বীমা ও নিশ্চিতকরণের মধ্যে তুলনামূলক আলোচনা

বীমা ও নিশ্চিতকরণের মধ্যে তুলনামূলক আলোচনা – পাঠটি “বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা” বিষয়ের “বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ” অধ্যায়ের একটি পাঠ। বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ, ইংরেজী Assurance এবং Insurance শব্দ দু’টি বহুদিন আগে থেকেই পাশাপাশি ব্যবহৃত হয়ে আসছে। শব্দ দু’টির বঙ্গানুবাদ যথাক্রমে নিশ্চয়করণ বা নিশ্চিতকরণ ও বীমা। শব্দ দু’টি কখনও সমার্থে — আবার, কখনও ভিন্নার্থে ব্যবহৃত হওয়ায় তথা পাশাপাশি প্রচলিত থাকায় সাধারণের মনে বেশ কিছুটা বোধভ্রান্তির সৃষ্টি হয়েছে। তাই, প্রয়োজন দেখা দিয়েছে তা নিরসনের এবং এ বোধভ্রান্তি নিরসনের জন্যে দরকার এতদসম্পর্কিত ইতিবৃত্ত ও প্রয়োগধারা পর্যালোচনার।

বীমা ও নিশ্চিতকরণের মধ্যে তুলনামূলক আলোচনা

 

বীমা ও নিশ্চিতকরণের মধ্যে তুলনামূলক আলোচনা | বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

মানুষ তার জীবন পরিচালনা ও সম্পদ-সম্পত্তি রক্ষার ক্ষেত্রে যে অনিশ্চয়তা ও ঝুঁকির সম্মুখীন হয় এবং কালক্রমে মানুষের সাধারণ জ্ঞানোমেষের ফলশ্রুতিতে তার বিরুদ্ধে নিশ্চয়তা দানের যে পন্থা উদ্ভাবিত হয় – তাই নিশ্চয়তা বা নিশ্চয়করণ অথবা নিশ্চিতকরণ (Assurance) নামে অভিহিত হয়। এই Assurance শব্দটি বেশ আগে থেকে ব্যবহৃত হয়ে এসছিল।

গবেষণালব্ধ ধারণা থেকেই কোন কোন গ্রন্থকার লিখেছেন – ষোড়শ শতাব্দীর শেষ নাগাদ Assurance শব্দটি। এককভাবে চলছিল। এর পর থেকে অর্থাৎ, সপ্তদশ শতাব্দীর প্রারম্ভেই Insurance শব্দটি ব্যবহৃত হতে থাকে। ইংরেজী Sure শব্দটি থেকেই Assure 3 Insure শব্দ দু’টির যে উৎপত্তি হয়েছে সে বিষয়ে কোন সন্দেহের অবকাশ নেই। এ কারণেই মূলতঃ উক্ত দু’টি শব্দের অর্থে তেমন কোন অপরিহার্য, পার্থক্য লক্ষ্যযোগ্য নয়।

 

পার্থক্যসমূহ/বৈসাদৃশ্যসমূহ / গড়মিলসমূহ:

  • Differences/Dissimilarities

(এতদসত্ত্বেও) উৎপত্তি, প্রয়োগধারা ইত্যাদি দৃষ্টে অনেক গ্রন্থকারই শব্দ দু’টির মধ্যে যেসব পার্থক্য দর্শানোর প্রয়াস পেয়েছেন তা সংক্ষেপে নিম্নে বর্ণনা করা হলো:-

১. উৎপত্তিকাল (Period of Origination) :

গবেষণালব্ধ ধারণার আলোকে অনেক গ্রন্থকার ও লেখক লিখেছেন যে – বেশ আগে থেকে উৎপত্তি লাভ করে Assurance (নিশ্চিতকরণ) শব্দটি এককভাবেই ষোড়শ শতাব্দীর শেষ নাগাদ প্রচলিত ছিল এবং Insurance (বীমা) শব্দটি তার পরে – অর্থাৎ, সপ্তদশ শতাব্দীর প্রারম্ভে উৎপত্তি লাভ করে।

 

২. নিশ্চিত অথবা অনিশ্চিত ঘটনা বা দুর্ঘটনার ক্ষেত্রে ব্যবহার (Use in case of certain or uncertain happenings or mishappenings) :

যে ক্ষেত্রে কোন ঘটনা অবশ্যই ঘটবে বলে জানা থাকে (যেমনঃ – কোন ব্যক্তির মৃত্যু অবশ্যই হবে অথবা ৫০ বছরের মধ্যে ঐ ব্যক্তি মারা না গেলে অবশ্যই তার এক সময়ে ৫০ বছর বয়স হবে) সে ক্ষেত্রে নিশ্চিতকরণ কথাটি ব্যবহৃত হয়। পক্ষান্তরে, যে ক্ষেত্রে কোন দুর্ঘটনা ঘটতেও পারে – নাও ঘটতে পারে (যেমন : – জাহাজটি সমুদ্রযাত্রা চলাকালীন ডুবতেও পারে – নাও ডুবতে পারে) সেক্ষেত্রে বীমা কথাটি ব্যবহৃত হয়ে থাকে।

 

৩. চুক্তিভেদে ব্যবহার (Uses in accordance with the contracts):

উপরোক্ত দৃষ্টিকোণ থেকেই অনেকে জীবন বীমার চুক্তির ক্ষেত্রে নিশ্চিতকরণ শব্দটি ব্যবহার করে থাকেন এবং সম্পত্তি বীমা ও অন্যান্য বীমা চুক্তির ক্ষেত্রে বীমা শব্দটি ব্যবহার করে থাকেন (যেমন: – Life assurance এবং Marine insurance. Fire insurance. Accident insurance ইত্যাদি)।

 

৪. জীবন বীমার চুক্তি ও ক্ষতিপূরণের চুক্তিতে ব্যবহার (Uses in life and indemnity contracts) :

একই কথা ভিন্নভাবে বলা যায় যে জীবন বীমার চুক্তিতে সাধারণতঃ নিশ্চিতকরণ বা এ্যাসিওরেন্স শব্দটি এবং অন্যান্য সব ক্ষতিপূরণের চুক্তিতে বীমা বা ইসিওরেন্স শব্দটি ব্যবহৃত হয়ে থাকে।

 

৫. বীমাকারী ও বীমাকৃত ব্যক্তিভেদে ব্যবহার ( Uses in accordance with the Insurer and Insured) :

কোন কোন গন্থকারের মতে ইনসিওরেন্স বা বীমা শব্দটির প্রয়োগ হয় বীমাগ্রহীতা বা বীমাকৃত ব্যক্তির দিক থেকে এবং নিশ্চিতকরণ বা এ্যাসিওরেন্স আসে বীমাকারীর দিক থেকে। অন্যকথায়, বীমাগ্রহীতার ক্ষেত্রে বীমা ও বীমাকারীর ক্ষেত্রে নিশ্চিতকরণ শব্দের ব্যবহার হয়ে থাকে।

 

৬. নীতি বা তত্ত্বগত এবং ব্যবহারিক দিক বুঝাতে ব্যবহার (Uses from the stand points of Principle & Practice) :

আবার, কোন কোন লেখক নিশ্চিতকরণ (Assurance) দ্বারা নীতি এবং বীমা (Insurance) দ্বারা ব্যবহারিক দিককে বুঝাতে প্রয়াস পেয়েছেন।

 

৭. সাধারণ ব্যবহার (General use) :

সাধারণভাবে, ইনসিওরেন্স বা বীমা শব্দটি অধিক জনপ্রিয়তা ও মাত্রায় ব্যবহৃত হয়ে চলেছে; কিন্তু, নিশ্চিতকরণ বা এ্যাসিওরেন্স শব্দটি ততটা জনপ্রিয়তা ও মাত্রায় ব্যবহৃত হয় না।

 

বীমা ও নিশ্চিতকরণের মধ্যে তুলনামূলক আলোচনা | বীমার মৌলিক ও সাধারণ আধেয়সমূহ | বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা

 

সম্পর্ক/সাদৃশ্যসমূহ / মিলসমূহ

  • Relationship/Similarities

(অন্যদিকে) বীমা ও নিশ্চিতকরণ তথা Insurance ও Assurance শব্দদ্বয় যেহেতু প্রায় একই উদ্দেশ্যে পাশাপাশি প্রচলিত ও ব্যবহৃত হয়ে চলেছে – স্বাভাবিক কারণেই তাদের মধ্যে কিছু মিল বা সাদৃশ্য বিদ্যমান রয়েছে যা শব্দদ্বয়ের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। সে আলোকেই বীমা ও নিশ্চিতকরণের মধ্যে যেসব সাদৃশ্য বা সম্পর্ক লক্ষ্যযোগ্য তা সংক্ষেপে নিম্নে বর্ণিত হলোঃ –

 ঝুঁকির বিরুদ্ধে গঠিত চুক্তিতে ব্যবহার (Uses in the contracts made against risks) : বীমা ও নিশ্চয়তা বা Insurance’ * ‘Assurance’ শব্দ দুটি ঝুঁকির বিরুদ্ধে গঠিত চুক্তির ক্ষেত্রে পাশাপাশি ব্যবহৃত হয়ে থাকে।

 ভবিষ্যৎ ব্যবস্থা (Future Arrangement) : বীমা ও নিশ্চিতকরণ উভয়ই ঝুঁকি মোকাবেলার ভবিষ্যৎ ব্যবস্থার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে।

অনুসিদ্ধান্তে উল্লেখ্য যে, উক্ত শব্দ দুটির মধ্যে পার্থক্য নির্দেশ করার কিছু কিছু প্রয়াস বা অভিমত থাকা সত্ত্বেও অনেকেই এখন এই মর্মে একমত হতে চাইছেন – মূলতঃ শব্দদ্বয়ের মধ্যে তেমন কোন যৌক্তিক পার্থক্য নেই। কেননা, Insurance এবং Assurance শব্দদ্বয়ের উৎপত্তি ও তাদের প্রয়োগের ক্ষেত্রে মূলতঃ কোন বিজ্ঞানসম্মত প্রয়োগরীতি মোতাবেক পার্থক্য করার ভিত্তি পরিলক্ষিত নয়। তাই,পার্থক্য তৈরী করে অহেতুক মতভেদ ও বিভ্রান্তি সৃষ্টি না করাই বরং সঙ্গত।

Leave a Comment