ঢাকা বিমানবন্দর অগ্নিকাণ্ড: ইনকোটার্মস অনুযায়ী বীমা দাবির দায় কার?

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনাল–২ এ ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন—বীমার দায় কে নেবে?

আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মে দায়বণ্টন

ইনকোটার্মস ২০২০ অনুযায়ী পণ্য পরিবহনের সময় বিক্রেতা ও ক্রেতার দায় ও ঝুঁকি নির্ধারিত হয়। এই শর্তগুলো অনুযায়ী দায় ভিন্ন হতে পারে—

  • CIF (Cost, Insurance & Freight): বিক্রেতা বীমা বহন করে। ক্ষতি হলে বিক্রেতার বীমা কোম্পানি দায়ী।
  • CIP (Carriage and Insurance Paid To): বিক্রেতা বাধ্য “All Risk” কাভারেজ নিতে। ক্ষতিপূরণও বিক্রেতার বীমা দেবে।
  • FOB (Free on Board): পণ্য বিমানে উঠার পর দায় ক্রেতার।
  • EXW (Ex Works): কারখানা থেকে বেরোনোর মুহূর্তেই ঝুঁকি ক্রেতার কাছে যায়।
  • DAP (Delivered at Place): ক্রেতার হাতে পৌঁছানো পর্যন্ত বিক্রেতা দায়ী।
  • DDP (Delivered Duty Paid): বিক্রেতা সব দায় বহন করে।

বীমা খাতের করণীয়

বীমা কোম্পানিগুলোর এখন প্রয়োজন—

  • ইনকোটার্মস যাচাই করে দায় নির্ধারণ
  • যৌথ সার্ভে টিম গঠন
  • রিইনস্যুরেন্স সমন্বয়
  • প্রমাণ ও নথি বিশ্লেষণ

অন্যদিকে আমদানিকারকদের উচিত স্পষ্টভাবে ইনকোটার্মস উল্লেখ করা ও নিজস্ব মেরিন ইনস্যুরেন্স নিশ্চিত করা।

এই অগ্নিকাণ্ড বাংলাদেশের বাণিজ্য ও বীমা খাতের জন্য বড় শিক্ষা। ইনকোটার্মসের জ্ঞান ও ঝুঁকি ব্যবস্থাপনায় সচেতনতা এখন সময়ের দাবি।

Leave a Comment