দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বীমার ভূমিকা ও গুরুত্ব

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বীমার ভূমিকা ও গুরুত্ব – পাঠটি “বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা” বিষয়ের “বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ” অধ্যায়ের একটি পাঠ। বীমা কোম্পানিগুলোকে প্রিমিয়াম প্রদানের মাধ্যমে বীমাকৃত ব্যক্তি বা প্রতিষ্ঠান সব ধরনের সম্ভাব্য ক্ষতির হাত থেকে মুক্ত থাকে এবং অসংখ্য বীমাকৃত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রিমিয়াম সংগ্রহ করে বীমা কোম্পানিগুলো মূলধন বৃদ্ধি করে। বীমাকারী প্রতিষ্ঠানের সহযোগিতা ছাড়াও ব্যাক্তিগতভাবে অর্থ সঞ্চয় করে সম্ভাব্য ঝুঁকির দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা যায়।[১] বীমা প্রক্রিয়া, ক্ষয়ক্ষতির ধরন এবং ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে কিছু মূলনীতি মেনে চলতে হয়।

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বীমার ভূমিকা ও গুরুত্ব

 

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বীমার ভূমিকা ও গুরুত্ব | বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

এক অন্তহীন অনিশ্চয়তা, নিয়ত বিপদাশংকা এবং অজস্র সমস্যা ও সঙ্কটের আহত আঘাতে মানুষের জীবন-জীবিকা এবং সম্পদ-সম্পত্তি থাকে অবিরাম হুমকির সম্মুখীন। আর, স্বভাবতঃই মানুষ এ হুমকি মুক্ত হতে চেয়েছে এবং চাইছে প্রতিনিয়ত। তারই ফলশ্রুতি হিসেবে রীমার উদ্ভব ঘটেছে একদিন। মানুষেরই বুদ্ধি প্রযুক্ত প্রচেষ্টায় সে বীমা ক্রমাগত সম্প্রসারিত ও উন্নত হতে হতে বর্তমান স্বাস্থ্যমন্ত ও উৎকণ্ঠিত অবস্থায় এসে পৌঁছেছে।

 

অন্যথায়, অর্থনীতির রক্তপ্রবাহ শিল্প এবং ব্যবসা-বাণিজ্যের শিরায় ও ধমনীতে তা প্রবাহিত হতে পারতনা এমনি করে এবং সমাজ উন্নয়ন হতো না ত্বরান্বিত এভাবে। অর্থাৎ, বীমাই মানুষকে সভ্যতার অগ্রযাত্রায় এগিয়ে যেতে সহায়তা দান করেছে বিভিন্নভাবে প্রতিনিয়ত। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, সামগ্রিক জাতীয় জীবন তথা আর্থ-সামাজিক প্রতিটি ক্ষেত্রে বীমা তার কার্যকারিতা ও অপরিহার্যতা প্রমান করেছে। ফলে, বিশ্বের প্রায় সর্বত্র আজ বীমার বিস্তৃতি ঘটেছে।

 

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বীমার ভূমিকা ও গুরুত্ব | বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

কোন দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বীমার এ অপরিহার্য ভূমিকা ও গুরুত্ব সম্পর্কে একটি সাবলীল ধারণার জন্যে প্রথমে তার প্রয়োগ ক্ষেত্রগুলিকে চিহ্নিত করে নেয়া যায়। যেমনঃ – (১) ব্যক্তি ও পরিবার জীবনে, (২) কারবারী বা শিল্প ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এবং (৩) সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক জীবনে। নিম্নে এ তিনটি ক্ষেত্রে বীমার যে ভূমিকা ও অপরিহার্যতা রয়েছে তা ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো।

Leave a Comment