সামগ্রিক উন্নয়নে বীমার ভূমিকা ও গুরুত্ব – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা” বিষয়ের ” বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ ” বিভাগের একটি গুরুত্বপূর্ণ পাঠ।
Table of Contents
সামগ্রিক উন্নয়নে বীমার ভূমিকা ও গুরুত্ব

বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ, বীমা ব্যক্তি, পরিবার ও গোষ্ঠী জীবনে যেমন উন্নয়ন ত্বরান্বিত করে, তেমনি দেশে সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা, ব্যষ্টি থেকেইতো হয় সমষ্টি। বীমা সামগ্রিকভাবে যে ভূমিকা পালন করে থাকে তা নিম্নে সংক্ষেপে বর্ণিত হলোঃ-
১. সমাজের সম্পদ রক্ষা করে (Protects the wealth of the society) :
বীমা মানুষের জীবনের উপর সংঘটিত ক্ষতিকে হ্রাস বা পুরণ করে অথবা ক্ষতি যাতে হতে না পারে তার ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মানব সম্পদের একটি তাৎক্ষনিক প্রতিরক্ষা বিধান করছে। আবার, দেশের সম্পদ-সম্পত্তির ক্ষেত্রে সম্ভাব্য ক্ষতি যাতে না হতে পারে তার জন্যেও বিভিন্নভাবে ব্যবস্থা নিয়ে অথবা ক্ষতি হলেও ন্যূনতম পর্যায়ে রাখার নিয়ত চেষ্টার মাধ্যমে প্রকৃতপক্ষে সমাজের সম্পদ রক্ষা তথা কল্যান বিধানের জন্যে কাজ করছে।
২. মুদ্রাস্ফীতি হ্রাস করে (Reduces inflation) :
বীমা প্রতিষ্ঠানগুলি সেলামী বা কিস্তি আকারে জনসাধারণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নেয় এবং সে অর্থের একটি সিংহভাগ ৎপাদন ও অর্থকরী খাতে বিনেয়োগ করে। ফলে বাজারে অনুৎপাদনশী অর্থ ব্যয় ও টাকার অপ্রয়োজনীয় হাতবদল কমিয়ে দিয়ে মুদ্রাস্ফীতি হ্রাস ও রোধ করে যা কোন দেশের অর্থনীতির রোগমুক্তির উত্তম ওষুধ হিসেব কাজ করে।
৩. সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করে (Expedites the overall economic development) :
দেশে শিল্প, ব্যবসা-বাণিজ্য ও কৃষির প্রতিটি ক্ষেত্রে ও পর্যায়ে বীমা বিভিন্ন ধরনের পলিসি চালু করে প্রায় সর্বস্তরে উন্নতি ও সমৃদ্ধি অর্জনে সাহায্য করে প্রকৃতপক্ষে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নতিই ত্বরান্বিত করছে।

৪. সামগ্রিক সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করে (Expedites the overall social development) :
সমাজে বসবাসকারী সর্বস্তরের মানুষের উন্নতি ও কল্যাণ বিধানের মাধ্যমে সামগ্রিক সামাজিক উন্নয়নকে বীমা ত্বরান্বিত করছে।
এভাবে বীমা আজ তার কার্যক্রম সম্প্রসারণ করে করে সমাজের ও অর্থনীতির প্রতিটি এলাকায় প্রবেশ করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তার অপরিহার্য ভূমিকা ও গুরুত্ব প্রমান করেছে।
