, যুক্তিসঙ্গতভাবেই বলা যায় যে-নৌ তথা সমুন্ন পথে স্থিত, চালিত ও বাহিত টাকায় পরিমেয় সম্পদ-সম্পত্তির ক্ষয়-ক্ষতির অনিশ্চয়তা বা ঝুঁকির বিরুদ্ধে বীমাগ্রহীতা কর্তৃক প্রদত্ত বীমা সেলামীর প্রতিদানে (কোন ক্ষতি সংঘটিত হলে তার জন্যে) বীমাকারী বা দায়গ্রাহক কর্তৃক ক্ষতিপূরণের জন্যে যে পারস্পরিক সম্মতি তথা চুক্তি তাকেই নৌ বা সামুদ্রিক বীমা (চুক্তি) বলা হয়। আর, এ চুক্তি গঠন ও সম্পাদনের প্রক্রিয়াবদ্ধ কার্যক্রমকেই বলা যায় নৌ-বীমা ব্যবস্থা।

উল্লেখ্য যে, নৌ-বীমাপত্র মূলতঃ সামুদ্রিক বিপদ-বিপত্তিজনিত ক্ষতির বিরুদ্ধেই নির্ধারিত। তবে, সমুদ্র পথে পরিবহণের পণ্যসামগ্রী ও বিষয়বস্তু যদি সমুদ্র পর্যন্ত আনতে আভ্যন্তরীন নৌপথে – এমনকি, স্থলপথে বহণ করে নিয়ে আসতে হয়— তাও সংশ্লিষ্ট নৌ-বীমাপত্রের আওতায় গণ্য করা হয়।

১৯০৬ সালের বৃটিশ বীমা আইন ( The British Insurance Act, 1906) অনুযায়ী -“A Contract of marine insurance is a contract whereby the insurer undertakes to indemnify the assured, in manner and to the extent thereby agreed. against marine losses, that is to say the losses incident to marine adventure (নৌ-বীমা চুক্তি হলো এমন একটি চুক্তি যেখানে বীমাকারী বীমাগ্রহীতাকে সমুদ্রযাত্রা সংক্রান্ত ক্ষয়-ক্ষতির বিরুদ্ধে নির্ধারিত পন্থায় ও নিদ্ধারিত সীমা পর্যন্ত ক্ষতিপূরণ প্রদানের দায় গ্রহণ করেন)”।

ঘোষ আগরওয়ালার মতে – “A contract of marine insurance is a contract of indemnity whereby the insurer undertakes to indemnify the insured in a manner and to the extent thereby agreed against the loss caused in connection with a marine adventure .

নৌ-বীমার চুক্তি এমন একটি ক্ষতিপূরণের চুক্তি যার মাধ্যমে কোন সমৃদ্ধ অতিস্থানজনিত ক্ষতির বিরুদ্ধে বীমাকারী বীমাগ্রহীতাকে নির্দিষ্ট পন্থায়, এবং নির্দিষ্ট সীমা পর্যন্ত ক্ষতিপূরণ প্রদানের পর গ্রহণ করেন)”। Halsbury-র মতে – “যে চুক্তির মাধ্যমে বীমাকারী বীমাগ্রহীতাকে নির্দি নির্দিষ্ট পন্থায় ও নির্ধারিত সীমা পর্যন্ত সামুদ্রিক (সমুদ্র যাত্রা বা অভিযান সংক্রান্ত) যাবতীয় ক্ষতিপূরণ করে দেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন তাকেই নৌ-বীমা চুক্তি বলে।”

 

নৌ-বীমার সংজ্ঞায় এম. এন. মিশ্র বলেন – Marine Insurance Contract is a Contract between insurer and insured whereby the Insurer undertakes to indemnify the insured in a manner and to the interest thereby agreed against marine adventure (নৌ-বীমা হলো – বীমাকারী ও বীমাকৃতের মধ্যে গঠিত একটি চুক্তি যার মাধ্যমে বীমাকারী বীমাগ্রহীতাকে নির্দিষ্ট বা বীমাকৃত সমুদ্রযাত্রাজনিত কোন নৌ-ক্ষতির বিরুদ্ধে প্রতিশ্রুতি অনুযায়ী ( যেভাবে এবং যে স্বার্থের জন্যে ক্ষতিপূরণের দায় গ্রহণ করে থাকেন)”।

১৯৩৮ সালের ভারতীয় বীমা আইনের ২(১৩-ক) ধারা মোতাবেক *Marine Insurance business means the business of effecting contracts of insurance upon vessels of any description, including cargoes, freights and other interests which may be legally insured in or in relation to such vessels, cargoes and freights goods, wares.

Merchandise and porperty of whatever description insured for any transit by land or water or both and whether or not including warehouse risks or similar risks in addition or as incidental to such transit and Includes any other risks customarily included among the risks insured against in marine insurance policies.

 

নৌ-বীমার সংজ্ঞা ও তাৎপর্য

 

( বীমা কারবার বলতে মালামাল, মাসুল এবং অন্যান্য আইনসঙ্গত স্বার্থসহ যে কোন ধরনের জাহাজের ঝুঁকি অথবা বীমাকৃত জাহাজযোগে জানা-নেয়ার জন্যে নির্ধারিত মালামাল, মাসুল, পূণ্যদ্রব্যাদি, বাণিজ্যিক সামগ্রী ও এরপ অন্য যে কোন ধরনের সম্পত্তির স্কুল বা জন অথবা উভয় পথে পরিবহণের ঝুঁকি এবং উল্লেখ থাক বা না থাক পরিবহণের আনুষঙ্গিক অথবা তদসংশ্লিষ্ট পণ্যগুদাম সংক্রান্ত বা এরূপ কোন ঝুঁকি এবং নৌ-বীমাপত্রসমূহে রীতিগতভাবে অন্যান্য যেসব ঝুঁকি অন্তর্ভুক্ত থাকে তার বিরুদ্ধে গঠিত বীমাচুক্তিসমূহ কার্যকরীকরণ বা সম্পন্ন করার কারবারী কার্যক্রমকেই বুঝায়)।

Leave a Comment