রূপালী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২১৭ তম বোর্ড মিটিংয়ে মোস্তাফা ক্বামরুস সবহান দ্বিতীয়বারের মতো কোম্পানির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। রূপালী বিমা ভবনে অনুষ্ঠিত এ সভায় তাকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করা হয়, যা তার নেতৃত্বের প্রতি বোর্ডের অব্যাহত আস্থা ও ভবিষ্যতের জন্য তাঁর দৃষ্টিভঙ্গির প্রতি বিশ্বাসের প্রতিফলন।
মোস্তাফা ক্বামরুস সবহান, রূপালী ইনস্যুরেন্স কো. লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সাবেক বিগমিয়া সভাপতি মোস্তাফা গোলাম কুদ্দুসের একমাত্র পুত্র। তার বাবা রূপালী ইনস্যুরেন্স কো. লিমিটেড, সোনালী লাইফ ইনস্যুরেন্স কো. লিমিটেড এবং ড্রাগন সুইটার অ্যান্ড স্পিনিং লিমিটেড প্রতিষ্ঠা করেন।
মোস্তাফা ক্বামরুস সবহান শুধুমাত্র রূপালী ইনস্যুরেন্সের চেয়ারম্যানই নন, তিনি বাংলাদেশের উরুগুয়ের অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ড্রাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকও। তার পুনরায় চেয়ারম্যান নির্বাচনের মাধ্যমে বোর্ড তার নেতৃত্বে এবং কোম্পানির ভবিষ্যতের প্রতি তার দূরদর্শী দৃষ্টিভঙ্গিতে পূর্ণ আস্থা পুনঃপ্রকাশ করেছে।
