সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘ক্যারিয়ার গাইড বিশেষ প্রশিক্ষণ’ অনুষ্ঠিত

সোনালী জীবন বীমা কোম্পানি লিমিটেডের উদ্যোগে খুলনা শিল্পকলা একাডেমিতে ‘ক্যারিয়ার নির্দেশনা বিশেষ প্রশিক্ষণ’ শীর্ষক একটি পেশাগত উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি খুলনা বিভাগের শাখা ব্যবস্থাপকবৃন্দের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল দক্ষতা উন্নয়ন, পেশাগত ক্যারিয়ার পরিকল্পনা এবং মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মোস্তফা কামরুস সোবহান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, সহকারী ব্যবস্থাপনা পরিচালক অনুপম দাস ও এমদাদুল হক সাহিল এবং সহকারী মহাব্যবস্থাপক মো. ওবায়দুর রহমান মন্ডল।

প্রশিক্ষণ কর্মসূচিতে খুলনা টেরিটরির শাখা ব্যবস্থাপক, ইউনিট ব্যবস্থাপক এবং আর্থিক সহযোগী সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক সাহিল। এতে মাঠপর্যায়ের কর্মীদের দক্ষতা বৃদ্ধি, গ্রাহক সেবা উন্নয়ন এবং পরিকল্পিতভাবে কাজ পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

কোম্পানি সূত্রে জানা যায়, বর্তমানে খুলনা বিভাগে সোনালী জীবন বীমা কোম্পানি লিমিটেডের ১৫টি শাখা অফিসের মাধ্যমে ৬২ হাজারের বেশি বীমা গ্রাহক নিয়মিত সেবা পাচ্ছেন। ২০২৬ সালের মার্চ পর্যন্ত প্রথম বর্ষ এবং নবায়ন মিলিয়ে এই বিভাগ থেকে প্রায় ১২ কোটি টাকা প্রিমিয়াম আয় হয়েছে। ২০২৫ সালে মোট প্রিমিয়াম আয় ছিল ৪৫ কোটি টাকার বেশি।

এছাড়া বীমা দাবি পরিশোধের ক্ষেত্রেও কোম্পানিটি ধারাবাহিক কার্যক্রম বজায় রেখেছে। ২০২৬ সালের মার্চ পর্যন্ত খুলনা বিভাগে প্রায় ৫ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করা হয়েছে। ২০২৫ সালে এই পরিশোধের পরিমাণ ছিল ১৫ কোটির বেশি।

খুলনা বিভাগে মোট ৭ হাজার ৯৯ জন মাঠকর্মী কর্মরত আছেন। এর মধ্যে ২০২৬ সালের মার্চ পর্যন্ত নতুনভাবে ২৫৭ জন বীমা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে, যারা নিয়মিতভাবে গ্রাহক সেবা প্রদান করছেন।

সার্বিক বীমা দাবি পরিশোধের ধারাবাহিক অগ্রগতি নিম্নরূপ—

বছরবীমা দাবি পরিশোধ (টাকা)
২০২৩৪৫ কোটি টাকার বেশি
২০২৪১৫০ কোটি টাকার বেশি
২০২৫৪৩২ কোটি টাকার বেশি
২০২৬ (মার্চ পর্যন্ত)প্রায় ১০০ কোটি

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেন।

Leave a Comment