বীমা খাতে ফায়ার প্যাকেজ রেট অনুমোদনে আইডিআরএ-র কঠোর নির্দেশনা

দেশের নন-লাইফ বীমা খাতের শৃঙ্খলা নিশ্চিত করতে এবং ফায়ার প্যাকেজ রেট অনুমোদনের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও বিধিবদ্ধ করতে আট দফা নতুন নির্দেশনা জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গত বুধবার (২৪ ডিসেম্বর, ২০২৫) নিয়ন্ত্রক সংস্থাটির পক্ষ থেকে নন-লাইফ বীমা কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের কাছে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, নির্ধারিত গাইডলাইন ও প্রয়োজনীয় আনুষঙ্গিক নথিপত্র ছাড়াই আবেদন দাখিল করার ফলে কর্তৃপক্ষের দাপ্তরিক কার্যক্রম এবং যাচাই-বাছাই প্রক্রিয়া ব্যাহত হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।

আইডিআরএ লক্ষ্য করেছে, ২০১০ এবং ২০২২ সালে জারিকৃত সার্কুলারসমূহের নির্দেশনা অনেক বীমা প্রতিষ্ঠান যথাযথভাবে অনুসরণ করছে না। বিশেষ করে ‘নন-লাইফ সার্কুলার নং ৮৮/২০২২’-এর আলোচ্যসূচী-২৩-এ বর্ণিত প্যাকেজ রেট সংক্রান্ত গাইডলাইন উপেক্ষা করার কারণে অনুমোদন প্রক্রিয়ায় অনাকাঙ্ক্ষিত জটিলতা সৃষ্টি হচ্ছে। এই প্রেক্ষাপটে, বিমাকারীদের স্বার্থ রক্ষা এবং প্রশাসনিক স্বচ্ছতা আনতেই এই কঠোর অবস্থান নিয়েছে সংস্থাটি।

নতুন নির্দেশনা অনুযায়ী আবেদনপত্রের সাথে যেসব তথ্য ও নথিপত্র প্রদান বাধ্যতামূলক করা হয়েছে, তার তালিকা নিচে দেওয়া হলো:

ফায়ার প্যাকেজ রেট অনুমোদনের প্রয়োজনীয় শর্তাবলি

ক্রমিকনির্দেশনার খাতআবশ্যিক নথিপত্র ও তথ্যের বিবরণ
সাধারণ তথ্যাদিনন-লাইফ সার্কুলার নং- এফ-১২২/২০১০ অনুযায়ী সকল তথ্য।
গাইডলাইন অনুসরণনন-লাইফ সার্কুলার নং- ৮৮/২০২২-এর গাইডলাইন যথাযথভাবে পালন।
বীমাকৃত অংকের ব্যাখ্যাসাম ইনসিউরড (Sum Insured)-এর বিস্তারিত ব্যাখ্যা সম্বলিত এনেক্সার।
পুনঃবীমা স্বীকৃতি পত্রসাধারণ বীমা করপোরেশন (SBC) থেকে প্রাপ্ত রিইন্স্যুরেন্স স্বীকৃতি।
বৈদেশিক পুনঃবীমাওভারসিজ রিইন্স্যুরেন্সের ফ্যাক. একসেপটেন্স স্লিপ সংযুক্ত করা।
রেট ক্যালকুলেশনট্যারিফ পেইজ নম্বর উল্লেখসহ বিস্তারিত ক্যালকুলেশন শীট।
টেকনিক্যাল ক্লজইলেক্ট্রিক্যাল ক্লজ-বি এবং সাম ইনসিউরড-এর সুনির্দিষ্ট তথ্য।
পলিসি শিডিউলফায়ার পলিসি শিডিউল এবং এভারেজ রেট ক্যালকুলেশন শিট।

আইডিআরএ’র নির্বাহী পরিচালক (নন-লাইফ) মনিরা বেগম স্বাক্ষরিত এই চিঠিতে জানানো হয়েছে যে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এসব নির্দেশনা জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। বিশেষ করে এভারেজ রেট ক্যালকুলেশনের ক্ষেত্রে কোম্পানিগুলোকে অবশ্যই সাম ইনসিউরড ও ট্যারিফ রেট পেইজের রেফারেন্স উল্লেখ করতে হবে। এখন থেকে অসম্পূর্ণ বা ক্রটিপূর্ণ আবেদন দাখিল করলে তা সরাসরি বাতিল বলে গণ্য হতে পারে।

এই নতুন নির্দেশনার ফলে বীমা কোম্পানিগুলোর কাজে অধিকতর জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তারা বলছেন, সুনির্দিষ্ট নথিপত্র দাখিলের এই বাধ্যবাধকতা বীমা কোম্পানি এবং গ্রাহক—উভয় পক্ষের জন্যই লাভজনক হবে। আইডিআরএ হুঁশিয়ারি দিয়েছে যে, ভবিষ্যতে সকল ফায়ার প্যাকেজ রেট অনুমোদনের আবেদন এই নতুন নির্দেশনার আলোকেই মূল্যায়ন করা হবে এবং অনিয়ম পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment