বীমা অদৃশ্য রপ্তানীর উপায়

বীমা অদৃশ্য রপ্তানীর উপায় – পাঠটি “বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা” বিষয়ের “বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ” অধ্যায়ের একটি পাঠ। বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ, সম্পত্তি বীমা তথা ক্ষতিপুরণের (বীমা) চুক্তির মাধ্যমে যে সম্পত্তি বীমাকৃত হয় তার কোন ক্ষতি হলে বীমাকারী তা পূরণ করে দেন। কিন্তু, সব ক্ষতিরই ক্ষতিপূরণ প্রদান করা হয় না। ক্ষতি যে কারণে সংঘটিত হয়, তা যদি বীমাকৃত হয়ে থাকে, তবেই তার জন্যে বীমাকারী ক্ষতিপূরণ প্রদান করেন। [তবে, কারণ নির্ধারণের ব্যাপারটি বেশ জটিলতার অবকাশ রাখে।

বীমা অদৃশ্য রপ্তানীর উপায়

 

বীমা অদৃশ্য রপ্তানীর উপায় | বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

এটি সর্বজন বিদিত যে, পণ্যদ্রব্যাদি ও সম্পদ-সম্পত্তি যেমন বিক্রয় হয়, সেবা (Services)ও তেমনি বিক্রয় হয়। দেশের মধ্যে যখন মূল্যের বিনিময়ে পণ্যদ্রব্যাদির মালিকানা হস্তাস্তর অথবা সেবা দান করা হয়, তখন তাকে বলা হয় বিক্রয়; আর, যখন দেশের বাইরে হস্তান্তর বা প্রদান করা হয়, তখন তাকে বলা হয় রপ্তানী। বীমা কোন পণ্যদ্রব্যাদি বিক্রয় করে না, বরং সেবা বিক্রয় করে। এই সেবা যখন দেশের বাইরে বিক্রয় করা হয়, তখনই তাকে বলা হয় রপ্তানী। তবে, বীমার সে রপ্তানী বা সেবা প্রেরণ মূলতঃ অদৃশ্য। তাই, বলা হয় বীমা অদৃশ্য রপ্তানী হিসেবে কাজ করে।

 

অর্থের বিনিময়ে এই অদৃশ্য সেবা প্রেরণ / প্রদান বা রপ্তানী নিম্নে বর্ণিত বিভিন্নভাবে সম্পন্ন হতে পারে :

(ক) দেশের বীমা প্রতিষ্ঠানসমূহ বিদেশে বা বিদেশীদের কাছে বীমা পলিসি বিক্রয় করে (বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে);

(খ) বিদেশে অবস্থিত দেশীয় বীমা প্রতিষ্ঠানসমূহ বিদেশীদের কাছে বীমা পলিসি বিক্রয় করে (এরূপ বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারে) এবং

(গ) ( দেশীয় বীমা প্রতিষ্ঠান বিদেশী বীমা প্রতিষ্ঠানের কাছে পুনঃ-বীমাপত্র বিক্রয় করে (বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে )।

 

বীমা অদৃশ্য রপ্তানীর উপায় | বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

এছাড়া, রপ্তানী ব্যবসায়ে বীমাপত্র প্রদান করে রপ্তানীতে অদৃশ্য সহায়তা প্রদান করে থাকে। উল্লেখ্য যে, এ প্রক্রিয়া সমষ্টিকে বীমার আন্তর্জাতিক এন [International marketing of insurance) – এর আওতাভুক্ত হিসেবে পরিগণিত করা হয়।

Leave a Comment