বৃত্তির সংজ্ঞা ও তাৎপর্য

আমাদের আজকের আলোচনার বিষয় বৃত্তির সংজ্ঞা ও তাৎপর্য যা জীবন বীমা অধ্যায়ের অর্ন্তভুক্ত।

বৃত্তির সংজ্ঞা ও তাৎপর্য

 

বৃত্তির সংজ্ঞা ও তাৎপর্য

 

ল্যাটিন শব্দ ‘Annus’ (যার অর্থ বছর) থেকে ইংরেজী “Annully” শব্দের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়। কেননা, ইংরেজী Annuity’ শব্দটির আভিধানিক অর্থ বার্ষিক বৃত্তি এবং উক্ত শব্দদ্বয়ের মধ্যে গঠন ও অর্থগত সাদৃশ্যও রয়েছে। আর, বৃত্তি (Annuity) হচ্ছে এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে কোন ব্যক্তিকে তার সারা জীবন ধরে বিশেষতঃ বৃদ্ধ বয়সে নির্দিষ্ট সময় পর্যন্ত অথবা মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রতি বছর নির্দিষ্ট হারে অর্থ প্রদান করা হয়।

পাশ্চাত্যের কোন কোন দেশে এক সময় বৃদ্ধ ও বয়স্ক লোকেরা তাদের শেষ জীবন নির্বাহের ভার গীর্জা বা ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ বহন করবে –এই প্রতিশ্রুতিতে তাদের সম্পদ-সম্পত্তি উক্ত প্রতিষ্ঠান সমুহে দান করে দিতেন। তাই, এ প্রথা থেকেই কালক্রমে বৃত্তি ব্যবস্থার অবর্তন হয়েছে বলে অনেকে ধারণা করেন। কোন উপার্জনকারী ব্যক্তির অকাল মৃত্যু হল যেমন তার পোষ্যদের বা পরিবার-পরিজনের আর্থিক সংকট নেমে আসতে পারে, তেমনি বৃদ্ধ বয়সে যদি সহায়- সম্বল না থাকে তাহলে সে জীবন হয়ে পড়ে চরম দুর্বিষহ ২ ব্রণার। তাই, বৃদ্ধ বয়সে বীমা- প্রতিষ্ঠানের সাথে চুক্তির মাধ্যমে পরিকল্পিত ব্যয় নির্বাহের পারস্পরিক সম্মতিতে বৃত্তি ব্যবস্থার সৃষ্টি হয়।

অ্যানিউইটির সংজ্ঞাদান প্রসঙ্গে বিভিন্ন লেখক ও গ্রন্থকার যে অভিমত ব্যক্ত করেছেন তার কয়েকটি নিম্নে বর্ণিত হলো :–

[Mark. R. Greene সাধারণভাবে বৃত্তির সংজ্ঞায় বলেছেন যে “An annuity may be defined mathematically as a series of equal payments made at equal intervals of time” –  সংজ্ঞাটি অত্যন্ত ব্যাপক। কেননা, এখানে কোন নির্দিষ্ট শ্রেণী বা ধরনের উল্লেখ নেই, সাধারণভাবে সংজ্ঞা প্রদান করা হয়েছে। দ্বিতীয়তঃ, এতে কোন নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে উল্লেখ নেই, তাছাড়া, কোনও কিত্তিকাল উল্লেখ করাও হয়নি।

তাই, তিনি আবার অন্যভাবে অ্যানিউইটির সংজ্ঞায় বলেছেন “In the field of life insurance, We are primarily concerned with annuities of equal payments by an insurer to an insured (called the annuitant) On an annual basis (although the annual payments are usually expressed in terms of monthly instalments) with the payment composed of both interest and principal due at the end of the year (or month)”, জীবন বীমার ক্ষেত্রে আমরা বর্ষ (অথবা মাস) শেষে সুদ-আসলে মিলিয়ে বার্ষিক ভিত্তিতে (যদিও মাসিক কিস্তিকেও বার্ষিক বৃত্তির আওতায় পরিগণিত করা হয়) বীমাগ্রহীতা (বৃত্তিগ্রহীতা) – কে বীমাকারী কর্তৃক সমহারে প্রদেয় বা পরিশোধ্য বৃত্তিকেই বুঝে থাকি।).

