আজকের আলোচনার বিষয় “অগ্নি নিরোধের উপায় ” যা অগ্নিবীমা অধ্যায়ের অন্তর্ভুক্ত।
Table of Contents
অগ্নি নিরোধের উপায়

অতীতকাল হতেই অগ্নি অপচয় ঘটে আসছে আজও ঘটছে—ভবিষতেও হয়ত তা কোনদিনই সম্পূর্ণ রোধ করা যাবেনা। কিন্তু, এর বিরুদ্ধে আরও শক্ত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা আর, এ প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে অগ্নি অপচয় অনেকাংশে কমিয়ে অর্থনৈতিক জীবন ধারাকে নিরাপদ করা যেতে পারে। অগ্নি নিরোধের বা প্রতিরোধের সে উপায়গুলিকে মূলতঃ দুভাগে ভাগ করা যায়। যেমনঃ ক্ষতিপূরণমূলক প্রচেষ্টা ( Curative efforts) এবং প্রতিরোধক প্রচেষ্টা (Preveutive efforts)। প্রতিরোধক প্রচেষ্টাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। যথাঃ ব্যক্তিক প্রচেষ্টা,সরকারী প্রচেষ্টা এবং অন্যান্য প্রচেষ্টাসমূহ। নিম্নে উক্ত উপায়সমূহ সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করা হলো :
অগ্নি নিরোধের উপায়সমূহ
(১) উপশম বা ক্ষতিপূরণমূলক প্রচেষ্টা (Curativae efforts)
(২) প্রতিরোধক প্রচেষ্টা ( Preventive efforts)
(i) ব্যক্তিগত ( Privte efforts )
(ii) সরকারী প্রচেষ্টা ( Public efforts)
(iii) অন্যান্য কার্যসমূহ (Other activities)
১. ক্ষতিপুরণমূলক প্ৰচেষ্টাঃ
Curative efforts
ক্ষতিপূরণমূলক প্রচেষ্টা অগ্নিবীমা গ্রহণ করাকে নির্দেশ করে। অগ্নিবীমার ক্ষতিপূরণের নীতি অনুযায়ী বীমাকারী অগ্নিক্ষতির জন্যে বীমাগ্রহীতাকে নির্দিষ্ট ক্ষতিপূরণ প্রদান করে থাকেন। এভাবে বীমাকারী বীমাগ্রহীতার অগ্নি ক্ষতির বিরুদ্ধে প্রতিরক্ষার ব্যবস্থা করেন। এটা প্রকৃতপক্ষে কোন প্রতিরোধ ব্যবস্থা নয়, বরং এটাকে প্রতিবিধানের একটি উপায় বলা যায়। তবুও বীমাগ্রহীতার দৃষ্টিকোন থেকে অগ্নিবীমাকে একটি উপশম প্রচেষ্টা বা ছতরঅটইএ এেেত্তরট বলা যায়।
২. প্রতিরোধক প্ৰচেষ্টাঃ
প্রতিরোধকমূলক প্রচেষ্টা তিনভাবে বিভক্ত। ব্যক্তিগত প্রচেষ্টা, সরকারী প্রচেষ্টা এবং অন্যান্য প্রচেষ্টা বা কার্যাবলী।
১। ব্যক্তিগত প্রচেষ্টা ( Private efforts) :
অগ্নি নিরোধে ব্যক্তিগত প্রচেষ্টা বলতে সে সব কার্যাবলীকে বুঝায় যা সম্পত্তির মালিক নিজ উদ্যোগে গ্রহণ করে থাকেন। ব্যক্তিগত প্রচেষ্টাসমূহ হতে পারে নিম্নরূপ :-
(ক) গঠন কাঠামো উন্নত করা : সঠিক পরিকল্পনা ও ডিজাইন অনুযায়ী উন্নত ও অগ্নিরোধক উপাদান দিয়ে শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করে অগ্নিঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা যায়। দেয়ালে কোন ফাটল বা রদ্ধ সৃষ্টি হতে না দেয়া এবং যাতায়াতের জরুরী ব্যবস্থা করে মালিক সহজেই অগ্নি অপচয়ের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
