বীমা খাতে বিদ্যমান আইন বাস্তবায়নের দাবি

বীমা খাতের উন্নয়ন ও সংস্কার বিদ্যমান আইন যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে সম্ভব বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনায় তারা বলেন, বীমা খাত সংস্কারের জন্য ২০১০ সালের বীমা আইন সঠিকভাবে কার্যকর করা জরুরি। আলোচনাটি আয়োজন করে ইনস্যুরেন্স নিউজ বিডি

বক্তারা বলেন, জুলাইয়ের আন্দোলনের পর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইড্রা) কোনও সংস্কার উদ্যোগ নিতে পারেনি। আইন সংশোধন ছাড়া তারা নিয়ন্ত্রণ ও সংস্কারে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। জীবন বীমা খাতে অর্থ আত্মসাৎ করা কোম্পানিগুলোকে পুনরুদ্ধার, গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেও তারা উদ্যোগ নেয়নি।

বিশেষজ্ঞরা আরও বলেন, সংশোধনী প্রস্তাবে নিয়ন্ত্রক সংস্থাকে চেয়ারম্যান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সিএফও ও কোম্পানি সচিব নিয়োগ অনুমোদনের ক্ষমতা দেওয়া এবং শিডিউল-১ বাদ দেওয়া কোম্পানি পরিচালনায় নেতিবাচক প্রভাব ফেলবে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইড্রার সাবেক সদস্য (লাইফ) সুলতান-উল-আবেদীন মোল্লা। তিনি বলেন, আইড্রা শুধু নিয়ন্ত্রণের জন্য নয়, উন্নয়নের জন্যও গঠিত হয়েছিল। কিন্তু প্রস্তাবিত সংশোধনীতে উন্নয়নের কোনও দিকনির্দেশনা নেই।

বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্টের মহাপরিচালক কাজী মো. মর্তুজা আলী বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। কিন্তু প্রস্তাবিত আইনে দেওয়া সংজ্ঞাগুলো অস্পষ্ট। সংজ্ঞা পরিষ্কার না হলে বাস্তবায়ন সম্ভব নয়। তার মতে, উন্নয়নের চেয়ে নিয়ন্ত্রণে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যদিও বলা হচ্ছে গ্রাহকের স্বার্থ রক্ষার জন্য আইনটি প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, সংশোধনীতে “ইনভেস্টিগেটর” শব্দটি যুক্ত করা হয়েছে এবং এর জন্য নানা যোগ্যতা উল্লেখ করা হয়েছে, কিন্তু ঝুঁকি বিজ্ঞান ও ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হয়নি। পরিবার সংজ্ঞায় নাতি-নাতনিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বিস্তৃত সংজ্ঞা হলেও সুবিধাজনক।

সংশোধনী প্রস্তাবের বিতর্কিত দিকসমূহ

বিষয়মন্তব্য
মাইক্রোক্রেডিট প্রতিষ্ঠানকে বীমা ব্যবসায় উৎসাহবীমা খাতে নেতিবাচক প্রভাব ফেলবে
ইনস্যুরটেক কোম্পানির সংজ্ঞাগঠন ও ব্যবস্থাপনার পদ্ধতি উল্লেখ নেই
কর্পোরেট এজেন্টের সংজ্ঞাবাস্তবে নিয়োগ হয়নি
ব্যাংক এজেন্ট হিসেবে কাজ করছেব্যাংকাস্যুরেন্সে কর্পোরেট এজেন্টের ভূমিকা পালন করছে
শীর্ষ ব্যবস্থাপনা নিয়োগে আইড্রার অনুমোদনসিএফও পর্যন্ত নিয়োগ অনুমোদন, যোগ্যতা অস্পষ্ট
বিভাগীয় কর্মকর্তাদের অন্তর্ভুক্তিপ্রস্তাবে উল্লেখ নেই

বক্তারা প্রশ্ন তোলেন, ২০১০ সালে আইন প্রণীত হওয়ার পর এখন কেন সংশোধনের প্রয়োজন দেখা দিয়েছে। তাদের মতে, বিদ্যমান আইন যথাযথভাবে বাস্তবায়ন করলে বীমা খাতের উন্নয়ন ও সংস্কার সম্ভব।

Leave a Comment