এক্সপোর্ট ফিন্যান্স গ্যারান্টি (প্রি-শিপমেণ্ট )

আজকের আলোচনার বিষয় “এক্সপোর্ট ফিন্যান্স গ্যারান্টি (প্রি-শিপমেণ্ট ) ” যা সামাজিক ও অন্যান্য ধরনের বীমাসমূহ অধ্যায়ের অন্তর্ভুক্ত।

এক্সপোর্ট ফিন্যান্স গ্যারান্টি (প্রি-শিপমেণ্ট )

 

এক্সপোর্ট ফিন্যান্স গ্যারান্টি (প্রি-শিপমেণ্ট )

 

রপ্তানী ধার বীমা ( Export Credit Insurance) ব্যবস্থায় রপ্তানী সংক্রা বিভিন্ন ঝুঁকি বহন করা হয়ে থাকে। যথাঃ- প্রথমতঃ (১) বাণিজ্যিক ঝুঁকি, (২) অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকি এবং (৩) রপ্তানীকৃত পণ্য গ্রহণে অস্বীকৃতি সংক্রান্ত ঝুঁকি : দ্বিতীয়তঃ ব্যাপক বা সামগ্রিক ঝুঁকি |

Comprehensive Risk) যা সাধারণতঃ আবার দুধরনের হতে পারে (১) প্রাকজাহাজীকরণ ঝুঁকি ( Pre- shipment_Risk) ও (২) জাহাজীকরণোত্তর ঝুঁকি। তবে বেসরকারী মালিকানায় বীমা প্রতিষ্ঠানসমূহ ততটা ব্যাপক ও বিভিন্ন প্রকার ঝুঁকি বহন করে না যতটা সরকারী মালিকানা ও নিয়ন্ত্রণাধীনে রপ্তানী বীমা প্রতিষ্ঠান করে থাকে। কেননা, সরকারী মালিকানা ও নিয়ন্ত্রণাধীনে পরিচালিত রপ্তানী বীমা প্রতিষ্ঠানের মূল লক্ষ্যই হয়ে থাকে দেশের রপ্তানী ব্যবসায়ের সম্প্রসারণ ও উন্নয়ন ত্বরান্বিত করা।

যাই হোক, রপ্তানী ধার বীমা ব্যবস্থায় যে সব ঝুঁকি বহন করা হয়ে থাকে তার মধ্যে রপ্তানীর ক্ষেত্রে অর্থ সংস্থানজনিত অনিশ্চয়তা তথা ঝুঁকিও একটি। অর্থাৎ, রপ্তানী-পণ্য জাহাজীকরণ করা থেকে পণ্যমূল্য পাওয়া পর্যন্ত যে ঝুঁকি বিদ্যমান থাকে তা বীমা প্রতিষ্ঠান বহন করে থাকে; আবার রপ্তানী বীমা চুক্তি গঠন করার সাথে সাথেই বা তার অব্যবহিত পর থেকে শুরু করে পণ্যমূল্য পাওয়া পর্যন্ত সামগ্রিক বা ব্যাপক ঝুঁকিও বীমা প্রতিষ্ঠান বহন করে থাকে।

 

এ ক্ষেত্রে চুক্তি গঠন থেকে রপ্তানী-পণ্য জাহাজে তোলার পূর্ব পর্যন্ত রপ্তানীর ক্ষেত্রে যে অতিরিক্ত, ঝুঁকি থাকে তাকে প্রাজাহাজীকরণ (Pre-shipment) ঝুঁকি বলা হয়। এই প্রাক্-জাহাজীকরণ ঝুঁকির মধ্যে রপ্তানীর জন্যে অর্থসংস্থান বিষয়ক ঝুঁকি একটি। রপ্তানী ধার বীমা প্রতিষ্ঠানের ঝুঁকি বহনের স্বীকৃতিতে ব্যাংক রপ্তানীকারককে অগ্রিম প্রদান করে থাকে সহজে এমনকি, এতদুদ্দেশ্যে বীমাকৃত বিনিময় বিল বা অঙ্গীকারপত্র ও অর্থসংস্থানের জন্যে ব্যবহৃত হয়ে থাকে।

মোট কথা, রপ্তানী -পণ্যের জাহাজীকরণের পূর্বে রপ্তানী ধার বীমা প্রতিষ্ঠান রপ্তানীকারককে অর্থ সংস্থানের তথা আগাম অর্থ প্রাপ্তির জন্যে যে নিশ্চয়তা দিয়ে থাকে, তাকেই মূলতঃ এক্সপোর্ট ফিন্যান্স গ্যারান্টি ( প্রি-শিপমেন্ট) বা রপ্তানী অর্থসংস্থান নিশ্চয়তা বলা হয়।

 

এক্সপোর্ট ফিন্যান্স গ্যারান্টি (প্রি-শিপমেণ্ট )

Leave a Comment