আজকের আলোচনার বিষয় “সামাজিক বীমাসমূহ ” যা সামাজিক ও অন্যান্য ধরনের বীমাসমূহ অধ্যায়ের অন্তর্ভুক্ত।
সামাজিক বীমাসমূহ

বলা বাহুল্য যে-জীবন, নৌ ও অগ্নিবীমাই বীমাকারবারের অধিকাংশ জায়গা দখল করে রেখেছে। অবশিষ্ট জায়গাটুকু দখল করে নিয়েছে সামাজিক, রাষ্ট্রীয় ও অনান্য ধরনের বীমা প্রকল্পসমূহ। একটু সযত্নে লক্ষ্য করলেই দেখা যাবে- সভ্যতা, সমাজ ও আর্থনীতিক বিকাশ, সমৃদ্ধি ও উন্নয়নের বিচিত্র ধারায় মানুষের জীবন-জীবিকার এমন সব প্রত্যন্ত এলাকায় ক্রমাগতভাবে বীমার অনুপ্রবেশ ঘটছে যা হয়ত একদিন ভাবাও যায়নি। অর্থাৎ, দিন বদলের ধারায় আরও উৎকণ্ঠিত ও নিজপত্র জীবন-জীবিকার জন্যে এবং মানব কল্যাণ বিধানের অভিলক্ষ্যে আরও বহুবিধ বীমা প্রকল্প ও ব্যবস্থার উম্মেষ ঘটে চলেছে। এসব বীমাসমূহের যেগুলো সাধারণভাবে সামাজিক কল্যাণমুখী, সেগুলোকে সামাজিক বীমা (Social Insurance) হিসেবে পরগণিত করা যায়। যেমন :
(ক) মানিকের দায় বীমা অথবা শ্রমিক ক্ষতিপুরণ বীমা (Employer’s Liability Insurance or Workmen’s Compensation Insurance)
(খ) বেকার বীমা (Unemployment Insurance),
(গ) মাতৃমঙ্গল বীমা (Maternity Insurance).
(ঘ) অসুস্থতা বীমা (Sickness Insurance) অথবা স্বাস্থ্যবীমা (Health Insurance).
(ঙ) ডাক জীবন বীমা (Postal Life Insurancel.
(চ) শিল্প জীবন বীমা (Industrial Life Insurance) ইত্যাদি।
উল্লেখ্য যে, সামাজিক বীমা প্রকল্পসমূহ সামাজিক তথা সাধারণভাবে মানুষের একটি মুখ্য উদ্দেশ্য ধারণ ও বহন করে থাকে যাতে সরকারের তথা রাষ্ট্রের ভূমিকাও অনেক ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে থাকে। এছাড়া, ব্যক্তিক ও প্রাতিষ্ঠানিক স্বার্থ রক্ষার্থে আরও বেশ কিছু বীমা প্রকল্প প্রচলিত রয়েছে যেগুলোকে অন্যান্য বীমা শিরোনামে বিন্যস্ত করা যেতে পারে। যথাঃ
(ক) দুর্ঘটনা বীমা ( Accident Insurancely
(খ) চৌর্য বীমা (Theft insurance).
(গ) যানবাহন বা মোটর বীমা ( Automobile or Motor Insurance )
(ঘ) শস্য বীমা ( Crop Insurance).
(ঙ) ধার বীমা (Credit Insurance).
(চ) বিশ্বস্ততাৰীমা (Fidelity Insurance).
(ছ) রপ্তানী বীমা (Export Insurance).
(জ) ঘূর্ণিঝড় বীমা (Cyclone Insurance).
(ঝ) প্রকৌশল বীমা (Engineering Insurance).
(ঞ) বিমান বীমা Aviation Insurance)
(ট) মালিকানা বীমা [Title Insurance) ইত্যাদি।

বিবিধ পর্যায়ে কয়েকটি বিশেষ ধরনের বীমার উল্লেখ করা হলো। এছাড়াও, নানাবিধ বীমা প্রকল্প দিন দিন চালু করা হচ্ছে মানুষের প্রাত্যহিক প্রয়োজন ও চাহিদা এবং অপেক্ষাকৃত ক্ষুদ্র ঝুঁকি কাটিয়ে তুলতে। যথা :-
(ক) গ্লাস-প্লেট বীমা (Class-Plate Insurance).
(খ) গবাদি পশু বীমা (Cattle Insurance) ইত্যাদি।
আবার, পুনর্বীমা (Re-Insurance). যুগ্ম বীমা (Double Insurance) ইত্যাদিও এক ধরনের বিন্যাস হিসেবে বিবেচ্য ও পরিগৃহীত। যাই হোক, উপরোক্ত বিভিন্ন প্রকার বীমার মধ্য থেকে কয়েকটি সম্পর্কে এ পর্যায়ে সংক্ষিপ্ত বর্ণনা প্রদান করা হলো।
