ঝুঁকির সংজ্ঞা

ঝুঁকির সংজ্ঞা – পাঠটি “বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা” বিষয়ের “ঝুঁকি ব্যবস্থাপনা” অধ্যায়ের একটি পাঠ। “ঝুঁকি” কথাটি সাধারণভাবে প্রচলিত থাকলেও এর প্রকৃত তাৎপর্য সাধারণের কাছে ততটা স্পষ্ট নয় ; বরং, তা বেশ কিছুটা ব্যাখ্যার অবকাশ রাখে। কেননা, ঝুঁকিকে সাধারণ অর্থে বা স্থূলভাবে প্রায়শঃই অনিশ্চয়তা, ক্ষতির সম্ভাবনা, বিপদ ইত্যাদির সমার্থক বলে মনে করা হয়ে থাকে। কিন্তু, প্রকৃতপক্ষে তা নয় : বরং, এগুলো তাৎপর্যগতভাবে কিছু কিছু ভিন্নতার অবকাশ রাখে যা নিম্নে আলোচিত হলো।

ঝুঁকির সংজ্ঞা

 

ঝুঁকির সংজ্ঞা | ঝুঁকি ব্যবস্থাপনা | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

পণ্যদ্রব্যাদির বন্টন প্রক্রিয়া তথা বাণিজ্যের অন্যতম কাজ ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে এবং জীবন-জীবিকার প্রতিটি স্তরে মানুষ যেসব বিপদ, বিপর্যয় ও অনিশ্চয়তা (যা ঝুঁকির পূর্বাপর আনুষঙ্গিক) অতিক্রম বা নিরসনের উদ্দেশ্যেই কালক্রমে বীমার উদ্ভব ঘটে। সুতরাং, এ থেকে বলা যায় যে – ঝুঁকির কারণেই বীমা। ঝুঁকি না থাকলে বীমার প্রশ্নই আসত না। বীমার উৎসই হচ্ছে প্রকারান্তরে ঝুঁকি – ও ঝুঁকির আনুষঙ্গিকতা। 

ঝুঁকির তাৎপর্য বিশ্লেষণে এবং সংজ্ঞা প্রদানে বিভিন্ন গ্রন্থকার ও বীমা বিশেষজ্ঞ যেসব অভিমত ব্যক্ত করেছেন তার কতিপয় উদ্ধৃতি নিম্নে প্রদত্ত হলোঃ –

Prof. Mark R. Greene র মতে – “Risk is the uncertainty as to the occurrence of an economic loss. (ঝুঁকি হলো – কোন আর্থিক ক্ষতি সংঘটন সম্পর্কিত অনিশ্চয়তা)”।

Prof Zames L. Athearn বলেন – “Risk may be defined as either (a) the possibility of loss or (b) the possibility of an unfavourable deviation from expectations. because any unfavourable deviation from expectations is a luss (fere হয় (ক) ক্ষতির সম্ভাবনা অথবা (খ) প্রত্যাশা থেকে প্রতিকূল কোন অবনমনের সম্ভাবনা বলা যায় যেহেতু, প্রত্যাশা থেকে প্রতিকূল কোন আবনতিই হচ্ছে ক্ষতি)”।

 

[Frank Knight বলেছেন- 1- “Risk is measurable uncertainty (ঝুঁকি হচ্ছে পরিমাপ বা নির্ধারণযোগ্য অনিশ্চয়তা)”।

 

Allan Willett –এর মতে – “Risk is the objectified uncertainty regarding the occurrence of an undesirable event (ঝুঁকি হচ্ছে – কোন অনাকাঙ্খিত ঘটনার সংঘটন সংক্রান্ত অভিলক্ষিত অনিশ্চয়তা)”।

 

Irving Pfeffer Insurance and Economic Theory M উল্লেখ করেছেন – “Risk is a combination of hazards measured by Probability (ঝুঁকি হচ্ছে সম্ভাবনা দ্বারা পরিমিত বা পরিমেয় বিপদ বা দৈব অথবা আকস্মিক ঘটনার সমষ্টি)”।

