সম্পত্তি বীমার ক্ষেত্রে | বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

সম্পত্তি বীমার ক্ষেত্রে | বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ, বলা বাহুল্য, বিভিন্ন প্রকার বীমার ক্ষেত্রে বীমার বিষয় বস্তু বিভিন্ন হওয়াই স্বাভাবিক। আর, সে কারণেই বিভিন্ন ধরনের বীমার ক্ষেত্রে বীমাযোগ্য স্বার্থের বিদ্যমানতা বা অস্তিত্বের ধরন, সময় ইত্যাদিও বিভিন্ন হয়ে থাকে। প্রশ্ন জাগা স্বাভাবিক যে, কোন্ কোন্ বীমার ক্ষেত্রে কোন্ কোন্ বিষয়ের উপর বীমাযোগ্য স্বার্থ বর্তায় বা বিদ্যমান থাকে। তাই, এসব বিষয়ে প্রধান প্রধান বীমার ক্ষেত্রে নিম্নে সংক্ষিপ্ত বর্ণনা প্রদান করা হলো।

সম্পত্তি বীমার ক্ষেত্রে | বীমার মৌলিক ও-সাধারণ আধেয়সমূহ | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

সম্পত্তি বীমার ক্ষেত্রে | বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

যে বীমার বিষয়-বস্তু সম্পত্তি, তাকে স্বাভাবতঃ এবং সাধারণতঃ সম্পত্তি বীমা হিসেবে আখ্যায়িত করা হয়। নৌ-বীমা ও অগ্নিবীমার বিষয়বস্তু সম্পত্তি। তাই, নৌ ও অগ্নিবীমা সম্পত্তি বীমার আওতাভূক্ত। নিম্নে নৌ-বীমা ও অগ্নিবীমার ক্ষেত্রে বীমাযোগ্য স্বার্থের বিদ্যমানতা বা স্থিতি ও স্থিতিকাল সম্পর্কে উল্লেখ করা হলো।

নৌ-বীমায় (In Marine Insurance) :

নৌবীমার ক্ষেত্রে যার যে সম্পত্তির বা বিষয়বস্তুর উপর বীমাযোগ্য স্বার্থ বিদ্যমান থাকে তা হলো—

(ক) পণ্যের উপর পণ্যের মালিকের এবং/অথবা বাহকের,

(খ) জাহাজের উপর জাহাজ মালিকের,

(গ) প্রাপ্য ভাড়ার উপর বাহকের বা বহনকারী প্রতিষ্ঠানের,

(ঘ) জাহাজের ক্যাপ্টেন ও শ্রমিক-কর্মচারীদের তাদের প্রাপ্য বেতন ও মজুরীর উপর,

 

(ঙ) জাহাজ বন্ধক রাখা ঋণের উপর ঋণদাতার,

(চ) পুনঃবীমা করার ক্ষেত্রে বীমাকৃত বিষয়বস্তুর উপর প্রথম বীমাকারীর,

(ছ) দায়িত্বন্যস্ত সম্পত্তির উপর অছি (Trustee)-র এবং গচ্ছিত পণ্য-সামগ্রীর উপর গচ্ছিতগ্রহীতার।

 

সম্পত্তি বীমার ক্ষেত্রে | বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

আর, নৌবীমার ক্ষেত্রে চুক্তি গঠনকালীন বীমাযোগ্য স্বার্থ বিদ্যমান থাকতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই বটে, কিন্তু দুর্ঘটনা বা ক্ষতি সংঘটনকালীন বীমার বিষয়বস্তুর উপর বীমাযোগ্য স্বার্থ অবশ্যই বিদ্যমান থাকতে হবে। অর্থাৎ, জীবন বীমার ঠিক বিপরীত। কেননা, চুক্তির মেয়াদকালে অথবা দুর্ঘটনা বা ক্ষতি সংগঠনের পূর্ব পর্যন্ত যেকোন সময়ে নৌ-বীমার বিষয়বস্তু হস্তান্তর করা যেতে পারে এবং বিষয়বস্তুর হস্তাস্তরের সাথে সাথে রীমাযোগ্য স্বার্থও হস্তান্তরিত হয়ে যায়।

Leave a Comment