আমাদের আলোচনার বিষয় ঝুঁকি ব্যবস্থাপনার নীট কিস্তি যা জীবন বীমায় কিস্তি নির্দ্ধারণ এর অন্তর্ভুক্ত, বীমাকারীর প্রধান দায় ও দায়িত্ব হলো বীমাগ্রহীতাকে বীমাদাবী -পরিশোধ করা। এই বীমাদাবী -পরিশোধ করতে হবে বিধায় বীমাকারী বীমাগ্রহীতার কাছ থেকে বীমা কিস্তি গ্রহণ করে থাকেন এবং বীমা কিস্তির সাথে একটি নির্দিষ্ট হারে সুদ যুক্ত করে রাখেন বীমাদাবী -পরিশোধ করার উদ্দেশ্যে।
ঝুঁকি ব্যবস্থাপনার নীট কিস্তি

অন্যভাবে বলা যায় যে, বীমা প্রতিষ্ঠান তথা বীমাকারীগণ বিশেষজ্ঞদের দিয়ে উক্ত বিষয়টির নিরীখেই নীট বীমা কিস্তির পরিমাণ নির্ধারণ করে নেন।
অর্থাৎ, নীট প্রিমিয়াম হলো প্রিমিয়ামের সেই অংশ যা বীমা কৃত ব্যক্তির মৃত্যুতে অথবা বীমাচুক্তির মেয়াদান্তে বীমাদাবী- পরিশোধ করার জন্যে পর্যাপ্ত।
অবশ্য—
(ক) প্রকৃত মৃত্যুহার ও ধারণাকৃত মৃত্যুহার যদি সামজ্ঞস্যপূর্ণ হয়;
(খ) প্রাপ্ত সাকল্য অর্থ যদি পাওয়া মাত্র বিনিয়োগ করা হয় এবং
(গ) ধার্যকৃত হারে যদি সুদ পাওয়া যায়।
উপরোক্ত বর্ণনা থেকে বোঝা যায় যে নীট বীমা কিস্তি দিয়ে শুধুই বীমাদাবী- পরিশোধ করা যায়; অন্যান্য খরচাদি পরিশোধ বা লভ্যাংশ প্রদান করা সম্ভব হয় না। এ জন্যেই বীমাকারী মোট কিস্তি নির্দ্ধারিণ ও ধার্য করে থাকেন।