Denenberg এবং তাঁর সহগ্রন্থকারদের মতে – “Risk is the uncertainty of loss (ক্ষতির অনিশ্চয়তাই হলো ঝুঁকি)”। তবে, ক্ষতির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন এক্ষেত্রে ক্ষতি (Loss) বলতে সম্পদ বা মুনাফা (profit) -র ক্ষতি (আর্থিক ক্ষতি) কেই বুঝতে হবে। কেননা, ক্ষতি হতে পারে নানাবিধ। যেমন : – যৌবন, সুখ্যাতি, আত্মিক ইত্যাদি বিভিন্ন রকমের ক্ষতি যা ঝুঁকি সংক্রান্ত বিষয়ে বিবেচ্য নয়।]

তবে, এম. এন. মিশ্র ঝুঁকির সংজ্ঞাদান ও তাৎপর্য বিশ্লেষনে যা বলেছেন তা সবিশেষ প্রনিধানযোগ্য। তিনি ঝুঁকির সংজ্ঞায় বলেছেন – Risk is uncertainty of a financial loss (কোন আর্থিক ক্ষতি সংক্রান্ত অনিশ্চয়তাই হচ্ছে ঝুঁকি)”।

তিনি উক্ত সংজ্ঞার প্রাসঙ্গিক ব্যাখ্যায় বলেছেন যে “Risk should not be confused with- the cause of loss,

(a) the cause of loss,

(b) the peril which is the cause of loss,

(c)hazard which is a condition that may increase the chance of loss,

(d)loss itself which is the unintentional decline or disappearance of value arising from a contingency

 

ঝুঁকির সংজ্ঞা | ঝুঁকি ব্যবস্থাপনা | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

– অর্থাৎ, (ক) কোন ক্ষতির কারণ, (খ) ক্ষতির কারণ হিসেবে যে কোন বিপদ, (গ) কোন আকস্মিক দুর্ঘটনা বা বিপত্তি (hazard) যা ক্ষতির যোগ বা সম্ভাবনা (Chance) বাড়াতে পারে – এরূপ পূর্বশর্ত হিসেবে গণ্য হয়, (ঘ) একান্তই ক্ষতি যা কোন বিপর্যয় থেকে উদ্ভূত মূল্যের অনিচ্ছাকৃত হ্রাস বা অনুপস্থিতি ইত্যাদির সাথে ঝুঁকিকে এক করে দেখা সমীচীন নয়।

ঝুঁকিকে সরিয়ে দেয়া যায় না; কিন্তু, কোন ঝুঁকিজনিত ক্ষতিকে প্রতিশ্রুতিবদ্ধ বা চুক্তিবদ্ধ ব্যক্তিদের মধ্যে বন্টন করে দেয়া যায়।

এ. এইচ. চৌধুরীর মতে – “Risk is a term which refers to the probable disadvantageous, undesirable or unprofitable outcome of a fortuitous event । ‘ঝুঁকি শব্দটি দ্বারা কোন আকস্মিক দুর্ঘটনাজনিত সম্ভাব্য অসুবিধাজনক, অনাকাঙ্খেয় অথবা অলাভজনক পরিণতি বা ফলাফলকেই বুঝায়)”। যেমন : কোন ঘটনা বা দুর্ঘটনা যা প্রত্যাশিত নয়, তথাপি সংঙ্ঘটিত হয় এরূপ একটি ঘটনা বা দুর্ঘটনা হলো – মৃত্যু। এজন্যেই বলা হয় – মৃত্যুর ঝুঁকি ‘risk of death কিন্তু, বেঁচে থাকার ঝুঁকি (Risk of survival) কখনও বলা হয় না। তিনিও ঝুঁকিকে যোগ বা সুযোগ (Chance). সম্ভাবনা বা সম্ভাব্যতা (Probability) ইত্যাদির সাথে আলাদা করে দেখেছেন।

মোট কথা, অন্য কিছুর সমার্থক না হলেও ঝুঁকি কোন অনিশ্চয়তা, সম্ভাব্য কোন ক্ষতি ইত্যাদিকে অবশ্যই অনুসরণ করে থাকে। তাই, এম. এন. মিশ্র যথার্থই বলেছেন -(“Wherever there is uncertainty with respect to a probable loss there is risk ” – অর্থাৎ, যেখানেই সম্ভাব্য কোন ক্ষতির ব্যাপারে অনিশ্চয়তা থাকে সেখানেই ঝুঁকি থাকে। অন্যকথায় বলা যায় যে, কোন আর্থিক ক্ষতি হতে পারে, এমন অনিশ্চয়তাকেই ঝুঁকি বলে।

Leave a Comment