জীবন বীমার ক্ষেত্রে

জীবন বীমার ক্ষেত্রে – পাঠটি “বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা” বিষয়ের “বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ” অধ্যায়ের একটি পাঠ। বলা বাহুল্য, বিভিন্ন প্রকার বীমার ক্ষেত্রে বীমার বিষয় বস্তু বিভিন্ন হওয়াই স্বাভাবিক। আর, সে কারণেই বিভিন্ন ধরনের বীমার ক্ষেত্রে বীমাযোগ্য স্বার্থের বিদ্যমানতা বা অস্তিত্বের ধরন, সময় ইত্যাদিও বিভিন্ন হয়ে থাকে। প্রশ্ন জাগা স্বাভাবিক যে, কোন্ কোন্ বীমার ক্ষেত্রে কোন্ কোন্ বিষয়ের উপর বীমাযোগ্য স্বার্থ বর্তায় বা বিদ্যমান থাকে। তাই, এসব বিষয়ে প্রধান প্রধান বীমার ক্ষেত্রে নিম্নে সংক্ষিপ্ত বর্ণনা প্রদান করা হলো।

জীবন বীমার ক্ষেত্রে

 

জীবন বীমার ক্ষেত্রে | বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

জীবন বীমার ক্ষেত্রে 

In respect of Life Insurance

প্রশ্নাতীতভাবে সত্য যে, প্রত্যেক মানুষেরই তার নিজের জীবনের উপর বীমাযোগ্য স্বার্থ বিদ্যমান থাকে। আবার, নানা কারণে অন্যের জীবনের উপরও বীমাযোগ্য স্বার্থ থাকতে পারে। যেমন : –

(ক) স্বামীর জীবনের উপর স্ত্রীর এবং স্ত্রীর জীবনের উপর স্বামীর (যা প্রমানের অপেক্ষা রাখে না) ;

(খ) উপার্জনকারী সস্তানের জীবনের উপর পিতা-মাতার (যদিও নির্ভরশীল সন্তানদের জন্যে বা তাদের জীবনের উপর বীমা করা পিতা-মাতার স্বাভাবিক অধিকার-কর্তব্যের আওতায়ই থাকে) ;

 

(গ) উপার্জনকারী পিতা-মাতার জীবনের উপর নির্ভরশীল সন্তানদের ;

(ঘ) দেনাদারের জীবনের উপর পাওনাদারের

(ঙ) দেনাদারের জীবনের উপর জামিনদারের

(চ) অংশীদারদের একের জীবনের উপর অন্যের ;

(ছ) কর্মচারীদের জীবনের উপর নিয়োগকারীর

(জ) মূলব্যক্তি ( Key man)-র জীবনের উপর নিয়োগকারীর বা সহকারবারীদের;

(ঝ) উপকারগ্রহীতা (Beneficiary)-র জীবনের উপর আছি (Trustee)-

 

জীবন বীমার ক্ষেত্রে | বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

মোট কথা, নিজের জীবনের উপর এবং স্বার্থ সংশ্লিষ্ট অপরের জীবনের উপর বীমাযোগ্য স্বার্থ বিদ্যমান থাকায় নিজের এবং অন্যের জীবনের উপর বৈধ জীবন বীমা চুক্তি করা যায়। আর, এ থেকে স্পষ্টতঃই বোধগম্য যে, কোন আগন্তুক বা স্বার্থজড়িত নয় – এমন কোন লোকের জীবনের উপর বীমা করা যায় না।

দ্বিতীয়তঃ জীবন বীমার-ক্ষেত্রে আইন অনুযায়ী চুক্তি গঠনের সময়ই বীমার বিষয়বস্তুর উপর বীমাযোগ্য স্বার্থ বিদ্যমান থাকতে হবে; অন্যথায়, বীমা চুক্তি গঠন করা যাবে না।

Leave a Comment