অগ্নিবীমার ক্ষেত্রে – পাঠটি “বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা” বিষয়ের “বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ” অধ্যায়ের একটি পাঠ। বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ, অগ্নিবীমার ক্ষেত্রে বীমাকৃত সম্পত্তির তথা বিষয়বস্তুর উপর –
(ক) সম্পত্তির মালিকের,
(খ) আজীবন ভাড়াটের,
(গ) ইজারা দাতার এবং
(ঘ) শর্তবদ্ধ ক্রেতা ও বিক্রেতার বীমাযোগ্য স্বার্থ বিদ্যমান থাকে।
এথেকে বোঝা যায় যে, সম্পত্তির নিরঙ্কুশ মালিক ছাড়াও স্বার্থযুক্ত ব্যক্তি বীমাচুক্তি করতে পারে।

অগ্নিবীমার ক্ষেত্রে
আর, অগ্নিবীমায় বীমাযোগ্য স্বার্থের বিদ্যমানতার সময় বা স্থিতিকাল সম্পর্কে সংশ্লিষ্ট সংবিধিতে উল্লেখ রয়েছে যে, এক্ষেত্রে শুধু চুক্তিগঠনকালীন অথবা ক্ষতি বা দুর্ঘটনা সংঘটনকালীনই বীমাযোগ্য স্বার্থ থাকলে চলবে না, বরং, উভয় সময়েই তা সমভাবে বিদ্যমান থাকতে হবে। তদনুযায়ী R.S. Sharma লিখেছেন— “In case of fire insurance, insurable interest must exist at both the times- when the insurance is effected and when the claim arises.” অন্যথায়, অগ্নিবীমা চুক্তিই বাতিল বলে গণ্য হবে।
পরিশেষে উল্লেখ্য যে, উপরোক্ত তিনটি বীমাই যেহেতু বীমার অধিকাংশ স্থান জুড়ে রয়েছে : তাই, উক্ত তিনটির উপরে সংক্ষিপ্ততার কারণে বর্ণনা সীমাবদ্ধ রাখা হয়েছে। আর, বিভিন্ন বীমায় বীমাযোগ্য স্বার্থের স্থিতিক্ষেত্রগুলি সম্পর্কে সম্ভবতঃ আর উল্লেখ করার যৌক্তিক অবকাশ নেই; তবে, অনুসিদ্ধান্তে বীমাযোগ্য স্বার্থের স্থিতিকাল সম্পর্কে তুলনামূলক একটি উদ্ধৃতি দেয়া যেতে পারে।

যেমনঃ 51 বিষয়ে সংশ্লিষ্ট বীমা সংবিধি মোতাবেক ঘোষ ও আগরওয়ালা উদ্ধৃত করেছেন যে – “In case of life insurance. the insurable interest must exist at the time when the policy is issued and in case of marine insurance it must exist when the loss or damage takes place. but on the other hand in case of fire insurance. the insurable interest must be present both when the policy is taken out and when the loss or damage takes place
(জীবন বীমার বেলায়, বীমাপত্র প্রদান করার সময়ে বীমাযোগ্য স্বার্থ অবশ্যই বিদ্যমান থাকতে হবে এবং নৌবীমার ক্ষেত্রে তা দুর্ঘটনা বা ক্ষতি সংঘটনের সময় অবশ্যই বিদ্যমান থাকতে হবে; কিন্তু, অপর দিকে, অগ্নিবীমার বেলায় চুক্তিগঠনকালীন এবং দুর্ঘটনা বা ক্ষতি সংঘটনকালীন — উভয় সময়েই বীমাযোগ্য স্বার্থ অবশ্যই বিদ্যমান থাকতে হবে)”। সুতরাং, সঙ্গতকারণেই, বিষয়টি অধিক গুরুত্বারোপের অবকাশ রাখে।
