বীমাযোগ্য স্বার্থ | বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

বীমাযোগ্য স্বার্থ | বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ, বীমাযোগ্য স্বার্থ হচ্ছে বীমাচুক্তির একটি অন্যতম অপরিহার্য উপাদান। অর্থাৎ, বীমাচুক্তি গঠন করতে যেসব উপাদান একান্ত অপরিহার্য, বীমাযোগ্য-স্বার্থ হচ্ছে তার অন্যতম। বীমাযোগ্য-স্বার্থ বিদ্যমান না থাকলে সে চুক্তিকে বীমাচুক্তি বলা যাবে না, বরং, তা বাজী চুক্তি হিসেবে পরিগণিত হবে।

বীমাযোগ্য স্বার্থ | বীমার মৌলিক ও সাধারণ-আধেয়সমূহ | বীমা ও ঝুঁকি-ব্যবস্থাপনা

 

বীমাযোগ্য স্বার্থ | বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

বলা বাহুল্য, অন্যান্য চুক্তির মতই বীমা চুক্তির ক্ষেত্রেও অবশ্যই একটি বিষয়বস্তু থাকে তাকেই বীমার বিষয়বস্তু বলে। আর, বীমার বিষয়বস্তুতে বীমাপত্রধারী {Policy holder) বা বীমাগ্রহীতা (Insured) অথবা বীমাকৃতব্যাক্তি (Insured Person)-র যে আর্থিক স্বার্থ বিদ্যমান থাকে তাকেই বীমাযোগ্য-স্বার্থ বলা হয়।

 

ঘোষ ও আগরওয়ালার মতে তাই – “Insurable interest may be defined as a financial or pecuniary interest in the subject matter of insurance whereby the insured benefits financially by its safety and suffers financially by its loss or damage বীমাযোগ্য-স্বার্থ হচ্ছে বীমার বিষয়বস্তুতে এমন একটি আর্থিক স্বার্থ যার অস্তিত্বে বা নিরাপদ বিদ্যমানতায় বীমাগ্রহীতা আর্থিকভাবে লাভবান হন এবং যার অনুপস্থিতি বা বিনাশে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন)”।

বীমার বিষয়বস্তু যেমন বিভিন্ন বীমা চুক্তির প্রকৃতিতেও তেমনি বিভিন্নতা পরিলক্ষিত ; আর তাই, বামাচুক্তির প্রকার প্রকরণও হয়েছে বিভিন্ন। সে কারণেই আবার, বীমাযোগ্য-স্বার্থের সংজ্ঞা ও বীমার শ্রেণীবিন্যাস বিভিন্ন রকম হয়েছে। তবে  বীমাচুক্তির সাধারণ বৈশিষ্ট্যের প্রেক্ষিতে ‘লুসেনা বনাম ঐফর্ড মোকদ্দমায় বীমাযোগ্য-স্বার্থের যে সংজ্ঞাটি প্রদান করা হয়েছে তা সবিশেষ প্রনিধানযোগ্য।

 

বীমাযোগ্য স্বার্থ | বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

উক্ত মামলায় বীমাযোগ্য স্বার্থ সম্পর্কে বলা হয়েছে যে – বীমাগ্রহীতা ও বীমার বিষয়বস্তুর মধ্যে এমন সম্বন্ধ থাকে যে, বিষয়বস্তু নিরাপদ থাকলে তিনি আর্থিকভাবে লাভবান হবেন এবং তা যদি ক্ষতিগ্রস্ত বা সেপ্রাপ্ত হয়, তাহলে বীমাগ্রহীতা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। বীমাগ্রহীতার বীমাযোগ্য স্বার্থ রয়েছে। তবেই বলা যায় যে, উক্ত বিষয়বস্তুর উপর – মোদ্দা কথা এই যে, বীমাযোগ্য-স্বার্থ হচ্ছে বীমার বিষয়বস্তুর উপর বীমাগ্রহীতার একটি আর্থিক স্বার্থ।

Leave a Comment