বৃত্তি বা বৃত্তি ব্যবস্থা অথবা বৃত্তি চুক্তির শ্রেণী বিন্যাস 

আমাদের আজকের আলোচনার বিষয় বৃত্তি বা বৃত্তি ব্যবস্থা অথবা বৃত্তি চুক্তির শ্রেণী বিন্যাস যা জীবন বীমা অধ্যায়ের অর্ন্তভুক্ত।

বৃত্তি বা বৃত্তি ব্যবস্থা অথবা বৃত্তি চুক্তির শ্রেণী বিন্যাস 

 

বৃত্তি ব্যবস্থা

 

 

স্বভাবতঃই অন্যান্য ক্ষেত্রের মত বৃত্তির শ্রেণী বিন্যাস দেখতেও বিভিন্নজন কমবেশী ভিন্ন ও স্বতন্ত্র দৃষ্টিভঙ্গী পোষণ করেছেন। হতেপারে তা, ব্যবহারিক ও তত্ত্বীয় – এ দু’ধরনের অভিজ্ঞতা ও জ্ঞানের বিশেষত্বজনিত। যাই হোক, সকলের অভিমত থেকে যে প্রকারভেদ পরিদৃষ্ট হয়েছে তারই একটি সাধারণ ও সংক্ষিপ্ত বিভাজন বর্ণনা নিম্নে প্রদান করা হলো : –

 

১। তাৎক্ষনিক বৃত্তি (Immediate Annulty) :

অবিলম্বিত বা তাৎক্ষণিক বৃত্তির ক্ষেত্রে ক্রয় মূল্য আদায়ের অব্যবহিত পর থেকেই ভাতা প্রদান কার্যকরী হয়। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, যদি বার্ষিক ভিত্তিতে ভাতা প্রদান করার চুক্তি হয়ে থাকে তাহলে এক বছর অতিক্রান্ত হওয়ার পরপরই প্রথম কিস্তির ভাতা প্রদান করা হয়। একইভাবে, অর্ধ-বার্ষিক চুক্তির বেলায় ৬ মাস শেষ হওয়ার পর পরই ভাতা প্রদান শুরু হয়। ভাতা বার্ষিক, অর্ধ-বার্ষিক, ত্রৈ-মাসিক – এমনি, মাসিক ভিত্তিতেও প্রদান করা হয়ে থাকে। ভাতা ভোগকারীর মৃত্যুতে এ পদ্ধতিতে নিয়মিত ভাতা প্রদান বন্ধ হয়ে যায়।

ক্রয়মূল্য আদায়ের সাথে সাথে ভাতা প্রদান ব্যবস্থা কার্যকরী করা যায় রলে এ ধরনের বৃত্তিকে তাৎক্ষণিক বৃত্তি বলা হয়ে থাকে। মোটকথা,এক্ষেত্রে চুক্তি গঠনের সময় এক সাথে ক্রয়মূল্য প্রদান করতে হয় এবং তা ক্রয়ের সাথে সাথেই ক্রেতার ইচ্ছানুযায়ী কিস্তিতে ভাতা দোন শুরু হয়। এরূপ ব্যবস্থায় ভাতা প্রদানের সর্বনিম্ন কোন সময় সীমা নির্ভারি থাকায় ভাতা ব্যবস্থা আরম্ভ করার অল্পকালের মধ্যেই যদি ভাতা ভোগকারীর মৃত্যু ঘটে তাহলে ক্র মুল্যের একাংশ লোকসান হয়ে যায়। তাই, এ ধরনের বৃত্তি ব্যবস্থা তেমন জনপ্রিয় নয়।

২। বিলম্বিত বৃত্তি (Deferred Annulty) :

