আজকের আলোচনার বিষয় “সামগ্রিক ও আংশিক ক্ষতির মধ্যে পার্থক্য” যা নৌ বা সামুদ্রিক বীমা অধ্যায়ের অন্তর্ভুক্ত।
সামগ্রিক ও আংশিক ক্ষতির মধ্যে পার্থক্য

ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে মানুষ সওদাগরী জাহাজ বা নৌ-যানযোগে আভ্যন্তরীণ বা জাতীয় ও আন্তর্জাতিক নৌ বা জলপথে একস্থান থেকে অন্যস্থানে বা একদেশ থেকে অন্যদেশে এমনকি পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যাতায়াত করে। এতে কখনও দুর্ভাগ্যবশতঃ কোন জাহাজ বা নৌ-যান চড়ায় আটকে গিয়ে বা সমুদ্র তলদেশের পাহাড়ে আঘাত লেগে অথবা ঝড়-ঝঞ্জা, তরঙ্গ, জলদস্যূতা—এমনকি, অগ্নিকাণ্ড ইত্যাদি জনিত বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক সামুদ্রিক বিপদে (Sea or marine perils) আক্রান্ত ও নিপতিত হয়ে সামুদ্রিক ক্ষতি (Marine loss) -র শিকার হয়ে থাকে।
কখনও জাহাজের কোন ক্ষতি, কখনও পণ্যের বা মাশুলের, কখন ও বা সবগুলিরই কিছু কিছু হতে পারে; কখনও আবার পণ্য সামগ্রী, লোক-লস্কর ইত্যাদিসহ পুরো বাণিজ্যতরীখানিই সমুদ্র গর্ভে নিমজ্জিত হয়ে যেতে পারে যা কখনও উদ্ধার করা যায়—কখনও যায় না বা উদ্ধার করতে গেলে লাভের চেয়ে লোকসানই হয় বেশী।
উক্ত বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে সামুদ্রিক ক্ষতিকে বিভিন্নভাবে বিন্যস্ত করা হয়ে থাকে, তার মধ্যে প্রথম স্তরের সামুদ্রিক ক্ষতিকে দুভাগে ভাগ করা হয়। যথা : – (১) সামগ্রিক ক্ষতি ও (২) আংশিক ক্ষতি। এই দু’ধরনের ক্ষতিকেই আবার যাত্রী ও প্রকৃতি অনুযায়ী বেশ কয়েকটি ভাগে বিন্যস্ত করা হয়। এখানে শুধু সামগ্রিক ক্ষতি ( Total loss) ও আংশিক ক্ষতির (Partial loss) মধ্যে পার্থক্য প্রতিপাদ্য বিধায় সে সম্পর্কেই আলোচনা করা হলো।