(খ) অগ্নি নিবারণের ব্যবস্থা করে : অগ্নি অপচয় অগ্নি সংঘটনে না হয়ে বরং অগ্নি ছড়িয়ে পড়ার মাধ্যমেই হয়ে থাকে। অগ্নি সংঘটনের সাথে সাথে তা নিভিয়ে ফেললে আর অগ্নি অপচয় ঘটে না। এ জন্যে মালিককে পানি ছিটানোর যন্ত্র, কার্বন-ডাই-অক্সাইড, বালি ও অন্যান্য অগ্নি নির্বাপক সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করতে হয়।
(গ) বিশেষ ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতাঃ তেল, কয়লা, রসায়নদ্রব্য ইত্যাদির সাথে সম্পর্কিত প্রতিষ্ঠানগুলিতে অগ্নিঝুঁকি বেশী থাকে। মালিক যদি → অতিরিক্ত সতর্কতা গ্রহণ করেন, তবে বীমাকারীও তুলনামূলকভাবে কম প্রিমিয়াম রেটে চুক্তি করতে আগ্রহী হন। কারণ, এসব বিপদজ্জনক উৎপাদন প্রতিষ্ঠানে যেসব উপাদান ব্যবহৃত হয়, তার বীমা প্রিমিয়ামও তুলনামূলকভাবে বেশী হয়।
(খ) উপযুক্ত ব্যবস্থাপনা সম্পতির সঠিক রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা অগ্নিঝুঁকি হ্রাস করে অসতর্কতা এবং অবহেলা অগ্নিঝুঁকি বাড়িয়ে দেয়।
২। সরকারী প্রচেষ্টা ( Publle efforts) :
ভিন্ন সরকারী প্রতিষ্ঠান অগ্নি নিরোধ কর্মকাণ্ডে নিযুক্ত থাকে। অগ্নি নিরোধের ক্ষেত্রে তাদের প্রচেষ্টাকেই সরকারী প্রচেষ্টা বা ক্ষতবলই এরেটস বলে। যেমনঃ
(ক) বিশেষ জরীপ ও শহরের বিভিন্ন বিয়ের ওপর অনুসন্ধানে আগতী পক্ষসমূহ বিভিন্ন সময় জরীপ কাজ চালিয়ে থাকে। এ ধরনের জরীপ থেকে বেরিয়ে আসে বিভিন্ন তথ্য। সে সব তথ্য অনুশীলনের মাধ্যমে ফায়ারা সার্ভিস বিভাগ ও পানি সরবরাহ বিভাগ তাদের অগ্নি নির্বাপক কর্মকাণ্ডকে আরো উন্নত ও কার্যকরী করতে পারে।
(খ) नষণ ষ্ঠান এ ধরনের গবেষণা প্রতিষ্ঠান অগ্নিক্ষতির কারণ সম্পর্কে গবেষণা করে অগ্নি নিরোধের উপায় সম্পর্কে সংশ্লিষ্ট মহলকে তথ্য সরবরাহ করে থাকে।
(গ) সংশ্লিষ্ট যন্ত্রপাতি অগ্নি নিরোধ কর্মকাণ্ডকে উন্নত, শক্তিশালি এবং কার্যকারী করতে হলে প্রয়োজন অগ্নি নির্বাপক দল এবং প্রয়োজনীয় সরঞ্জামাদির মাধ্যমে অগ্নি নিরোধের ব্যবস্থা জোরদার ও সক্রিয় করা সম্ভব।
(ঘ) প্রশিক্ষণ ও পরামর্শ কেন্দ্র ঃ সরকার অগ্নি অপচয় রোধের উপায় এবং অগ্নি নির্বাপক যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করার জন্যে প্রশিক্ষণ কেন্দ্র ও পরামর্শ কেন্দ্রের ব্যবস্থা করতে পারেন। এ ধরনের পদক্ষেপ অগ্নি অপচয় অনেকাংশে কমিয়ে আনতে পারে।
(ঙ) প্রয়োজনীয় বিধি ও আইন প্রণয়ন : সম্পত্তির মালিক এবং অগ্নি নিরোগ প্রকৌশলী ও সংশ্লিষ্ট অন্যান্যদের জন্যে অগ্নি নিরোধের প্রতিটি ধাপে পালনীয় নীতি ও আইন প্রণয়নের সরকারী উদ্যোগ ও প্রচেষ্টা অগ্নি নিরোধ ব্যবস্থা অধিকতর জোরদার ও কার্যকরী করে তুলতে পারে।

