সামাজিক বীমা | বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ, সমাজের অপেক্ষাকৃত দুর্বল জনগোষ্ঠীর মানুষ, যারা পর্যাপ্ত বা প্রয়োজনীয় বীমা গ্রহণের জন্যে সেলামী প্রদান করার সামর্থ্য রাখে না, তাদের স্বার্থ সংরক্ষণের জন্যে এই সামাজিক বীমা ব্যবস্থার উদ্ভব ও প্রচলন।
অক্ষমতা ভাতা বা সুবিধা ( Disability benefits).
বেকার ভাতা (Uriemployment benefits).
পেনশন ব্যবস্থা বা বন্দোবস্ত (Pension plan).
অসুস্থতা বীমা Sickness Insurance),
শ্রম বা শিল্প বীমা (Industrial Insurance)
ইত্যাদি এ জাতীয় বীমার উদাহরণ। সমাজ বদলের সাথে সাথে সামাজিক বীমার জনপ্রিয়তা ক্রমাগতভাবে বাড়ছে এবং তার প্রচলন জাতীয় দায়িত্ব হিসেবে গণ্য কোন দেশের সরকার কর্তৃক আজ জনসাধারণের জন্যে এ জাতীয় বীমার ব্যবস্থা রাখা একটি অপরিহার্য বিষয় হিসেবে পরিগণিত হচ্ছে। দ্বিতীয় ছকের বীমার শ্রেণী বিন্যাস প্রকৃতপক্ষে প্রবিষ্ট ও অন্তর্ভুক্ত হয়ে আছে। তাই সে ব্যাপারে বিস্তারিত আলোচনা না করে সংক্ষেপে কিছু বর্ণনা প্রদান করা হলঃ
Table of Contents
সামাজিক বীমা | বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

১। ব্যক্তিগত বীমা (Personal Insurance) :
ব্যক্তিগত বীমার মধ্যে রয়েছে জীবন বীমা, ব্যক্তিগত দুর্ঘটনা ধীমা এবং স্বাস্থ্য বীমা। জীবন বীমা সম্পর্কে প্রথমেই বর্ণিত হয়েছে এবং অন্য দুটি বিবিধ বীমার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। কোন দুর্ঘটনায় অথবা কোন নির্দিষ্ট রোগ-ব্যাধিতে প্রস্তাবিত বীমাগ্রহীতার উপার্জন ক্ষমতা সম্পূর্ণ বা আংশিক নষ্ট হয়ে যেতে পারে – এরূপ ব্যক্তিগত দুর্ঘটনাজনিত সম্ভাব্য ক্ষতি বীমাকারী কর্তৃক পূরণ করে দেয়ার প্রতিশ্রুতির প্রেক্ষিতে বীমাগ্রহীতা কর্তৃক নির্দিষ্ট সেলামী প্রদানের অঙ্গীকারে তাদের মধ্যে যে বীমা চুক্তি গঠিত ও সম্পাদিত হয়, তাকে ব্যক্তিগত দুর্ঘটনা বীমা বলা হয়। আবার, প্রস্তাবিত বীমাগ্রহীতার কোন জটিল রোগাক্রমনে অথবা সম্ভাব্য অসুস্থতায় চিকিৎসার ব্যবস্থা করা বা এবম্বিধ সুবিধাদি প্রদান করার জন্যে (প্রদেয় সেলামীর প্রতিদানে) যে বীমা, তাকে স্বাস্থ্য বীমা বলা হয়।
২। সম্পত্তি বীমা ( Property Insurance) :
সম্পত্তি বীমা সম্পর্কে প্রথম ছকের অধীনে আলোচনা করা হয়েছে। কিন্তু, নৌ ও অগ্নি বীমার উপর বর্ণনা থাকলেও মোটরযান বীমা, গবাদিপশু বীমা, শস্য বীমা, চৌর্য বীমা (সম্পদ-সম্পত্তি চুরিজনিত ক্ষতিপূরণের অঙ্গীকারে গঠিত), কলকব্জা বীমা ইত্যাদি সম্পর্কে ভিন্ন ভিন্ন বর্ণনা দেয়া হয়নি শুধু সংক্ষিপ্ততার জন্যে। এগুলি বিষয়বস্তু ও ঝুঁকিগত দিক থেকে সম্পত্তি বীমারই অন্তর্ভুক্ত।
৩। দায়-বীমা ( Liability Insurance ) :
দায় বীমায় তৃতীয় পক্ষ বীমা, কর্মচারী বীমা, মোটর বীমা ও পুনর্বীমাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঝুঁকির দিক থেকে এগুলি একই প্রকৃতির বিধায় এগুলিকে একই উপ-শ্রেণীভূক্ত করা হয়েছে। এসব বীমায় চুক্তি মোতাবেক নির্ধারিত ঝুঁকিজনিত যে কোন ক্ষতিপুরণ করে দেয়ার জন্যে বীমাকারী বীমাগ্রহীতার কাছে প্রায় সমভাবে দায়বদ্ধ থাকেন।

৪। বিশ্বস্ততা বীমা (Fidelity Insurance) :
বিশ্বস্ততা বীমার মধ্যে ন্যায়রক্ষণ বা আস্থা বীমা । Fiductary Insurance), ধারমীরা (Credit Insurance) ও বিশেষ অধিকার বা সুবিধা বীমা Privilege Insurance) কে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঝুঁকির দিক থেকে এগুলি আবার সমজাতীয়। এ জাতীয় বীমায় চুক্তিভুক্ত দ্বিতীয় পক্ষের অসাধুতা, অবাধ্যতা ইত্যাদির কারণে ক্ষতি হলে তা বীমাকারী পূরণ করে দেন। উল্লেখ্য যে, এসব ক্ষেত্রে ক্ষতি সংঘটনকারীকে হতে হবে অবশ্যই চুক্তির একটি পক্ষ : অর্থাৎ, দ্বিতীয় পক্ষ। উদাহরণ স্বরূপ, রপ্তানী বীমা আমদানীকারক কর্তৃক রপ্তানীকৃত মূল্য পরিশোধিত না হলে বীমাকারী ক্ষতি – পুরণ দান করবেন।
বীমার শ্রেণী বিন্যাস প্রসঙ্গে আরও ব্যাপকতা, বিভক্তি ও ব্যাখ্যার অবকাশ রয়েছে। যেমনঃ – যুগ্মবীমা বা দ্বৈতবীম। Double Insurance) পুনর্বীমা (Re-insurance). যৌথবীমা (Joint Insurance) গোষ্ঠীবীমা ( Group Insurance) ইত্যাদি এক ধরনের বিভক্তি। তাছাড়া, ইতিপূর্বে বর্ণিত বীমাগুলিরও বিস্তৃত বর্ণনা হয়নি। বর্ণনার বিস্তার হয় বিধায় তা সংক্ষিপ্ত করা হলো।
