আজকের আলোচনার বিষয় “ব্যক্ত বা উক্ত অথবা প্রকাশিত শর্তাবলী বা অপরিহার্য বিষয়াবলী ” যা নৌ বা সামুদ্রিক বীমা অধ্যায়ের অন্তর্ভুক্ত।
ব্যক্ত বা উক্ত অথবা প্রকাশিত শর্তাবলী বা অপরিহার্য বিষয়াবলী

নৌ-বীমা চুক্তিতে যেসব পাপরিক প্রতিশ্রুতি বা অপরিহার্য বিষয় উল্লেখিত বা লিপিবদ্ধ থাকে, তাকে ব্যক্ত শর্ত (Expressed warranties) বলে। এদের আবার উক্ত বা প্রকাশিত শর্তও বলা হয়। নিম্নে শর্তগুলো সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা প্রদান করা হলো :
১। যাত্রার নিরাপদ সময় : সংশ্লিষ্ট জাহাজটির সমুদ্র যাত্রার জন্যে উপযুক্ত ও নিরাপদ সময় কখন তা চুক্তিতে অবশ্যই উল্লেখ করতে হবে।
২। যাত্রার সুনির্দিষ্ট তারিখ : সংশ্লিষ্ট জাহাজটি পণ্যসামগ্রী নিয়ে নির্দিষ্ট স্থান বা সমুদ্র বন্দর থেকে কোন মাসের কোনদিন উদ্দিষ্ট স্থান বা বন্দরসমূহের উদ্দেশ্যে যাত্রা করবে তা চুক্তিপত্রে স্পষ্টভাবে উল্লেখিত থাকতে হবে।
৩। রক্ষী বহর সাথে রাখা : জাহাজটির চলাচল পথে অথবা যাত্রা- বিরতির এলাকায় কোথাও কোন যুদ্ধাবস্থা থাকলে বা যুদ্ধ চলতে থাকলে জাহাজটি কোন আকস্মিক কারণে বা ভুলবশত আক্রমন করলিত হলে তা প্রতিহত বা মোকাবেলা করার জন্যে জাহাজে রাখী দল রাখার শর্ত চুক্তিপত্রে সন্নিবিষ্ট থাকে।
৪। বীমাকৃত সম্পদের নিরপেক্ষতা ঘোষণা : যুদ্ধ চলাকালে য করলে সংশ্লিষ্ট জাহাজে যে পণ্য-সামগ্রী পরিবাহিত হচ্ছে অথবা বীমাকৃত সম্পন- সম্পত্তি যে নিরপেক্ষ, সে সম্পর্কে বীমাকারী কর্তৃক প্রদত্ত একটি ঘোষনা চুক্তিপত্রে সন্নিবেশিত থাকতে হবে।