বিলম্বিত কথাটি থেকেই বুঝা যায় যে, এ ধরনের বৃত্তির বেলায় বৃত্তিপত্র ক্রয় করার সাথে সাথেই ভাতা প্রদান করা হয় না, বরং একটা সুনির্দিষ্ট সময় অতিক্রান্ত হলেই ভাতা প্রদান শুরু হয়ে থাকে। সুতরাং বলা যায়, ভবিষ্যতের কোন নির্দিষ্ট তারিখ বা বয়স হতে ভাতা প্রদানের ব্যবস্থাকে এন্যুইটি বলা হয়। এক্ষেত্রে প্রিমিয়ামের অর্থ একবারেও দেওয়া যায়, আবার নির্দিষ্ট সময়ের মধ্যে কিস্তি ভিত্তিতেও দেওয়া যায়।

৩। প্রতিশ্রুত বৃত্তি (Guaranteed Annuity) :

এ ধরনের বৃত্তির বেলায় আজীবন নিয়মিত ভাতা প্রদানের প্রতিশ্রুতির সাথে সর্বনিম্ন অঙ্ক পরিশোধের হয়ে নিশ্চয়তা বা ঘতঅরঅনটএএ প্রদান করা থাকে। স্বল্পকালের মধ্যে ভাতা ভোগকারীর মৃত্যু ঘটলে ক্রয়মূল্যের একাংশ লোকসান হয়ে যায়। আর, তাই এ ধরনের সম্ভাব্য লোকসানের হাত থেকে রক্ষা করতেই প্রতিশ্রুত বৃত্তি ব্যবস্থার প্রচলন করা হয়েছে। এ প্রকার বৃত্তি ব্যবস্থায় সর্বনিম্ন ভাতার নিশ্চয়তা থাকায় ক্রয়মূল্য তুলনামূলকভাবে অধিক হয়।

৪। একক জীবন বৃত্তি (Single Life Annulty) :

যদি কোন বৃত্তি চুক্তিতে ভাতা ভোগকারীর সংখ্যা কেবলমাত্র একজন হয়ে থাকে তবে তাকে একক জীবন বৃত্তি বলা হয়। এক্ষেত্রে ভাতা ভোগকারী সারা জীবন নিয়মিতভাবে ভাতাগ্রহণ করতে পারেন এবং তার মৃত্যুর সাথে সাথে এ ভাতা প্রদান বন্ধ করা হয়। যাদের কোন নির্ভরশীল বা পোষ্য নেই এবং যারা নিজেদের সঞ্চিত অর্থ নিজেরাই ভোগ করে যেতে চান তাদের ক্ষেত্রে এ প্রকার বৃত্তি সবচেয়ে উপযোগী।

 

৫। যৌথ জীবন বৃত্তি (Joint Life Annuity) :

দুই বা ততোধিক ব্যক্তির যৌথ জীবনকাল পর্যন্ত নিয়মিত ভাতা প্রদানের নিশ্চয়তা সম্বলিত বৃত্তিকে যৌথ জীবন বৃত্তি বলা হয়। এক্ষেত্রে যৌথ জীবনের মধ্যে প্রথম ব্যক্তির – অর্থাৎ, যে কোন এক ব্যক্তির মৃত্যু হলেই ভাতা প্রদান বন্ধ হয়ে যায়। 

৬। যৌথ জীবন ও উত্তরজীবী বৃত্তি (Joint Life and Survivor Annuity) :

এ ধরনের ব্যবস্থায়ও দুই বা ততোধিক ব্যক্তির যৌথ জীবনে ভাতা প্রদান করা হয়। তবে, এক্ষেত্রে যৌথ জীবনের শেষ ব্যক্তির মৃত্যু পর্যন্ত নিয়মিত ভাতা প্রদান অব্যাহত থাকে। অবশ্য, যৌথ জীবনের প্রত্যেকের মৃত্যুতে ভাতার পরিমান নির্দিষ্ট পরিমানে কমিয়ে দেয়া হয়।

৭। সাময়িক বৃত্তি (Temporary Annuity) :

