অন্যান্য বীমার ক্ষেত্রে

অন্যান্য বীমার ক্ষেত্রে – পাঠটি “বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা” বিষয়ের “বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ” অধ্যায়ের একটি পাঠ।  বীমাযোগ্য স্বার্থ হচ্ছে – বীমাকৃত বিষয়বস্তুর উপর বীমাগ্রহীতার এমন একটি আর্থিক স্বার্থ যে, বীমাকৃত বিষয়বস্তুর বিদ্যমানতা বা অস্তিত্বে বীমাগ্রহীতার স্বার্থ রক্ষিত হয় অথবা বীমাগ্রহীতা উপকৃত হন এবং বিষয়বস্তুর মৃত্যুতে বা বিনাশে অথবা ক্ষতিতে বীমাগ্রহীতার স্বার্থ বিনষ্ট হয় অথবা বীমাগ্রহীতা ক্ষতিগ্রস্ত হন “The insurable interest is the pecuniary interest whereby the policy-holder is benefited by the existence of the subject- matter and is prejudiced by the death or damage of the subject-matter” M N Mishra) একটি বীমাচুক্তি গঠনের জন্যে যেসব উপাদান একান্ত অপরিহার্য বীমাযোগ্য স্বার্থ হচ্ছে তার মধ্যে অন্যতম; এমনকি, বীমাযোগ্য স্বার্থ বীমাচুক্তি গঠনের জন্যে মূল উপাদান বললেও অত্যুক্তি হয় না।

অন্যান্য বীমার ক্ষেত্রে

 

অন্যান্য বীমার ক্ষেত্রে | বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

কেননা, বীমাযোগ্য স্বার্থ না থাকলে বীমা চুক্তি গঠনের প্রশ্নই আসে না। তদুপরি, যে বিষয়বস্তু রক্ষার্থে আর্থিক প্রতিদান বা সেলামীর বিনিময়ে কোন মানুষ বীমাগ্রহণ করতে যাবেন তার উপর কোন আর্থিক স্বার্থই যদি না থাকে, তাহলে কেন তিনি চুক্তি করতে যাবেন। নিছক খেয়াল-খুশী অথবা ভাবাবেগের বশে তা হতে পারে বটে; কিন্তু, বীমাকারীতো তা মেনে নিবেন না।

কারণ, বীমাতো কোন দ্যুতক্রীড়ার অথবা ভাবাবেগ প্রশমনের বিষয় নয়, এটি একটি কারবারী কার্যক্রম এবং বীমাকারী একটি যৌক্তিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়েই শুধু যথাযোগ্য পরীক্ষা-নিরীক্ষা ও অনুসন্ধানের পর আর্থিক প্রতিদানের বিনিময়ে ঝুঁকি গ্রহণের প্রতিশ্রুতিতে আবদ্ধ হন। সুতরাং, বীমাচুক্তি গঠনের জন্যে বীমাযোগ্য স্বার্থের বিদ্যমানতা শুধু আবশ্যকই নয় অত্যাবশ্যক অথবা একান্ত অপরিহার্য। 

 

অন্যান্য বীমার ক্ষেত্রে

বলা বাহুল্য যে, অন্যান্য সকল বীমা জীবন বীমা অথবা সম্পত্তি বীমার সাথেই কোন না কোনভাবে সম্পর্কযুক্ত। সুতরাং, অন্যন্য সকল বীমার ক্ষেত্রেও বীমাযোগ্য স্বার্থের প্রয়োজনীয়তা কমবেশী একই রকম। অর্থাৎ, বীমাযোগ্য স্বার্থ ছাড়া কোন বীমাচুক্তিই করা যায় না। রাস্তার মানুষ ধরে যেমন তার উপর বীমা করা যায় না, অন্যের সমপদ-সম্পত্তিতেও তেমনি বীমা করা যায় না। বিষয় বস্তুর সাথে আর্থিক সম্পর্ক (Financial relation) বা আর্থিক স্বার্থ (Pecuniary interest) তথা বীমাযোগ্য স্বার্থ (Insurable interst) থাকতে হবে। অন্যথায়, বীমা চুক্তি হবে না।

 

অন্যান্য বীমার ক্ষেত্রে | বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

সুতরাং, বীমাচুক্তি গঠন ও পালনে বীমাযোগ্য স্বার্থের প্রয়োজনীয়তা সম্পর্কে সম্ভবতঃ আর বিস্তারিত বর্ণনার অবকাশ থাকে না।

Leave a Comment