বৃত্তি চুক্তি কেন করা হয়?

আমাদের আজকের আলোচনার বিষয় “বৃত্তি চুক্তি কেন করা হয়?” যা জীবন বীমা অধ্যায়ের অর্ন্তভুক্ত।

বৃত্তি চুক্তি কেন করা হয়?

 

বৃত্তি চুক্তি

 

 

বৃত্তি ব্যবস্থা পৃথিবীর উন্নত দেশগুলিতে একটি জনপ্রিয় ব্যবস্থা। সাম্প্রতিককালে আমাদের দেশেও এর সুবিধা ও উপযোগিতা অনেকের দৃষ্টি কেড়ে নিতে সক্ষম হয়েছে। মূলতঃ বৃদ্ধ বয়সের এবং সমাজের বিত্তবান ভোগ বিলাসী মানুষই এ ব্যবস্থা গ্রহণ করে থাকেন। বৃত্তির বহুমুখী সুবিধের কারণে এ ব্যবস্থা মানুষ গ্রহণ করে থাকে। যেসব কারণে বৃত্তি ব্যবস্থা গ্রহণ করা হয় তার মধ্যে কতিপয় উল্লেখযোগ্য কারণ নিম্নে প্রদত্ত হলো :

১। বৃত্তি ব্যবস্থা বার্ধক্যে আর্থিক সচ্ছলতার একটি যথোপযুক্ত ব্যবস্থা।

২। বৃত্তির সুফল বৃত্তিগ্রহীতা নিজে ভোগ করতে পারেন।

৩। বৃত্তি কোন ব্যক্তির সম্পদের সুষ্ঠু বা সর্বোত্তম ব্যবহারের নিশ্চয়তা দেয় যা অন্য কোন ভাবে সম্ভব নয়।

৪। মানুষের সুদীর্ঘ জীবনে বৃত্তি একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা।

৫। বৃত্তি ব্যবস্থায় বৃত্তিগ্রহীতার সুদীর্ঘ আয়ু তাকে অধিকতর আর্থিক লাভের সুযোগ এনে দেয়।

৬। এ ব্যবস্থায় সাধারণতঃ এককালীন টাকা বা অর্থ (যা প্রিমিয়াম হিসেবে গণ্য) বীমা কোম্পানীকে প্রদান করতে হয় বলে বারবার প্রিমিয়াম দেয়ার ঝামেলা পোহাতে হয় না। অর্থাৎ, এ ব্যবস্থায় ঝামেলা কম।

 

৭। এ ব্যবস্থায় বৃত্তি ভোগীদের স্বাস্থ্য পরীক্ষা বা পেশাগত বিভিন্ন দিক সম্পর্কে সাধারণতঃ কোন প্রশ্ন করা হয় না।

৮। বৃত্তি মানুষকে দীর্ঘদিন বেঁচে থাকার নিমিত্তে সুশৃঙ্খল, সতর্কতামূলক ও সুন্দর জীবন পরিচালনায় উৎসাহিত করে।

৯। বৃত্তি নিয়মিত আয়ের প্রতিবিধান করে।

১০। যে সকল লোকের যথেষ্ট পরিমানে অর্থ আছে এবং যারা ভবিষ্যতে অন্য কারও জন্যে নিজের কষ্টার্জিত অর্থ রেখে যেতে চান না, বরং নিজেই নিজের সঞ্চিত অর্থ ভোগ করে যেতে চান, তাদের কাছে এটি একটি অত্যন্ত জনপ্রিয় ব্যবস্থা।

১১। এ ব্যবস্থায় প্রিমিয়ামের হার অধিকতর যৌক্তিক হয়। চুক্তির দীর্ঘতার (Longevity) উপর এর প্রিমিয়ামের হার ধার্য করা হয়।

১২। বৃত্তি ব্যবস্থার সাহায্যে নিশ্চিত করা যায় ব্যক্তির বাকী জীবনের আর্থিক স্বচ্ছলতার প্রতিশ্রুতি।

 

বৃত্তি চুক্তি

 

উপরোক্ত বিষয়গুলি মানুষের বিশেষতঃ বৃদ্ধ মানুষের মনে স্বস্তি যোগায়— অনিশ্চয়তার মাঝে নিশ্চয়তা দেয় – তথা জীবন-জীবিকা নির্বাহে সাহায্য করে এবং নিঃশঙ্ক করে তোলে। কে না চায় – – একটুখানি স্বস্তি পেতে একটুখানি নিঃশঙ্ক হতে। তাইতো, বার্দ্ধক্যের অস্বস্তি ও অনিশ্চয়তার বিরুদ্ধে বৃত্তি চুক্তি করা হয়। 

এতে একাধারে বৃত্তিগ্রহীতা যেমন অস্বস্তি ও অনিশ্চয়তার আঁধারে আলোর উৎস খুঁজে পান, তেমনি বৃত্তি দাতা বীমা প্রতিষ্ঠানও সেবাদানের প্রতিদানে মূনাফা অর্জনের আর একটি সূত্র খুঁজে পান।

Leave a Comment