প্রতিকল্প উত্তমর্ণের নীতি ক্ষতিপূরণের নীতিরই অনুগামী বা স্বাভাবিক ফল | বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ

প্রতিকল্প উত্তমর্ণের নীতি ক্ষতিপূরণের নীতিরই অনুগামী বা স্বাভাবিক ফল | বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ, প্রতিকল্প উত্তমর্ণের বা স্থলাভিষিক্ততার নীতির সংজ্ঞা ও অৎপর্য বিশ্লেষণ করলেই অনুধাবনেয় যে, ক্ষতিপূরণ যেখানে নেই (স্থলাভিষিক্তকরণের প্রশ্নই সেখানে আসে না বা), স্থলাভিষিক্ততাও সেখানে নেই।

কেননা, স্থলাভিষিক্ততার সংজ্ঞায়ই বলা হয়েছে – after the insurer indemifies the Insured against a loss or damage, becomes subrogated to all the rights and remedies which the insured has against a third party In respect of loss or damage so paid for – অর্থাৎ, বীমাকারী বীমাগ্রহীতাকে (সংঘটিত সামগ্রিক ক্ষতির) সম্পূর্ণ ক্ষতিপুরণ দানের পরেই (শুধু) ক্ষতির জন্যে বীমাগ্রহীতা তৃতীয় পক্ষের কাছ থেকে প্রাপ্ত (যেসব) অধিকার বা সুবিধা পাবেন (সেসব) অধিকারে বা সুবিধায় বীমাকারীই স্থানাপন্ন অথবা স্থলাভিষিক্ত (Subrogated) হবেন।

প্রতিকল্প উত্তমর্ণের নীতি ক্ষতিপূরণের নীতিরই অনুগামী বা স্বাভাবিক ফল | বীমার-মৌলিক ও সাধারণ আধেয়সমূহ

 

প্রতিকল্প উত্তমর্ণের নীতি ক্ষতিপূরণের নীতিরই অনুগামী বা স্বাভাবিক ফল | বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ

 

দ্বিতীয়তঃ সম্পত্তি বীমার ক্ষেত্রেই ক্ষতিপুরণের নীতিটি প্রযোজ্য এবং একই প্রেক্ষিতে সম্পত্তি বীমা (নৌ ও অগ্নিবীমা)-র ক্ষেত্রেই স্থলাভিষিক্ততার নীতিটি প্রযোজ্য হয়। কেননা, জীবনের ক্ষেত্রে ক্ষতি যেহেতু নিরূপণ করা যায় না, সে কারণে ক্ষতিপূরণ করাও হয় না। জীবন বীমার ক্ষেত্রে পূর্ব নির্ধারিত বা চুক্তি নির্ধারিত বীমাদাবীই চুক্তিমত পরিশোষ করা হয় – ক্ষতিপুরণ করা নয়।

 

আর, স্বাভাবিক কারণেই জীবন বীমায় তৃতীয় পক্ষের কাছ থেকে কিছু উদ্ধার করা বা ক্ষতির স্থল থেকে কিছু উদ্ধার করার প্রশ্নও আসে না এবং প্রাপ্য অধিকার বা অতিরিক্ত সুবিধা লাভ করার অধিকারে স্থানাপন্ন বা স্থলাভিষিক্ত হওয়ার বা প্রতিকল্প উত্তমর্ণ হওয়ার সুযোগও এখানে নেই। তাই, স্থলাভিষিক্ততার নীতিও জীবন বীমার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

 

প্রতিকল্প উত্তমর্ণের নীতি ক্ষতিপূরণের নীতিরই অনুগামী বা স্বাভাবিক ফল | বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ

 

মোট কথা, সামগ্রিক ক্ষতিপূরণ করার পরেই কেবল স্থলাভিষিক্ততার প্রশ্নটি আসতে পারে, অন্যথায় নয়। সুতরাং, এ থেকে বোধগম্য যে, স্থলাভিষিক্ততা বা প্রতিকল্প উত্তমর্ণের নীতিটি প্রকৃতপক্ষে ক্ষতিপুরণের নীতিরই অনুগামী বা স্বাভাবিক ফল (The principle of subrogation is in fact, corollary to the principle of indemnity)

Leave a Comment