এ প্রকার বৃত্তি পরিকল্পনার অধীনে একটি সুনির্দিষ্টিকাল পর্যন্ত কিংবা নির্দিষ্ট মেয়াদের মধ্যে ভাতা ভোগীর । মৃত্যু হলে মৃত্যু পর্যন্ত নিয়মিত ভাতা প্রদান করা হয়।-বীমা কোম্পানীসমূহ এরূপ বৃত্তি সাধারণতঃ ইস্যু করে না।

৮। ভাবীস্বত্ব বিশিষ্ট বৃত্তি (Reversionary Annuity) :

এ ধরনের বৃত্তি পরিকল্পনা মোতাবেক কোন এক ব্যক্তি অন্য কোন ব্যক্তির মৃত্যুর পর বেঁচে থাকলে সারা জীবন নিয়মিতভাবে ভাতা প্রদান করা হয়ে থাকে এবং প্রস্তাবিত ভাতা ভোগকারী অপর ব্যক্তির মৃত্যুর পূর্বে মৃত্যুবরণ করলেও এক্ষেত্রে ক্রয়মূল্য ফেরত দেওয়া হয় না। এ প্রকার বৃত্তির ক্রয়মূল্য এককালীন কিংবা উভয় ব্যক্তির যৌথ জীবকাল অবধি নির্দিষ্ট কিস্তিতে আদায় করতে হয়। এ শ্রেণীর বৃত্তি মূলতঃ স্ত্রীর জীবৎকালে স্বামীর মৃত্যু ঘটলে, স্ত্রীর জীবনে যে আর্থিক দূরবস্থা বা সংকট দেখা দেয় তা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৯। বিনির্দিষ্ট বৃত্তি (Annuity Certain) :

কোন সুনির্দিষ্ট সময় পর্যন্ত নিয়মিতভাবে বার্ষিক, অর্ধ বার্ষিক, ত্রৈ-মাসিক কিংবা মাসিক ভাতা প্রদান করাই এরূপ বৃত্তির বৈশিষ্ট্য। এরূপ বৃত্তি ব্যবস্থায় প্রদত্ত ভাতা কোন ভোগকারীর জীবনের উপর নির্ভরশীল নয়। ক্রয়মূল্যের একাংশের সাথে উপযুক্ত হারে মুনাফা যোগ করে এক্ষেত্রে ভাতা আদায় করা হয়। সন্তান-সন্ততিদের শিক্ষাকালীন নিয়মিত ব্যয় সংকুলানের নিমিত্তে এ শ্রেণীর বৃত্তি ব্যবস্থা নিশ্চিতভাবে সহায়তা করে থাকে।

১০। অবসর এন্যুইটি (Retirement Annuity) :

এই প্রকার এন্যুইটি কর্মচারীদের অবসরকালীন সময়ে বেশ উপযোগী। এটা অবসর লাভ করার পর বৃদ্ধ বয়সের যে আর্থিক সংকট ঘটে তা নিরসনকল্পে প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে। অবসরকালীন ব্যবস্থায় ক্রেতা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সাময়িক কিস্তিতে প্রিমিয়াম পারবি ব্যবস্থায় ক্রেতা এর করে থাকে এবং বীমা প্রতিষ্ঠানের কাছে তা সুদসমেত জমা হতে থাকে। বৃত্তিগ্রহীতা যদি এ সময়ের মধ্যে মৃত্যু বরণ করেন কিংবা চুক্তি বহাল রাখতে ইচ্ছুক না হন, সেক্ষেত্রে প্রতিশ্রুত নগদ সমর্পণ মূল্য বা Surrender Value তাকে পরিশোধ করা হয়।

 

বৃত্তি ব্যবস্থা

 

উপরে মোটামুটিভাবে একটি সংক্ষিপ্ত প্রকারভেদ বর্ণনা করা হলো। এছাড়াও কিছু কিছু শ্রেণীভেদ রয়েছে। যেমন : সমকিস্তি বৃত্তি (Level Premium Annuity), একক কিস্তি বৃত্তি (Single Premium Annuity) ইত্যাদি।”

Leave a Comment