শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (২৯ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে ডিএসই সূত্রে জানা গেছে।
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটি শেয়ারপ্রতি ৪৭ পয়সা লোকসান করেছে, যেখানে গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৬৬ পয়সা।
অন্যদিকে, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম তিন প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৪ টাকা ৬৭ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ৬ টাকা ২২ পয়সা আয় করেছিল।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেডের শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৭৮ টাকা ৯৯ পয়সা।
