বীমা চুক্তির অপরিহার্য উপাদানসমূহ | বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ, এটা সর্বদা, সর্বথা এবং সর্বজন স্বীকৃত যে, কোন কিছু গঠন করতে হলেই দরকার কিছু উপকরণ বা উপাদানের। কোন চুক্তি গঠনের জন্যেও সে কারণেই দরকার কতগুলি উপাদানের। আর, বীমা চুক্তিও যেহেতু একটি চুক্তি, স্বাভাবিক কারণেই তার জন্যেও কতগুলি উপাদানের প্রয়োজন রয়েছে।

যেসব উপাদান সমন্বয়ে একটি বীমা চুক্তি গঠিত হয়, তাদের সমষ্টিকেই বলে বীমা চুক্তির-অপরিহার্য উপাদান। তবে, এ প্রসঙ্গে উল্লেখ্য যে, বীমা চুক্তি যেহেতু একটি চুক্তি – তাতে সাধারণ চুক্তির উপাদানগুলি যেমন অপরিহার্য তেমনি, বীমা চুক্তির বিশেষ 1 বৈশিষ্ট্যের কারণে কতিপয় বিশেষ উপাদানও অপরিহার্য যা নিম্নে একটি ছকের সাহায্যে উপস্থাপিত এবং অতঃপর সম্যক ও ধারাবাহিকভাবে সংক্ষেপে বর্ণিত হলোঃ
বীমা চুক্তির অপরিহার্য উপাদানসমূহ | বীমার মৌলিক ও-সাধারণ আধেয়সমূহ | বীমা ও ঝুঁকি-ব্যবস্থাপনা

বীমা চুক্তির-অপরিহার্য উপাদানসমূহ
Essential Elements of Insurance Contract
চুক্তির সাধারণ উপাদানসমূহ বীমা চুক্তির বিশেষ উপাদানসমূহ
১। একাধিক ব্যক্তি বা পক্ষ ১। বীমাযোগ্য স্বার্থ
২। প্রস্তাব ২। চুড়ান্ত সন্ধিশ্বাস
৩। স্বীকৃতি ৩। ক্ষতিপূরণ
৪। সম্মতি ৪। স্থলাভিষিক্ততা
.৫।দায়-দায়িত্ব ৫। শর্তাবলী
চুক্তির সাধারণ উপাদানসমূহ বীমা চুক্তির বিশেষ উপাদানসমুহ
৬। নিশ্চয়তা ৬। নিকটতম কারণ
৭। চুক্তি পালনের সম্ভাব্যতা ও যৌক্তিকতা ৭। মনোনয়ন ও অধিকার অর্পণ এবং
৮। আইনগত আনুষ্ঠানিকতা ৮। কিন্তুি ফেরত
৯।প্রতিদান
১০। পক্ষসমূহের যোগ্যতা
৮। কিন্তুি ফেরত
১১। স্বেচ্ছ এবং
১২। উদ্দেশ্য ও প্রতিদানের বৈধত।
ছক -১ : বীমাচুক্তির অপরিহার্য উপাদানসমুহের বিন্যাস।