আর, এস, শর্মা (R. S. Sharma)-র মতে A life annuity may be defined as a contract whereby the insurance company agrees in consideration of a certain payment or payments, to pay to the beneficiary, a fixed regular income during a given status. – অর্থাৎ, জীবন বীমার ক্ষেত্রে বৃত্তি বলতে এমন একটি চুক্তিকে বুঝায় যেখানে – কোন এক বা একাধিক জীবৎকালে (During a given – Status ) বীমকারী বা বীমা কোম্পানী এক বা একাধিকবারে নির্দিষ্ট পরিমাণের অর্থ পরিশোধের বিনিময়ে বৃত্তিগ্রহীতা (Beneficiary) – কে একটি নিদিষ্ট পরিমাণের অর্থ নিয়মিত (নির্দিষ্ট সময় পর পর সমকিস্তিতে) পরিশোধ করতে সম্মত হন।

[আগেই উল্লেখ করা হয়েছে যে – এখানে শটঅটতসত্ত্ব বলতে এক বা একাধিক জীবৎকাল বুঝায়। যে ব্যক্তির জীবনে বৃত্তি প্রদান করা হয় – তাকে বলা হয় বৃত্তিগ্রহীতা বা মনোনীত ব্যক্তি (Annultant or Nominee)। বৃত্তিগ্রহীতা কর্তৃক চুক্তির প্রারম্ভেই যে বৃত্তির মূল্য (পরইচত্র ও টাত্র অননতইটা) প্রদান করা হয় তাকে সেলামী (Premium) বা বৃত্তির প্রতিদান (Consideration) অথবা ক্রয়মূল্য (Purchase money) বলে ।]

এম. এন,মিশ্রের মতে – “An annuity is a periodical level payment made in exchange of the purchase money for the remainder of the life time of a person or for a specified period ” অর্থাৎ, (বৃত্তিপত্রের) ক্রয়মূল্যের বিনিময়ে কোন ব্যক্তির জীবনের, (মৃত্যুপূর্বাবধি) অবশিষ্ট সময়ের জন্যে বা কোন নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট সময়ান্তর সমপরিমান অর্থ প্রদান বা পরিশোধকে বৃত্তি বলা হয়।

 

চুক্তির মেয়াদ শেষ হওয়ার পূর্বে বৃত্তিগ্রহীতার মৃত্যু ঘটলে যেহেতু বীমা কোম্পানীর কোন আর্থিক ক্ষতি হয় না, সেহেতু এক্ষেত্রে বৃত্তিগ্রহীতার কোন স্বাস্থ্য পরীক্ষা করা হয় না এবং তার পেশাগত দিক সম্পর্কেও দেখা হয় না। তবে, এ চুক্তি গঠনের সময় বৃত্তিগ্রহীতার বয়সের প্রমাণ অত্যাবশ্যকরূপে দেখা হয়। যে সকল ভোগবিলাসী বিত্তশালী ব্যক্তি তাদের সঞ্চিত অর্থ ভবিষ্যতে অন্য কারও জন্যে রেখে যেতে চান না, বরং নিজেই নিজের সঞ্চিত অর্থ জীবনে ভোগ করে যেতে চান তাদের ক্ষেত্রে বৃত্তি একটি উত্তম ব্যবস্থা।

এতে তারা তাদের অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারেন। বৃত্তি চুক্তি জীবন বীমার ঠিক বিপরীত ব্যবস্থা। এ ধরনের ব্যবস্থায় সাধারণতঃ বৃত্তিগ্রহীতার মৃত্যুর পূর্ব পর্যন্ত নির্দিষ্ট সময়াস্তে ভাতা প্রদান করা হয়। বৃত্তিগ্রহীতার মৃত্যু ঘটলেই সাধারণতঃ ভাতা প্রদান বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে প্রিমিয়ামের হার চুক্তির দীর্ঘতার (Longevity)-র উপর নির্ভরশীল। তুলনামূলকভাবে কম বয়সের ব্যক্তিদের বেলায় প্রিমিয়ামের হার অধিকতর হয় এবং বেশী বয়সের লোকদের বেলায় প্রিমিয়ামের হার নিম্নতর হয়।

