উদ্বৃত্ত ও মুনাফা এর মধ্যে পার্থক্য 

আমাদের আজকের আলোচনার বিষয় উদ্বৃত্ত ও মুনাফা এর মধ্যে পার্থক্য যা জীবন বীমা অধ্যায়ের  অর্ন্তভুক্ত।প্রচলিত অর্থে অনেক সময়ই উদ্বৃত্ত ও মুনাফা শব্দ দু’টিকে সমার্থবোধক বলে গণ্য করা হয়। কিন্তু, কারবারী ক্ষেত্রে বিশেষতঃ বীমা কারবারের বেলায় উদ্বৃত্ত ও মুনাফা শব্দদ্বয় সমজাতীয় হলেও সমার্থবোধক নয় যা নিম্নে বর্ণিত পন্থায় সংক্ষেপে বিশ্লেষিত হলো।

উদ্বৃত্ত ও মুনাফা এর মধ্যে পার্থক্য 

 

উদ্বৃত্ত ও মুনাফা এর মধ্যে পার্থক্য 

 

সংজ্ঞা (Definition) : কোন বীমা প্রতিষ্ঠানের ভবিষ্যতের প্রাপ্য বীমা সেলামী বা প্রিমিয়ামের বর্তমান মূল্য অপেক্ষা ভবিষ্যতে বীমাগ্রহীতাদের প্রদেয় বীমাদাবী বা দায় এবং ভবিষ্যৎ ব্যবস্থাপনা সংক্রান্ত ব্যয়ের বর্তমান মূল্য স্বভাবতঃই বেশী থাকে যা কোম্পানীর প্রকৃত দায় বলে অভিহিত হয়। এই দায় অপেক্ষা বীমা প্রতিষ্ঠানের তহবিল যদি অধিক হয় তাহলে উক্ত অধিক অংশকে উদ্বৃত্ত ( Surpins ) বলা হয়।

পক্ষান্তরে, মূল্যায়নের প্রক্রিয়ায় প্রাপ্ত উক্ত উদ্বৃত্ত থেকে বীমা প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন খাতে প্রয়োজনীয় সঞ্চিতি সৃষ্টি ও ব্যয় বরাদ্দ বা নির্বাহের পর যদি কোন অবশিষ্ট অর্থ থাকে তাকেই বলা হয় মুনাফা (Profit)।

সুতরাং, উপরোক্ত সংজ্ঞা দু’টি পর্যালোচনা করলে উদ্বৃত্ত ও মুনাফার মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়, নিম্নে তা সন্নিবেশিত করা হলোঃ –

১। উৎস : বীমা সেলামী, প্রকৃত সুদ ও ধার্যকৃত সুদের পার্থক্য, প্রকৃত মৃত্যুহার ও ধার্য্যকৃত মৃত্যুহারের পার্থক্য, ব্যয় বরাদ্দ থেকে সৃষ্ট সঞ্চিতি, বীমাপত্রের বাজেয়াপ্তি ও সমর্পণজনিত প্রাপ্তি, মুনাফা, যুক্ত বীমাপত্রের বেলায় প্রকৃত মুনাফা ও প্রদত্ত মুনাফার হারের পার্থক্য, সঞ্চিতি সৃষ্টি ও রক্ষণ ইত্যাদি পন্থায় বীমা প্রতিষ্ঠান কর্তৃক কৌশলে সৃষ্ট তহবিলই হচ্ছে মূলতঃ উদ্বৃত্তের উৎস। পক্ষান্তরে, মুনাফার উৎস হচ্ছে উদ্বৃত্ত।

 

২। আরম্ভ : উদ্বৃত্তের যেখানে বলতে গেলে শেষ সেখান থেকেই মুনাফার আরও।

৩। নির্ভরতা ও উদ্বৃত্ত সৃষ্টি নির্ভর করে তহবিলের পর্যাপ্ততার উপর এবং মুনাফা নির্ভর করে উদ্বৃত্তের পর্যাপ্ততার উপর। উদ্বৃত্ত না থাকলে মুনাফা হওয়া বা থাকার প্রশ্নই আসে না।

৪। সম্ভাবনা : সাধারণভাবে দক্ষ ও প্রতিষ্ঠিত যে কোন বীমা প্রতিষ্ঠানে প্রায়শঃই উদ্বৃত্ত সৃষ্টি হয়ে থাকে। কিন্তু, মুনাফা হওয়াটা ঠিক ততটা নিশ্চিত নয়। অন্য কথায় বলা যায় যে, উদ্বৃত্ত হওয়ার যতটা সম্ভাবনা থাকে মুনাফার সম্ভাবনা তদপেক্ষা কম থাকে।

 

উদ্বৃত্ত ও মুনাফা এর মধ্যে পার্থক্য 

 

মোটামুটিভাবে এগুলিই হলো উদ্বৃত্ত ও মুনাফার মধ্যে পার্থক্য এবং বীমার ক্ষেত্রে এর প্রয়োগযোগ্যতা সম্পর্কেও এখানে উল্লেখিত হলো।

Leave a Comment