জুরিখ কার্যালয়ে লাইওনারের বৈশ্বিক কার্যক্রম সম্প্রসারণ

আন্তর্জাতিক সম্পদ ব্যবস্থাপনা, ট্রাস্ট ও ফ্যামিলি অফিস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান লায়ওনার ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেড এশিয়ার বাইরে প্রথমবারের মতো ইউরোপে তাদের কার্যক্রম সম্প্রসারণ করেছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি সুইজারল্যান্ডের আর্থিক কেন্দ্র জুরিখে নতুন কার্যালয় চালু করেছে। এটি এশিয়ার বাইরে লায়ওনারের প্রথম আন্তর্জাতিক শাখা। নিজেদের ব্যবসায়িক কার্যক্রমের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটি এই কৌশলগত সম্প্রসারণের ঘোষণা দিয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, জুরিখ কার্যালয় মূলত উচ্চ-নিট-সম্পদশালী ব্যক্তি ও পরিবারগুলোর জন্য আন্তঃসীমান্ত সম্পদ পরিকল্পনা, সম্পদ সংরক্ষণ, উত্তরাধিকার ব্যবস্থাপনা, উত্তরসূরি পরিকল্পনা এবং পারিবারিক শাসনব্যবস্থা-সংক্রান্ত বিশেষায়িত সেবা প্রদান করবে। আন্তর্জাতিক সম্পদ কাঠামো ব্যবস্থাপনা, দীর্ঘমেয়াদি সম্পদ সুরক্ষা এবং প্রজন্মান্তরে সম্পদ হস্তান্তরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে গ্রাহকদের জন্য বিশেষজ্ঞ সহায়তা নিশ্চিত করাই হবে এই কার্যালয়ের অন্যতম প্রধান লক্ষ্য।

লায়ওনারের প্রতিষ্ঠাতা টনি চ্যান বলেন, সুইজারল্যান্ডের মতো একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক আর্থিক কেন্দ্রে উপস্থিতি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাঁর মতে, বিশ্বের অন্যতম প্রধান আর্থিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে জুরিখের অবস্থান আন্তর্জাতিক গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছানোর সুযোগ তৈরি করবে। একই সঙ্গে সম্পদ সুরক্ষা, উত্তরাধিকার পরিকল্পনা এবং পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা-সংক্রান্ত সেবা আরও কার্যকরভাবে প্রদান করা সম্ভব হবে। তিনি আরও উল্লেখ করেন, সুইজারল্যান্ডের শক্তিশালী আইনি কাঠামো ও আর্থিক স্থিতিশীলতা এই উদ্যোগ বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে।

নতুন কার্যালয়ের নেতৃত্ব দেওয়ার জন্য ব্যাংকিং ও আর্থিক খাতের অভিজ্ঞ পেশাজীবী জর্জিও জেনিকে ‘পার্টনার অ্যান্ড হেড অব সুইজারল্যান্ড’ হিসেবে নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। উচ্চ-নিট-সম্পদশালী গ্রাহকদের জীবনবীমা ও সম্পদ ব্যবস্থাপনা খাতে তাঁর ২৭ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। লায়ওনারে যোগদানের আগে তিনি এইচএসবিসি, ইউবিএস, জুলিয়াস বেয়ার এবং ক্রেডিট সুইসের মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব গ্রহণের পর জর্জিও জেনি বলেন, জুরিখ কার্যালয় সুইজারল্যান্ডের স্থানীয় প্রাইভেট ব্যাংক, ফ্যামিলি অফিস এবং সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে। বিশেষ করে এশিয়া থেকে আগত এবং আন্তর্জাতিকভাবে সক্রিয় গ্রাহকদের জন্য সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা ও পরিকল্পনা সেবা প্রদানে গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে ইউরোপ ও এশিয়ার মধ্যে আর্থিক সংযোগ আরও শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জুরিখ কার্যালয়ের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে প্রতিষ্ঠানটি আরও দুজন অভিজ্ঞ পেশাজীবীকে দলে অন্তর্ভুক্ত করেছে। ইয়াকু গাও সিনিয়র কনসালটেন্ট এবং মরিস হো কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছেন। তাঁরা উভয়েই সরাসরি জর্জিও জেনির কাছে রিপোর্ট করবেন।

ইয়াকু গাওয়ের ব্যাংকিং খাতে ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি এর আগে চায়না কনস্ট্রাকশন ব্যাংকের হয়ে জুরিখ, হংকং এবং চীনের মূল ভূখণ্ডে দায়িত্ব পালন করেছেন। ফলে ইউরোপীয় ও এশীয় ব্যাংকিং ব্যবস্থার মধ্যে সমন্বয় ও সংযোগ গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে প্রতিষ্ঠানটি মনে করছে।

অন্যদিকে মরিস হো আন্তর্জাতিক বীমা সমাধান ও কমপ্লায়েন্স খাতে ২০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে হংকং ও গ্রেটার চায়না অঞ্চলে তিনি দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক নিয়ন্ত্রক কাঠামোর আওতায় বীমা ও আইনি বিষয়ক বিভিন্ন জটিলতা মোকাবিলায় তাঁর অভিজ্ঞতা জুরিখ কার্যালয়ের সেবা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

জুরিখে নতুন শাখা চালুর মধ্য দিয়ে লায়ওনার ইন্টারন্যাশনাল গ্রুপের বৈশ্বিক উপস্থিতি আরও বিস্তৃত হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি হংকং, সিঙ্গাপুর, বেইজিং এবং সুইজারল্যান্ডসহ বিশ্বের চারটি গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্রে কার্যক্রম পরিচালনা করছে। এশিয়ায় প্রতিষ্ঠিত কার্যক্রমের ভিত্তির ওপর দাঁড়িয়ে ইউরোপে এই সম্প্রসারণের মাধ্যমে আন্তর্জাতিক সম্পদ ব্যবস্থাপনা, ট্রাস্ট এবং ফ্যামিলি অফিস সেবার ক্ষেত্রে নিজেদের বৈশ্বিক নেটওয়ার্ক আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

Leave a Comment