সাধারণতঃ জীবন বীমা কোম্পানীসমূহ কর্তৃক বৃত্তি ব্যবসা পরিচালিত হয়ে থাকে। মোট কথা, অনেক সময় অনেক অর্থশালী ও ভোগ বিলাসী ব্যক্তিদের পক্ষে কি পরিমানে অর্থ প্রত্যেক মাসে খরচ করলে মৃত্যুকালে তাদের পুরোটা অর্থই শেষ হয়ে যাবে, তা অনুমান করা সম্ভব হয়ে উঠে না। আর, এরূপ ব্যক্তিদের সাহাযার্থে সৃষ্ট হয়েছে বৃত্তি ব্যবস্থা যার বদৌলতে তারা সমস্ত জীবন জুড়ে নির্দিষ্ট হারে বীমা কোম্পানীর কাছ থেকে অর্থ পাবার আশ্বাস লাভ করে থাকেন। 

এ প্রসঙ্গে আরও উল্লেখ্য যে – বৃত্তি গ্রহণের জন্যে ঐসব ব্যক্তিই বীমাকারী বা বীমা কোম্পানীর সাথে চুক্তিবদ্ধ হন যারা –

(১) বৃদ্ধ বয়সে নিজের জীবনের আর্থিক নিশ্চয়তা প্রত্যাশা করেন।

(২) নিজেই নিজের অর্থ সম্পদ ভোগ করে যেতে চান।

(৩) পারিবারিক সঞ্চিতি ইত্যাদির তোয়াক্কা করেন না।

(৪) অপেক্ষাকৃত বেহিসেবী এবং

(৫) নগদ টাকার অধিকারী। কেননা, নগদ টাকা থাকলেই শুধু ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত থাকে না।

 

বৃত্তির সংজ্ঞা ও তাৎপর্য

 

যদি কেউ অবিলম্বে মৃত্যুর কথা বেশী খরচ করে ফেলেন তো অর্থ-কষ্টে ভুগবেন পরে; আর, বিলম্বে মৃত্যুর কথা ভেবে কম কম খরচ করে মারা গেলে কষ্টও করা হলো – গেলো নিজের সুখ-ভোগে লাগলো না। অথচ, বীমা কোম্পানী বা প্রতিষ্ঠানের • টাকাও রয়ে কাছে চুক্তির প্রারম্ভেই এককালীন বা একাধিক বারে বীমা সেলামী (Premium) হিসেবে প্রদানকরে কোন ব্যক্তি যত দিন বেঁচে থাকবেন ততদিনই নিয়মিত বৃত্তি পাওয়ার সুযোগ নিতে পারেন। তাই, বৃত্তি ব্যবস্থা বা প্রকল্প (Annuity Scheme) মানুষের বৃদ্ধ বয়সের আর্থিক নিরাপত্তা বিধানের এক প্রত্যাশিত পন্থা হিসেবে আজ সর্বজন স্বীকৃত।

সবিশেষে, উল্লেখ করা যেতে পারে যে-বৃদ্ধ বয়সে জীবন-জীবিকা পরিচালনা ও নির্বাহের অভিলক্ষ্যে এই যে ব্যবস্থা – যা বৃত্তি প্রকল্প নামে অভিহিত – তা বিভিন্ন প্রকারের হতে পারে। যথাঃ সাধারণ অ্যানিউইটি, তাৎক্ষণিক অ্যানিউইটি, যুগ্ম অ্যানিউইটি, যুগ্ম-উত্তরজীবী অ্যানিউইটি, প্রতিশ্রুত অ্যানিউইটি, অবসর অ্যানিউইটি, ভাবীস্বত্ব প্রকল্প ইত্যাদি।

Leave a Comment