আমাদের আজকের আলোচনার বিষয় “সমর্পণ মূল্য পরিশোধের উপায় বা পন্থাসমূহ” যা জীবন বীমা অধ্যায়ের অর্ন্তভুক্ত।
Table of Contents
সমর্পণ মূল্য পরিশোধের উপায় বা পন্থাসমূহ

বীমাপত্রধারীকে সমর্পণ মূল্য প্রদানের জন্যে কয়েকটি পদ্ধতি প্রবর্তিত হয়েছে। সময়, প্রয়োজন, ভাল-মন্দ এবং সুবিধে-অসুবিধে বিচার ও তার প্রতিকারমূলক চিন্তা ও চেষ্টার ফলে এসব পদ্ধতিগুলি পর্যায়ক্রমে উদ্ভব লাভ করেছে। বীমাপত্রধারীদের সমর্পণ মূল্য প্রদানের জন্যে যে সব পন্থা অনুসৃত হয়ে থাকে, নিম্নে সেগুলি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা প্রদান করা হলো :
১। নগদ সমর্পণ মূল্য (Cash Surrender Value):
বীমাপত্রধারীকে নগদ অর্থে সমর্পণ মূল্য পরিশোধ করা হতে পারে। নগদ অর্থে সমর্পণ মূল্য পরিশোধ করা হলে, স্বাভাবিক কারণেই,, বীমাকারীর আর কোন দায়-দায়িত্ব থাকেনা এবং বীমাচুক্তিরও অবসান হয়ে যায়। নগদ অর্থে পরিশোধিত সমর্পণ মূল্যের পরিমান অপেক্ষাকৃত কিছু কম হয় বটে, কিন্তু, তা বীমাগ্রহীতাকে তাৎক্ষণিক উপশম দেয় বলে সাধারণভাবে এ পদ্ধতিটি অধিকতর জনপ্রিয়তায় অগ্রগণ্য।
২। হ্রাসকৃত পরিশোধিত বীমা (Reduced Paid-up Insurance) :
এ ক্ষেত্রে, সমর্পণ মূল্য তাৎক্ষনিকভাবে প্রদান করা হয় না; কিন্তু, বীমাপত্রের ভুল.. পরিমান অর্থকে নির্দিষ্ট অনুপাত কমিয়ে আনা হয় এবং সে হ্রাসকৃত পরিমাণের অর্থই বীমাপত্রের মেয়াদ অনুযায়ী পরিশোধ করা হয়। ন্যূনপক্ষে পূর্ণ দু’বছরের প্রিমিয়াম প্রদত্ত হয়ে থাকলে এবং আর কোন প্রিমিয়াম প্রদান করা না হলেও বীমাপত্রটি পুরোপুরি বাতিল হয়না, কিন্তু, বীমাকৃত অর্থ সে অনুপাতেই হ্রাসকৃত হয় এবং বীমাগ্রহীতাকে পরিশোধ করা হয়। হ্রাসকৃত অর্থের পরিমান বোনাস সংযুক্ত ১০০০ টাকা বা তদুর্ঘমূল্যের বীমাপত্র ১০০ টাকার কম নয় এবং ১০০০ টাকার কম মূল্যের বীমাপত্রে ৫০ টাকার কম নয়।
এ পদ্ধতিতে বাজেয়াপ্ত রদকরণ ধারার প্রয়োগ বা রদবদল-এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে নিম্নের নির্ধারণ প্রক্রিয়া অনুসৃত হয় :-
(ক) মেয়াদাধীন ৫ বছর অথবা মেয়াদকালের এক চতুর্থাংশ – এ দু’টি সময় – সীমার মধ্যে যেটি কম সেটির ব্যাপ্তি জুড়ে প্রিমিয়াম দেয়া হয়ে থাকলে, বীমাপত্র বাজেয়াপ্তির আওতায় পড়বে না বা সমর্পণ মূল্য থেকে বঞ্চিত হবে না, কিন্তু, অন্যূন তিন বছর পর্যন্ত প্রিমিয়াম প্রদত্ত হতে হবে এবং
(খ) বোনাস ছাড়া ১০০০ টাকা বা তদুর্ধ মূল্যের বীমাপত্রে ২৫০ টাকা ১০০০ টাকার কম মূল্যের বীমাপত্রে কমপক্ষে ১০০ টাকা পরিশোধিত মূল্য হতে হবে।
