বীমাকৃত ব্যক্তি মেয়াদ পর্যন্ত বেঁচে থাকলে

বীমাকৃত ব্যক্তি মেয়াদ পর্যন্ত বেঁচে থাকলে – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা” বিষয়ের ” জীবন বীমা ” বিভাগের একটি গুরুত্বপূর্ণ পাঠ।

বীমাকৃত ব্যক্তি মেয়াদ পর্যন্ত বেঁচে থাকলে

 

অপেক্ষাকৃত দীর্ঘ মেয়াদে, এক বা একাধিক সুবিধা প্রদান এবং মানুষের জীবনের বিভিন্ন প্রয়োজন মোতাবেক বহুমুখী সুবিধা প্রদানের অঙ্গীকারে মেয়াদী বীমাপত্র প্রদান করা হয়। মেয়াদী বীমা অনেক ধরনের হতে পারে।

 

বীমাকৃত ব্যক্তি মেয়াদ পর্যন্ত বেঁচে থাকলে | জীবন বীমা | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

(i) মূল বীমাকৃত অর্থ এবং মুনাফাযুক্ত বীমাপত্র হলে তার বকেয়া বোনাস নগদ পরিশোধ করা হয় অথবা ।

(ii) অনুর্ধ ২৫ বছর পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্যে বৃত্তি বা আজীবন বৃত্তি অথবা নির্ধারিত সময়াবধি বৃত্তি প্রদান করা হয় অথবা

(iii) তার মৃত্যুতে মুনাফাবিহীন নিঃশুল্ক পরিশোধিত বীমাপত্র প্রদান করা হয়।

 

এছাড়াও,এ বীমাপত্রে বীমাকৃত ব্যক্তি বা বীমাগ্রহীতা অথবা তার প্রতিনিধি বাড়তি বীমা সেলামী দান সাপেক্ষে নিম্নোক্ত যে কোন একটি বা সবগুলো অতিরিক্ত সুবিধা পেতে পারেন –

(a) পিতার মৃত্যুর পর থেকে নির্ধারিত বয়স পর্যন্ত প্রত্যেক সন্তানের জন্যে লেখাপড়া বাবদ মাসিক নির্ধারিত পরিমাণ অর্থ; 

(b) কন্যা সন্তানের ১৯ বছর বয়স পূর্তির আগেই পিতা মারা গেলে তার/তাদের ১৯ বছর বয়স পূর্তিতে প্রত্যেক মেয়ের জন্যে মূল বীমাকৃত অর্থের ১০২ ভাগ বিবাহ বাবদ আর্থিক সুবিধা প্রদান করা হয়।

(c) পুত্র সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে পিতা মারা গেলে প্রত্যেক পুত্র সন্তানকে প্রাপ্ত বয়স্ক হওয়ার সাথে সাথে মূল বীমাকৃত অর্থের ১০২ ভাগ অর্থ প্রদান করা হয়।

উপরন্তু, বীমাগ্রহীতা তার বীমাকৃত সন্তানের মৃত্যুতে বীমাপত্রটি অন্য সন্তানের জানা নিতে পারেন এবং তার জন্যে কোন অতিরিক্ত আনুষ্ঠানিকতা পালনের দরকার নেই। তবে, এ মর্মে প্রয়োজনীয় প্রমানাদি প্রস্তাবনা পত্রের আনুষঙ্গিক হিসেবে অবশ্যই প্রদান করতে হবে।

শিশুদের বিলম্বিত মেয়াদী বীমাপত্র (Children’s Deffered Endowment Assurance) :

অনেক সময় পিতামাতা অথবা অভিভাবক তাদের সন্তান বা নিকট আত্মীয়ের জন্যে বীমাপত্র গ্রহণ করতে পারেন। এ ধরনের বীমাপত্রে বীমাগ্রহীতা সাধারণতঃ প্রথম কয়েক বছর কিত্তি দিয়ে থাকেন এবং তারপর বীমাকৃত শিশুই নিজে দিতে থাকে। এ বীমাপত্রের প্রধান আকর্ষণ ও সুবিধা হলো এইযে – এতে বীমা কিস্তির পরিমাণ খুবই কম যা চালিয়ে যেতে 1 অসুবিধা হয় না। এ বীমাপত্রের আরও সুবিধা হলো –

১। শিশুদের সঞ্চয়ের অভ্যাস সৃষ্টি হয় ও বৃদ্ধি পায় এবং

২। বীমাপত্রটি নির্ধারিত সময় পর্যন্ত চালিয়ে গেলে অথবা মেয়াদের আগেই কিস্তি বন্ধ করে দিলেও নিয়মানুযায়ী চুক্তিমত সে সময় পর্যন্ত প্রদেয় লেখাপড়া ও বিবাহের ব্যয় নির্বাহের জন্যে অর্থ পাওয়া যায়।

 

বিবাহিত স্ত্রী-লোকের সম্পত্তি বীমা (Married Women’s Property Policy) :

একজন বিবাহিত পুরুষ লোক তার নিজের জীবন, স্ত্রী এবং/অথবা সন্তানদের জীবনের উপর বীমা গ্রহণ করতে পারেন। উক্ত বীমাগ্রহীতা স্ত্রী ও সন্তানদের স্বার্থের জিম্মাদার হিসেবে পরিগণিত। বিবাহিত স্ত্রীলোকের জন্যে গৃহীত বীমাপত্র ১৮৭৪ সালের বিবাহিত স্ত্রীলোকের সম্পত্তি সংক্রান্ত আইনের ৬ ধারা মোতাবেক কার্যকর হয়ে থাকে।

এ ছাড়াও উত্তরজীবী, ভাবী উত্তরাধিকারী অথবা সম্ভাব্য ঘটনা সাপেক্ষ বীমাপত্র এ শ্রেণীভূক্ত বীমাপত্র হিসেবে বিবেচিত।

বীমাকৃত ব্যক্তি মেয়াদ পর্যন্ত বেঁচে থাকলে | জীবন বীমা | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

Leave a Comment