বীমাকৃত অর্থ পরিশোধের পদ্ধতি অনুযায়ী শ্রেণীবিন্যাস

বীমাকৃত অর্থ পরিশোধের পদ্ধতি অনুযায়ী শ্রেণীবিন্যাস – পাঠটি “বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা” বিষয়ের “জীবন বীমা” অধ্যায়ের একটি পাঠ।

(ক) থোক, বীমাপত্র : (Lump-sum Policy) :

যে বীমাপত্রে বীমাকৃত ঘটনা সংঘটনের প্রেক্ষিতে বীমাকৃত অর্থ এককালীন থোক আকারে পরিশোষ করা হয়, তাকে থোক পরিশোধ বীমাপত্র বলা হয়।

(খ) কিস্তি বা বৃত্তি বীমাপত্র (Instalment or Annuity Policy):

যে বীমাপত্রে বীমানারী পরিশোধ বা প্রদান করা হয় একাধিক বা অনেক কিস্তিতে অথবা বৃত্তি প্রদানের মাধ্যমে, তাকে কিস্তি বা বৃত্তি বীমাপত্র বলা হয়। অনেক ক্ষেত্রেই বীমাকৃত ব্যক্তিকে বা বীমাগ্রহীতাকে বিভিন্ন কিস্তিতে বীমাকৃত অর্থ প্রদান করা হয়। বীমাগ্রহীতার পারিবারিক প্রয়োজন ও বীমা চুক্তি মোতাবেক। আবার, বৃত্তি চুক্তিতে বৃত্তিগ্রহীতাকে বারবার বৃত্তি আকারে দাবী পরিশোধ করা হয়।

উপরোক্ত শ্রেণী বিন্যাস ছাড়া আরও কতিপয় ধরনের বীমাপত্র হতে পারে যে সম্পর্কে আগে বর্ণনা প্রদান করা হয়নি। যেমন : প্রথমে হ্রাসকৃত কিস্তিযুক্ত বীমাপত্র, উর্ধ্বগতি কিস্তিযুক্ত বীমাপত্র, গ্রুপ বীমাপত্র ইত্যাদি। নিম্নে সেগুলি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা প্রদান করা হলো :-

বীমাকৃত অর্থ পরিশোধের পদ্ধতি অনুযায়ী শ্রেণীবিন্যাস

 

বীমাকৃত অর্থ পরিশোধের পদ্ধতি অনুযায়ী শ্রেণীবিন্যাস | জীবন বীমা | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

(ক) প্রথমে হ্রাসকৃত কিস্তিযুক্ত বীমাপত্র (Early Reduced Premium Policy):

এ ধরনের বীমাপত্রে প্রথম দিকে (সাধারণতঃ বীমাপত্রের প্রথম ৫ বছর মেয়াদের মধ্যে) বীমাকিস্তির পরিমাণ কম থাকে এবং পরবর্তী বছরগুলোতে বীমাকিস্তির পরিমান বেশী হয়। যারা সবেমাত্র কর্মজীবনে প্রবেশ করেছে, তাদের প্রথম দিকের রোজগার কম থাকে এবং পরবর্তীতে ধীরে ধীরে রোজগার বাড়ার সাথে সাথে বাড়তি বীমা কিস্তি প্রদান করা তাদের পক্ষে সম্ভবপর হয় বিধায় তাদের জন্যে এ বীমাপত্র উপযোগী।

 

(খ) উর্ধ্বগতি কিস্তিযুক্ত বীমাপত্র (Progressive Premium Policy) :

এ ধরনের বীমাপত্রও উপরোক্ত বীমাপত্রের মতই অনেকটা। তবে, এক্ষেত্রে বীমা কিস্তির পরিমাণ প্রথম পর্যায় থেকেই প্রত্যেক বছর ক্রমাগতভাবে বাড়তে থাকে।

 

(গ) গোষ্ঠী বা গ্রুপ জীবন-বীমাপত্র (Group Life Policy) :

কোন প্রতিষ্ঠানের কর্মচারীদের, সাধারণভাবে একই বীমাচুক্তির আওতায় বীমাকৃত করা হলে, তাকে গোষ্ঠী বা গ্রুপ জীবন-বীমা বলা হয়। এতে ঐ প্রতিষ্ঠানের সকল কর্মচারীকে একই বীমাপত্রের মাধ্যমে বীমাকৃত করা হয় এবং প্রত্যেক সদস্যকে একটি সনদপত্র (Certificate) প্রদান করা হয়। কোন কর্মচারী মারা গেলে তার পোষ্যদের বা ‘আইনতঃ ব্যক্তিগত প্রতিনিধির কাছে তার বীমাকৃত অর্থ বীমাদানী পরিশোধ করা হয়।

 

বীমাকৃত অর্থ পরিশোধের পদ্ধতি অনুযায়ী শ্রেণীবিন্যাস | জীবন বীমা | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

উপরোক্ত বীমাপত্রসমূহই কোন না কোনভাবে কমবেশী আমাদের দেশেও চালু রয়েছে। তবে, দেশীয় গ্রাহকসাধারণের প্রকৃতি, প্রত্যাশা, অবস্থা ও চাহিদার দিকে লক্ষ্য রেখে প্রত্যেক দেশেই বীমাপত্রের ধরন ও বিন্যাস কম বেশী ভিন্নতা ও न পরিলক্ষিত হয়। আমাদের দেশেও জীবন-বীমা কর্পোরেশন ও বেসরকারী জীবনবীমা প্রতিষ্ঠানসমূহ ভিন্ন ও নতুন আঙ্গিক ও ধরনে কিছু বীমাপত্র চালু করেছে। 

Leave a Comment