৩। সম্প্রসারিত বা প্রবন্ধিত সাময়িক বীমা (Extended Term Insurance) :
সমৰ্পণকালীন হিসেবকৃত নীট নগদমূল্য যা দাঁড়ায় তা দিয়ে একমাত্র কিস্তি পরিশোধে বীমাগ্রহীতা বীমাকারীর কাছ থেকে একটি সাময়িক বীমাপত্র ক্রয় করতে পারেন। সমর্পণ মূল্য দিয়ে এরূপ বীমাপত্র ক্রয় করা হলে স্বাভাবিক কারণেই বীমাগ্রহীতা যদি নবগ্রহীত সাময়িক বীমার মেয়াদের মধ্যে মারা যান, তাহলে তার পরিবার পরিজন বা পোষ্যগণ বীমাদাবীর অর্থ পাবেন। আর, যদি মেয়াদের মধ্যে মারা না যান তাহলে বীমাদাবী পাওয়া যাবে না।
ফলে, এ ক্ষেত্রে বীমাগ্রহীতা ক্ষতিগ্রস্ত হন। কেননা, তার প্রদত্ত প্রিমিয়ামের অর্থ বাজেয়াপ্ত হয়ে যায়। তিনি সমর্পণ মূল্যও পেলেন না এবং সাময়িক বীমাপত্রটি কিনেও কিছু পেলেন না।তবে, যদি মারা যান তাহলে পোষ্য বা নির্ভরশীলগণ সমর্পণ মূলের অল্প পরিমাণ অর্থ দিয়েই বেশ বড় পরিমাণের অর্থ বীমাদাবী হিসেবে পেয়ে যান। উপরন্তু, সাময়িক বীমাপত্র গ্রহণ করার সময় তার কোন ডাক্তারী পরীক্ষারও প্রয়োজন হয় না।
৪। স্বয়ংক্রিয় কিস্তি পরিকল্পনা (Automatic Premium Plan) :
এ পদ্ধতিতে সমর্পণ মূল্য বীমাপত্রের ভবিষ্যৎ কিস্তি পরিশোষের জন্যে ব্যবহৃত হয়। সমর্পণ মূলের অর্থ বীর্যাকিস্তি প্রদানের জন্যে ঋণ (Loan) হিসেবে ব্যবহৃত হয় যার উপর ১২ হারে সুদও বরাদ্দকৃত হয়। উক্ত অর্থ দিয়ে যে পর্যন্ত প্রিমিয়াম প্রদান করা যাবে সে সময় পর্যন্তই বীমাপত্রটি চালু থাকবে। উক্ত ঋণের অর্থ থেকে স্বয়ংক্রিয়ভাবে কিস্তির অর্থ পরিশোধিত হতে থাকবে।
এ পদ্ধতির সুবিধা হলো এইযে, সমর্পণ মূল্যের অর্থ থেকে প্রিমিয়াম প্রদান করে করে তা শেষ না হওয়ার আগেই যদি বীমাগ্রহীতা মারা যান তাহলে তার পোষ্যদের সমর্পণ মূল্য দিয়ে সংরক্ষিত ঋণ ও তার উপর বরাদ্দকৃত সুদ বাদে বীমাপত্রের পূর্ণ মূল্য বা বীমাকৃত মূল্য প্রদান করা হয়। উপরন্তু, অন্য কোন আনুষ্ঠানিকতা পালন না করেই বীমাগ্রহীতা বীমাপত্রটিকে চালু রাখতে পারেন।
৫। বৃত্তিপত্র ক্রয় (Purchase of Annuity) :
বীমাপত্রধারী বীমাপত্র সমর্পণের পর সমর্পণ মূল্য দিয়ে একটি বৃত্তিপত্র ক্রয় করতে পারেন। সমৰ্পণ মূল্য নগদে গ্রহণ না করে বৃত্তিপত্র গ্রহণ করা হয়। তবে, বৃত্তির পরিমান কত হবে তা নির্ভর করে সমর্পণ মূল্য বাবদ প্রাপ্য অর্থের পরিমান, বীমাগ্রহীতা বা প্রস্তাবিত বৃত্তিগ্রহীতার বয়স এবং বৃত্তি চুক্তির ধরনের উপর। এ ধরনের বৃত্তিপত্র তাদের জন্যেই সমধিক উপযোগী যাদের নিজের জীবিতাবস্থায়ই সঞ্চয়ের অর্থ ব্যয় করা প্রয়োজন হয়।

