বিনিয়োগের সমস্যাবলী 

আমাদের আজকের আলোচনার বিষয় বিনিয়োগের সমস্যাবলী যা জীবন বীমা অধ্যায়ের অর্ন্তভুক্ত। তহবিল বিনিয়োগ করতে গিয়ে বীমাকারী বা বীমাপ্রতিষ্ঠানকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।

বিনিয়োগের সমস্যাবলী 

 

বিনিয়োগের সমস্যাবলী 

 

বিনিয়োগের সমস্যাবলীযার কয়েকটি সম্পর্কে নিম্নে কিছুটা আলোকপাত করা হলো :

১. বীমাপত্রধারীর স্বার্থ রক্ষা (To protect the interest of the Policy- holder) : বীমাকারী বীমাপত্রধারীর কাছ থেকে বীমাকিস্তির অর্থ সংগ্রহ করে থাকেন যা নিরাপত্তা সহকারে সংরক্ষণ তথা বিনিয়োগ করা প্রকৃতপক্ষে একটি সমস্যা। কেননা, কোন প্রতিষ্ঠানই সীমাবদ্ধতার সম্পূর্ণ বাইরে নয়। সংরক্ষণ ও বিনিয়োগে থাকতে পারে অনেক অনিশ্চয়তা যা বীমাপত্রধারীর স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে তুলতে পারে

২. বীমাদাবী পরিশোধ ( Payment of the Claim) : যে কোন সময় বীমাগ্রহীতা মারা যেতে পারেন বা বীমাদাবী পরিশোধ করতে হতে পারে। তার জন্যে দরকার সংরক্ষিত ও পর্যাপ্ত অর্থের। সে কারণেই আবার দরকার বিনিয়োগ-ক্ষেত্র থেকে পর্যাপ্ত সুদ প্রাপ্তির।অথচ, এর জন্যে কোম্পানীতে অনেক অর্থ অলসভাবে বসিয়ে রাখা নিঃসন্দেহে একটি মুনাফাজনকতার পরিপন্থী বিষয় এবং বিনিয়োগ ক্ষেত্র বা মাধ্যম থেকে পর্যাপ্ত অর্থাগম নাও হতে পারে। সুতরাং, এগুলো বিনিয়োগের পথে অন্তরায় বা সমস্যা।

৩. উঠা-নামা বা হ্রাস-বৃদ্ধির উপাদানসমূহ (Elements of Fluctuations) : কোম্পানীর সম্পদ-সম্পত্তি এবং বিনিয়োগের মাধ্যমসমূহের মূল্যে হ্রাস-বৃদ্ধির কারণে অনেকসময় তহবিল হ্রাসপ্রাপ্ত হতে পারে। অথচ, মেটাতে অর্থ লাগতে পারে আরও বেশী। তাই, উপার্জন বা অর্থাগম ও মূল্য যদি অপরিবর্তিত থাকে বা উপার্জন ও মূল্যের অনাকাঙ্খিত হ্রাস-বৃদ্ধি না হয়।তাহলেই বীমাকারীর স্বার্থ এবং সেই সাথে প্রকারান্তরে বীমাগ্রহীতাদের স্বার্থ অন থাকে। কিন্তু, বাস্তব সমস্যা হলো এই যে, প্রকৃতপক্ষে তা অনেকসময়ই হয় না। সুতরাং, এটিও বিনিয়োগের একটি সমস্যা।

 

 ৪. সদ্বিশ্বাস সংরক্ষণ (To maintain good faith) : বীমা কারবারের সাফল্য অনেকাংশে নির্ভরশীল বীমাপ্রতিষ্ঠান তথা তার ব্যবস্থাপনার প্রতি জনসাধারণর আস্থা। বীমা প্রতিষ্ঠানের প্রতি আস্থাহীনতা জন্মালে তার অনিবার্য ফলশ্রুতিতে ভবিষ্যতে বীমাপ্রতিষ্ঠানের বিরাট ক্ষতি সাধিত হতে পারে। অথচ, দিনের পর দিন এই সদ্বিশ্বাস রক্ষা করে চলা আসলেই একটি দুরূহ কাজ।

৫. বিনিয়োগের উপযুক্ত পন্থা নির্বাচন (Selecting suitable Channel of Investment) : তহবিল বিনিয়োগ করার ক্ষেত্র বা মাধ্যম হয়ত পাওয়া যায় অনেক। কিন্তু, তার মধ্য থেকে যথার্থটি বা মুনাফাজনক পন্থাটি খুঁজে পাওয়া সব সময় সম্ভব নাও হতে পারে। আবার, মুনাফাজনক বিনিয়োগ ক্ষেত্রটিও যে সব সময় মুনাফাজনক হবে তারও নিশ্চয়তা হয়ত নেই। সুতরাং, বিনিয়োগের উপযুক্ত পন্থা তথা মাধ্যম বা ক্ষেত্র নির্বাচন করাও তহবিল বিনিয়োগের পথে আর একটি সমস্যা। 

 

বিনিয়োগের সমস্যাবলী 

 

এই হলো বিনিয়োগের প্রধান প্রধান সমস্যাবলী যা উত্তরণের মাধ্যমে বীমাপ্রতিষ্ঠানের সাফল্য অর্জিত হতে পারে।

Leave a Comment