রিবেট

আজকের আলোচনার বিষয় “রিবেট” যা বীমা সংক্রান্ত কিছু বিষয় অধ্যায়ের অন্তর্ভুক্ত।কোন বীমা প্রতিনিধি যদি কোন বীমাগ্রহীতাকে প্রদত্ত বীমাপত্রের উপর প্রাপ্য কমিশন বা দন্তরী সম্পূর্ণ বা আংশিক ছেড়ে দেয় তাহলে তাকে অগ্রহণ বা রিবেট বলা হয়।

রিবেট

 

রিবেট

 

এম.কে. ঘোষ ও এ.এন, আগরওয়ালা তাই বলেছেন: When an insurance agent surrenders to the insured the whole or a part of his commission in respect of the policy insured to the latter, it is called rebating1″ প্রসঙ্গত : উল্লেখ করা যেতে পারে যে—কিছু কিছু কারবারী লেনদেনের ক্ষেত্রে বিশেষতঃ বিনিময় বিলের ক্ষেত্রে প্রাপক যদি কোন কারণে দেনাদারের কাছ থেকে প্রকৃত পাওনার চেয়ে কম পরিমাণ অর্থগ্রহণ করে লেনদেনের সমাপ্তি ঘটান, তখন তাকে Rebate বলা হয় এবং সে দৃষ্টিকোন থেকেই Rebating কথাটির বঙ্গানুবাদ হ্রাসকরণ বা বাটাকরণও করা হয়ে থাকে।

কিন্তু, বীমার ক্ষেত্রে রিবেট আইনতঃ নিষিদ্ধ। ১৯৩৮ সালের বীমা আইনের ৪১ ধারায় বলা রয়েছে যে, No person shall allow or offer to allow either directly or indirectly as an Inducement to any person to take out or renew or continue an insurance in respect of any kind of risk, relating to lives or property, any rebate of the whole or part of the commission payable or any rebate of the premium shown on the policy, nor shall any person taking out or renewing or continuing a policy accept any rebate, except such rebate as may be allowed in accordance with the published prospectuses or tables or the insurer” –

 

অর্থাৎ, কোন ব্যক্তি জীবন বা সম্পত্তি সম্পর্কিত কোন ঝুঁকির ক্ষেত্রে কোন বীমাচুক্তি করণে বা তা নখীকরণে অথবা চালিয়ে যেতে কোন ব্যক্তিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রনোদনা স্বরূপ বীমাপত্রের উপর প্রদেয় বীমা-সেলামীর অথবা পরিশোধ্য দস্তুরীর ( Commission) সম্পূর্ণ বা আংশিক রিবেট প্রদান করতে বা প্রদানের প্রস্তাব করতে পারবে না অথবা বীমাপত্র গ্রহণে বা নবীকরণে অথবা চালিয়ে যেতে রিবেট গ্রহণ করতে পারবে না, যদি বীমকারী কর্তৃক প্রকাশিত অনুষ্ঠানপত্র বা বিবরণীতে এরূপ কোন রিবেট গ্রহণ প্রদানের বিষয়ে উল্লেখ না থাকে।

যে বীমা প্রতিনিধি রিবেট প্রদান করবেন অথবা যে বীমাপত্রধারী তা গ্রহণ করবেন—উভয়ই উক্ত আইনানুযায়ী দোষী সাব্যস্ত হবেন এবং তার জন্যে টা. ৫০০/- (পাঁচ শত টাকা) পর্যন্ত জরিমানা হতে পারে।কিন্তু, ন্যূনপক্ষে অন্য ছ’টি জীবনের উপর বীমাপত্র বিক্রয় করেছেন— এরূপ কোন বৈধ ( bona-fide) প্রতিনিধি নিজেই যদি কোন বীমাপত্র ক্রয় করে থাকেন। তাহলে, তিনি উক্ত বীমাপত্রের উপর নির্দ্ধারিত বা প্রদেয় কমিশন রিবেট হিসেবে পেতে বা গ্রহণ করতে পারেন।

 

উহ্য  শর্তাবলী

 

Leave a Comment